বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনানির্বাচিত বক্তৃতাপ্রকাশক : প্রতিভাসদাম: ২৮০ টাকাতাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসে আলোকিত এক নাম। এ দেশের স্বাধীনতাসংগ্রামের প্রতিটি ধাপে স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আছেন তিনি। রাজনীতিতে তাঁর সততা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা ভিন্নমাত্রা যোগ করেছে। সুখী সমাজ এবং আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা-ই তিনি সাজিয়ে রেখেছেন থরে থরে—এমনই মনে হয় তাঁর বক্তৃতাগুলো পড়লে, যেখান থেকে উঠে আসে সমাজ ও রাষ্ট্রের কথা।তৃতীয় ভুবনলেখক: মৃণাল সেনপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৫৭০ টাকাছেঁড়া ছেঁড়া ছোট-বড় স্মৃতিকে ভর করে মৃণাল সেন ফিরে দেখেছেন যেন নিজের জীবনটা। প্রচলিত আত্মজীবনীতে তাঁর আস্থা নেই, আবার চোখ বুজে স্মৃতিকেও বিশ্বাস করেন না তিনি। আবছা আলোর মতো ফেলে আসা দিনগুলো যেমন মনে পড়ে, সেভাবেই লিখেছেন সময়ের পিঠে সওয়ার হয়ে। দীর্ঘ জীবনের সূত্রে তাঁর ছবির হাত ধরে সেই তিরিশ-চল্লিশের দশক থেকে বাকি গত দশকই ঠাঁই নিয়েছে এই বইয়ে। দ্য স্মল ভয়েস অব হিস্টরিলেখক: রণজিৎ গুহপ্রকাশক: পারমানেন্ট ব্ল্যাকদাম: ৯৯০ টাকাএই বই মূলত ঐতিহাসিক রণজিৎ গুহের বিভিন্ন সময়ে প্রকাশিত লেখার সংকলন, যা তার অন্য কোনো বইয়ে এর আগে সূচিবদ্ধ হয়নি। তবে বাংলায় লেখা রচনাগুলো এই সংকলনে স্থান পায়নি। বইটি সম্পাদনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং কলাম্বিয়া ইউনিভার্িসটির শিক্ষক পার্থ চ্যাটার্জি।দক্ষিণ এশিয়া বিষয়ে আগ্রহী যে কোনো ছাত্র-পাঠকের জন্য এটি অতি প্রযোজনীয় গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবেস্ট অব পূর্ণদাসবাংলা লোকগান গেয়ে খ্যাতি অর্জন করেছেন পূর্ণদাস বাউল। বিভিন্ন সময়ে তাঁর গাওয়া নানা লোকগান জনপ্রিয়তা পেয়েছে। তাঁর লোকগান থেকে বাছাই কিছু গান নিয়ে এবার বেরিয়েছে তাঁর গাওয়া সেরা লোকগানের অ্যালবাম বেস্ট অব পূর্ণদাস। ভারত থেকে প্রকাশিত এই গানের অ্যালবামে ‘প্রেম কোরো না দুইজনার মন সমান না হলে,’ ‘বিড়াল বলে মাছ খাব না,’ ‘মেনকা মাথায় দিল ঘোমটা’সহ মোট ১২টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমেহের নেগারএই চলচ্চিত্রটি পরিচালক: মৌসুমী ও গুলজার।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মেহের নেগার’ অবলম্বনে বানানো এই ছবিতে ইউসুফ সংগীতপিপাসু এক আফগান যুবক। কাশ্মীরে গান শিখতে আসে। সেখানে এসেই এক তরুণীর প্রেমে পড়ে সে। এই স্বপ্নকন্যার নামই মেহের নেগার। দুজনের প্রেম মেনে নিতে পারে না মেহেরের পরিবার। একদিকে দেশপ্রেম, অন্যদিকে মানবিক প্রেম। শুরু হয় টানাপেড়েন।মারকুইজ অব ওপরিচালক: এরিক রোমাররুশ সেনাবাহিনী যখন জার্মান শহর দখল করছে, তখন মারকুইজ ও, এক জার্মান কর্নেলের মেয়ে, আক্রমণের শিকার হয় একদল রুশ সেনার। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসে এক রুশ কাউন্ট। এবং মারকুইজের প্রেমে পড়ে সে। একপর্যায়ে মারকুইজ বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা। কিন্তু সেটা কীভাবে ঘটল, কোনো ব্যাখা নেই তার কাছে। কে ওই অনাগত শিশুর বাবা?সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।