বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইপত্রবুদ্ধকারেন আর্মস্ট্রংঅনুবাদ: শওকত হোসেনপ্রকাশক: রোদেলা \ মূল্য: ২০০ টাকাধম্ম শব্দটার ব্যাপক দ্যোতনা রয়েছে। তবে প্রাথমিকভাবে দেবতা, মানুষ ও পশুপাখির জীবনের একটা মৌলিক বিধি তুলে ধরে। এই সত্য আবিষ্কারের মাধ্যমে আলোকিত জনে পরিণত হয়েছিলেন তিনি। এক গভীর অন্তর্গত পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। জীবনের জ্বালা-যন্ত্রণার মাঝে শান্তি ও মুক্তিলাভ করেছেন। এইভাবে গৌতম পরিণত হয়েছেন বুদ্ধে—আলোকিত বা জাগ্রত জনে।কারেন আর্মস্ট্রং রোমান ক্যাথলিক হিসেবে সাত বছর কাজ করার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে যোগ দেন শিক্ষকতায়। তিনি অ্যাসোসিয়েশন অব মুসলিম সোশ্যাল সায়েন্সের একজন সদস্য। তাঁর উল্লেখযোগ্য আরও কয়েকটি বই হচ্ছে: মুহাম্মদ, ইসলাম, ব্যাটল ফর গড ইত্যাদি।হোয়াট ওয়াজ কমিউনিজম?তারিক আলীপ্রকাশক: সিগালমূল্য: ৩৫০ টাকা৯ নভেম্বর, ২০০৯ সালে বার্লিন দেয়ালের পতনের ২০ বছর পুরো হয়ে গেছে। ওই যুগান্তকারী ঘটনার মধ্য দিয়েই সূচনা ঘটেছিল সমাজতন্ত্রের সমাপ্তির। একে একে পতন ঘটতে শুরু করে সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর। ভেঙে যায় একসময়কার বিশ্বশক্তি সোভিয়েত রাশিয়া। কেন সোভিয়েত ইউনিয়নের পতনকেই সমাজতন্ত্রের চূড়ান্ত সমাপ্তি মনে করা হয়, বিপরীতে পুঁজিবাদের নানা ব্যর্থতার সত্ত্বেও মনে করা হয় তা কেবল অস্থায়ী বা সাময়িক? দি আইডিয়া অব কমিউনিজম বইয়ে তারিক আলী এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন।সমাজতন্ত্রের ধারণা খুব সাধারণ ও মহৎ বলতে চেয়েছেন তারিক আলী। লোভ, মুনাফা আর প্রাপ্তির সমাজব্যবস্থার বিপরীতে দি কমিউনিস্ট মেনিফেস্টো সমাজে যার যার সামর্থ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী, সাম্য-প্রাপ্তি প্রভৃতির নিশ্চয়তা বিধান করতে চেয়েছে। একই সঙ্গে তারিক আলী আভাসে বলতে চেয়েছেন, সমাজতন্ত্রের প্রকৃত আদর্শ থেকে রাশিয়া, চীন সব সময়ই যোজন যোজন দূরে ছিল, যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, তার সঙ্গে এঙ্গেলেসের বিশ্বাসের কোনো প্রতিফলন ছিল না। এঙ্গেলেসের মতে, শ্রমিক আন্দোলনের বিজয়, মুক্ত সভা-সমিতি ও তথ্যপ্রবাহ ছাড়া কখনোই সম্ভব নয়।তারিক আলী মনে করেন, নতুন আঙ্গিকের সমাজতন্ত্র এবং বৈশ্বিক পরিকল্পনাই কেবল পারে আগ্রাসী পুঁজিবাদ ও পরিবেশগত ধ্বংসপ্রক্রিয়া থেকে এই পৃথিবীকে বাঁচাতে। তারিক আলীর সম্পাদনায় আরও তিনটি গ্রন্থ রয়েছে এ সিরিজে। সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।সংগীতশিখরহরিপ্রসাদ চৌরাশিয়াবাঁশির সুরে মোহিত হন না এমন লোক পাওয়া দুস্কর। উপমহাদেশের প্রখ্যাত বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া আবারও শ্রোতাদের জন্য বাজিয়েছেন মনমাতানো কিছু সুর। ‘শিখর’ শিরোনামের এ অডিওটি এসেছে টাইমস্ মিউজিকের ব্যানারে। ভারতের মুম্বাই থেকে বেরোনো এ অডিও ডিস্ক ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিডিয়ার জনপরিচালক: ল্যাসি হ্যালস্ট্রমজন টাইরি আর্মি স্পেশাল ফোর্সের একজন তরুণ সৈনিক। ছুটিতে সে তার নিজের শহরে আসে। সেখানে কলেজছাত্রী সাভানা লিন কার্টিসের (আমান্ডা শেফ্রাইড) সঙ্গে পরিচয় হয়। সাগরের তীরে তারা সময় কাটাতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা হয়। জনের বাবা মুদ্রাসংগ্রাহক। জন তার বাবার সঙ্গে সাভানার পরিচয় করিয়ে দেয়। এদিকে টিম হুইডেন একজন মধ্যবয়স্ক লোক। স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র ছেলে অ্যালানকে নিয়ে তার সংসার। অ্যালান অটিস্টিক। সাভানাদের প্রতিবেশী ছিল টিম। এদিকে জন আর সাভানার প্রেম তত দিনে আরও গভীর হয়। কিন্তু সাভানার বন্ধু র‌্যান্ডিকে জন সহ্য করতে পারে না। কেননা, র‌্যান্ডিও সাভানাকে ভালোবাসে। এসব নিয়ে দুজনের মনোমালিন্য হয়। আবার সমঝোতাও হয়। একসময় জনের ছুটি শেষ হয়ে আসে। সে ফিরে যায় আর্মিতে। থেমে থাকে তাদের প্রেম। চিঠির মাধ্যমে তারা যোগাযোগ রাখে। সব ঠিকই ছিল। হঠাৎ একটি চিঠিতে সাভানা জানায়, জনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। সূত্র: মুভিপ্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।