বাজারে নতুন
শহরের নাম ঢাকাঐতিহ্যের নাম ঢাকালেখক: মো. মোশারফ হোসেন ও সুলতানা জাকিয়া বেদৌরাপ্রকাশনা: পড়ুয়াদাম: ১৫০ টাকাশহর ঢাকা, রাজধানী শহর। একটা সাধারণ মানের লোকালয় থেকে সুদীর্ঘ সময় ও টানাপোড়েন পেরিয়ে এটি বর্তমান অবস্থানে এসেছে। এর ঐতিহ্যসম্পদ ছড়িয়ে আছে এখানে-সেখানে। অল্প কথা ও সহজ ভাষার সঙ্গে ছবি মিলিয়ে চিনিয়ে দেওয়ার প্রয়াস বইটি। এখানে ঐতিহাসিক সূত্রগুলোর প্রেক্ষাপটে কেবল গুরুত্বপূর্ণ ঐতিহ্যসম্পদগুলোর প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।রবীন্দ্রচিত্রকলাপ্রকাশক: কারিগরসম্পাদনা: সুশোভন অধিকারীদাম: ৫৭০ টাকাশান্তিনিকেতন, কলকাতা বা দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগ্রহালয় ছাড়াও অনেক ব্যক্তিগত সংগ্রহে যেমন ছড়িয়ে আছে রবীন্দ্রনাথের কিছু ছবি, তেমনি দেশ-বিদেশের নানা পত্রপত্রিকা বা ক্যাটালগে বিভিন্ন সময়ে মুদ্রিত হয়েছে রবীন্দ্রচিত্রের প্রতিলিপি; যেগুলো কোন সংগ্রহে রক্ষিত, তা অনেকাংশে অজ্ঞাত। পত্রপত্রিকায় প্রকাশিত এমনই একগুচ্ছ ছবি একত্র করার প্রয়াস পেয়েছে এ বইয়ের অ্যালবামে।দ্য মোগল ওয়ার্ল্ডলেখক: আব্রাহাম এরালিপ্রকাশক: পেঙ্গুইনদাম: ৯৯৮ টাকাইন এম্পেরস অব দ্য পিকক থর্ন বইয়ে লেখক বর্ণনা করেছেন মোগল সাম্রাজ্যের পরাক্রমশালী রাজা-রাজড়াদের বিভিন্ন কৃতিত্বের কাহিনি। দ্য মোগল ওয়ার্ল্ড বইয়ে বর্ণিত হয়েছে মোগল শাসন যুগের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলি। লেখক সবিস্তারে বিশ্বস্ততার সঙ্গে এসব ঘটনার বর্ণনা দিয়েছেন। লেখকের কলমে উঠে এসেছে মোগল সম্রার্ট, তাঁদের কাজকর্ম, খেলা, হারেমজীবনসহ নানা কৌতুহলোদ্দীপক বিষয়। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতনির্বাচিতাঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন গানের অ্যালবাম নির্বাচিতা। প্রিন্স মাহমুদের সুরে অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। এই অ্যালবামে ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, রুমি, কনা, এলিটাসহ ১০ জন শিল্পী গেয়েছেন। এখানে ‘কোনো মানে হয় না’, ‘সবাই জানে’, ‘ছায়ামেঘ’, ‘কত দিনে’সহ ১২টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রসূচনাএ চলচ্চিত্রটি পরিচালনা করছেন মোরশেদুল ইসলাম। একাত্তরের যুদ্ধে সবাইকে হারিয়ে নিঃসঙ্গ আক্কেল আলী বড় হয় গ্রামের মহাজন গনি মোল্লার আশ্রিত হিসেবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে খুঁজতে থাকে স্বজনের ঘাতকদের। একপর্যায়ে ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। রাজনীতিতে জড়িয়ে পড়ে নানা বঞ্চনার শিকার হয় সে। আবার গ্রামে ফিরে এসে দেখে, মহাজনদের কাছে ধর্ষিত হচ্ছে অনু, যাকে ভালোবাসত আক্কেল আলী।হোপ ড্রিমসএই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে স্টিভ জেমস ও ফ্রেডরিক মার্কসের লেখা কাহিনি অবলম্বনে। পরিচালনা করেছেন স্টিভ জেমস। ১৯৯৪ সালে নির্মিত এই চলচ্চিত্রের মূল কাহিনি হচ্ছে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের দুই ছেলেকে নিয়ে। স্কুলে পড়া অবস্থায় শুরু করা বাস্কেটবল খেলাকে নিয়ে তাদের পথচলা। কলেজে পড়ার সময় তাঁরা পেশাদার খেলোয়ার হওয়ার পথে পা বাড়ায়। বাস্কেটবল খেলাকে পেশা হিসেবে শুরু করার পথে পথে উঠে আসে তাঁদের নানা সংগ্রামের কথা। সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।