বাজারে নতুন
ভিঞ্চি পিকাসো হুসেন সুলতান ও অন্যান্যসম্পাদনা: রফিউর রাব্বি প্রকাশনা: অপরাজিতাদাম: ৩২০ টাকালেওনার্দো দ্য ভিঞ্চি ও পাবলো পিকাসো সম্পর্কে এখন বিস্তর গ্রন্থ থাকলেও তাঁদের রঙিন চিত্রসংবলিত গ্রন্থের যেমন অভাব রয়েছে, তেমনি মকবুল ফিদা হুসেন সম্পর্কেও কৌতূহলের শেষ নেই। এই গ্রন্থটি চিত্রশিল্পের সঙ্গে জড়িত বা জড়িত নয় অথবা চিত্রশিল্পে আগ্রহী সাধারণ পাঠককে মুগ্ধ করবে। ভিঞ্চি, পিকাসো, হুসেন, সুলতান ও অন্য বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা চিত্র এবং সে সম্পর্কে দু-কথা জানান দেবে এই গ্রন্থ।স্মৃতিতে চিঠিতে বুদ্ধদেব বসু ও তাঁর সারস্বত গোষ্ঠীলেখক: মীনাক্ষী দত্ত প্রকাশনা: প্রতিভাসদাম: ৫৭০ টাকানিজের সৃষ্টিতে নয়, সম্পাদনা এবং সখ্যেও বুদ্ধদেব বসু বিশ্বসাহিত্যে এক অনন্য নাম। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, সাহিত্য সমালোচনা ও অনুবাদ-সাহিত্যের নানা দিকে তাঁর অবদান উল্লেখযোগ্য। এই গ্রন্থের মুখ্য অংশ বুদ্ধদেব বসুর চিঠি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আছে তাঁর গদ্যের বহমানতা ও মাধুর্য। তাঁর জীবনের একদিন, তাঁর লেখা ১০১ চিঠি, বুদ্ধদেবকে লেখা তিনজন বিদেশির চিঠি ও আলোকচিত্র পাওয়া যাবে এই বইয়ে।দি লাস্ট গার্ডিয়ানমেমোরিজ অব হ্যাচ্-বার্নওয়েল, আইসিএস অব বেঙ্গলভূমিকা: খালিদ শামসপ্রকাশক: ইউপিএলদাম: ৭০০ টাকাগোটা ভারতবর্ষ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন দানা বাধছে। বিশেষ করে বাংলায় যখন এই উত্তেজনা প্রায় তুঙ্গস্পর্শী—ব্রিটিশ শাসকদের হত্যার জন্য বিপ্লবীরা হামলা চালাচ্ছে, উত্তেজনা বাড়ছে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে—এরকম একটি বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে স্টিফেন হ্যাচ্-বার্নওয়েল সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেবার। যার অনুপম সাক্ষ্মী দা লাস্ট গার্ডিয়ান। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতলালন মেলাবাংলা সংগীতের একটি বড় অংশজুড়ে রয়েছে লালনসংগীত। লালনের গানের অমর বাণী মুগ্ধ করেছে সাধারণ মানুষকে। গণমানুষের মুখে মুখে জনপ্রিয়তা পেয়েছে লালনসংগীত। সম্প্রতি দেশের বাজারে এসেছে নতুন একটি লালনসংগীতের অ্যালবাম। লালন মেলা নামের এই লালনসংগীতের অ্যালবামে গেয়েছেন পাগলা বাবলু। অ্যালবামে ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আপনার আপনি’, ‘এমন সমাজ কবে হবে’সহ মোট ১২টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশরৎ ’৭১মুক্তিযুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। শরৎকাল ১৯৭১। তপু তার পোষ্য ময়না পাখিকে জয়বাংলা বুলি শেখাতে থাকে। এদিকে তপুর ভাই শিবলি ও বোন হেনা মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যান। মা তপুকে নিয়ে প্রতিবেশী হাসান সাহেবের বাসায় আশ্রয় নেন। তপু পোষা ময়নাকে ছেড়ে দেয়, কিন্তু যায় না। একদিন পাকিস্তানি আর্মির নজরে পড়ে ময়নাটি। তখনই সে জয়বাংলা বলে ডেকে ওঠে। মেরে ফেলা হয় ময়নাকে।জেনস জার্নিপরিচালক: লরেনজ কাওয়ারড. জেন গুডওয়াল। স্তন্যপায়ী প্রাণী গবেষণায় যার কেটেছে জীবনের বেশিরভাগ সময়। বিশ বছরের বেশি। ৭৫ বছর বয়সে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয় এই পেশা, বিসর্জন দিলেন ব্যক্তিগত জীবনও। সংকল্প করলেন তিনি বিপদাপন্ন পশুপাখির সেবায় জীবন উৎসর্গ করবেন। বছরের তিনশো দিনই তিনি ঘুরে বেড়াতে শুরু করলেন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা মার্কেট, ঢাকা।