বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাংলাদেশলেখক: তাকাশি হায়াকাওয়াঅনুবাদ: কাজুহিরো ওয়াতানাবেপ্রকাশনা: পড়ুয়াদাম: ১৬০ টাকাজাপানি সংসদ সদস্য ও মন্ত্রী তাকাশি হায়াকাওয়া ১৯৭০ সালে ঘূর্ণিঝড়-বিধ্বস্ত বাংলাদেশের জন্য টোকিওর রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলেন; বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, কাজ করেন স্বাধীন বাংলাদেশকে জাপানের স্বীকৃতির ব্যাপারে। ১৯৭২ থেকে ১৯৭৭—চারবার বাংলাদেশ সফরের স্মৃতি ধরা আছে এই বইতে। পাশাপাশি রয়েছে দুর্লভ আলোকচিত্র। অত্যন্ত সুখপাঠ্য এক বই।ঢাকা এ টু জেডসম্পাদক: শাহনাজ হক-হুসাইন, আমানত উল্লাহ খানপ্রকাশক: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশদাম: ২৫০ টাকারাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হলো ঢাকা এ টু জেড বইয়ের প্রকাশনা। যেখানে ঢাকার রাস্তার মানচিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নগরে চলাচলে শুধু সহায়কই নয় উল্লেখযোগ্য স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান প্রভৃতি জানা যাবে এই বই থেকে তাৎক্ষণিকভাবে।রিভেঞ্জ অ্যান্ড রিকনসিলিয়েশন:আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়ান হিস্ট্রিলেখক: রাজমোহন গান্ধীপ্রকাশক:পেঙ্গুইনদাম: ৯৯৮ টাকাজীবনীকার হিসেবে খ্যাত রাজমোহন গান্ধী তাঁর এই বইতে ভারতবর্ষের ইতিহাস বিশ্লেষণ করার চেষ্টা করেছেন প্রাচীন মহাভারতের ঘটনাবলির আলোকে। তিনি বিশ্লেষণ করেছেন দ্রোণের মৃত্যু, পরশুরাম-ক্ষত্রিয় বিবাদ এবং এর সঙ্গে মিল খুজে পেয়েছেন ভারতবর্ষে ইসলামী শাসনের সঙ্গেও। নজির হিসেবে এসেছে আকবর, অর্জুন, শিবাজির শাসনসূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতওস্তাদ বিসমিল্লাহ খানের সানাইসানাইয়ের সুর মানেই ওস্তাদ বিসমিল্লাহ খান। ভারতীয় এই সানাইবাদকের জন্ম ১৯১৬ সালের ২১ মার্চ এবং মৃত্যু ২০০৬ সালের ২১ আগস্ট। সানাইকে উচ্চাঙ্গসংগীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় জগতে ওস্তাদ উপাধি পেয়েছেন। সম্প্রতি তাঁর সানাইয়ের বিভিন্ন মনমাতানো সুর নিয়ে একটি অ্যালবাম বাজারে এসেছে। দুটি আলাদা সিডিতে এই অ্যালবামে মোট ১৮টি সানাইয়ের সুর পাওয়া যাবে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রজয় পরাজয়এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুস্তফা মেহমুদ। জীবন ও শহীদ ঘনিষ্ঠ বন্ধু। একই কলেজে পড়ে তারা। পরীক্ষায় শহীদ ভালো করলেও জীবন ফেল করে। জীবন তার দুই সহযোগীকে নিয়ে মেয়েদের সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। সেখানেই পরিচয় হয় জীবন ও আলোর। ওদিকে কাজের সন্ধান করতে গিয়ে শহীদ টাকা নকলকারীদের চক্রে জড়িয়ে পড়ে। নানা সংকটের মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যায়।অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মিপরিচালক: হার্ডি মার্টিনসক্লিম্যানস ফোরেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বন্দী হলে তাকে পাঠানো হয় পূর্ব সাইবেরিয়ার বন্দিশিবিরে। চার বছর সাইবেরিয়ার খনিতে অমানুষিক পরিশ্রমের পর বন্দিশিবির থেকে পালিয়ে বাড়িতে স্ত্রী-সন্তানের কাছে পৌঁছানোর চেষ্টা চালায় সে। তিন বছর সাইবেরিয়ায় পথচলায় কাটে তার, যা প্রায় ১৪ হাজার কিলোমিটারের পাণ্ডব বর্জিত বিস্তীর্ণ প্রান্তর। বিপৎসংকুল (মানুষ ও হিংস্র পশু দুই তরফ থেকেই)।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।