বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলো নেরুদাঅনুস্মৃতিমর্মানুবাদ: ভবানীপ্রসাদ দত্তপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ৫৫০ টাকাপাবলো নেরুদা শুধু একজন কবি নন, বিংশ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভূ। নানা দেশের শিল্পী, সাহিত্যিক ও রাজনীতিকের সান্নিধ্য, বিশাল কালপর্বের বহু উত্থানপতন, তাঁর দেশ চিলের প্রকৃতি, সমাজ, রাজনীতি এবং প্রেমসহ তাঁর একান্ত ব্যক্তিগত জীবনের বর্ণিল বিবরণে অনন্য এক বই। বিশেষ করে যাঁরা কবিতাপ্রেমী তাঁদের জন্য এই অনন্য কবিকে জানার অসাধারণ গ্রন্থ এটি।নির্বাচিত এক্ষণ, প্রবন্ধ সংকলন-২সম্পাদনা: সৌমিত্র চট্টোপাধ্যায়, অশ্রুকুমার সিকদারপ্রকাশনা: সপ্তর্ষি প্রকাশনদাম: ৮৫৫ টাকাভারতের এক্ষণ পত্রিকা থেকে নেওয়া প্রবন্ধের সংকলন এটি। এক্ষণ ছিল সাহিত্য, সমাজ, দর্শন, রাজনীতি—সব বিষয়েরই বৌদ্ধিক বিশ্লেষণ ও চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে। প্রথম সংখ্যার তুমুল জনপ্রিয়তার পর এর দ্বিতীয় সংখ্যা বের হয়। এই পত্রিকার আয়ুষ্কাল ১৯৬১ থেকে ১৯৯৫ সাল। ৩০ জুলাই ১৯৯৫ সালে এর সম্পাদক নির্মাল্য আচার্য প্রয়াত হলে এর প্রকাশনাও বন্ধ হয়ে যায়। বিচিত্র বিষয়ের প্রবন্ধ নিয়ে এই সংকলন।সার্চ (তালাশ)লেখক: শাহীন আখতারঅনুবাদ: ইলা দত্তপ্রকাশক: জোবানদাম: ৭৯০ টাকাতালাশ শাহীন আখতারের দ্বিতীয় উপন্যাস। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এই উপন্যাসের পটভূমি। যেখানের যুদ্ধ কীভাবে নারীর জীবনকে দগ্ধ করেছে এটা তারও কাহিনি। ৩০ বছর ধরে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে বেঁচে আছে মরিয়ম। যার কাছে যুদ্ধ শুধু স্মৃতি নয়। এই উপন্যাসে শাহীন আখতার যুদ্ধের নৃশংসতার শিকার নারীর জীবন, প্রেম দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। ২০০৪ সালে প্রথম আলো সাহিত্য পুরস্কার প্রাপ্ত। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসিম্পলি কনাবাংলাদেশের তরুণ শিল্পীদের একজন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। এরই মধ্যে তাঁর বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বেরিয়েছে তাঁর একক গানের অ্যালবাম। সিম্পলি কনা। এই সময়ের তরুণ প্রজন্মের পপ সংগীতের প্রতি যে আগ্রহ সেই আগ্রহ ও ভালোলাগার কথা মাথায় রেখেই এই অ্যালবামের গানগুলো তৈরি করা হয়েছে বলে মিউজিক প্রযোজক সংস্থার দাবি। অ্যালবামে হিমতারা, নীলপরি, বিয়েবাড়ি, যাই ভুলে যাইসহ মোট ১০টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রস্টপ জেনোসাইড রিকগনাইজ বাংলাদেশপরিচালক: জহির রায়হান১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা এ দেশের ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, পাশবিক নির্যাতন চালায়। ২৫ মার্চের পর পাকিস্তানিদের নির্যাতনের নানা দৃশ্য ধারণ করেছিলেন পরিচালক জহির রায়হান। এখানে উঠে এসেছে নির্যাতিত নারী-পুরুষ-শিশু— নির্বিশেষে সব শ্রেণীর সাধারণ মানুষ। সাদা-কালো এইপ্রামাণ্য চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল।ডটার অব কেলটমপরিচালক: মেহদি শারেফরালিয়া, একজন সুইস যুবতী। আলজেরিয়ায় ফিরে আসে সে মাকে খুঁজে বের করতে। এক বুড়োর কাছে জানতে পারে তার মা অনেক দূরে একটা বিলাসী রিসোর্টে কাজ করে। শুক্রবারে বাড়ি আসে সে। মায়ের জন্য অপেক্ষা করতে করতে একসময় পিসিকে নিয়ে সে মাকে খুঁজতে বেরিয়ে পড়ে মরুভূমিতে। শুরু তার বৈরি পরিবেশে সংগ্রাম।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা সিটি, ঢাকা।