বাজারে নতুন
গগনে গরজে মেঘ ঘন বরষাভূমিকা ও গ্রন্থনা: মুহাম্মদ হাবিবুর রহমানপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ৪০০ টাকাকবিতা, গল্প, প্রবন্ধ ও চিঠিতে রবীন্দ্রনাথকে দারুণভাবে নাড়া দিয়েছে বর্ষা। রবীন্দ্রনাথের অনুভবে বর্ষা কত গভীর ও বিচিত্রভাবে তার রূপ-রস-গন্ধসমেত ধরা দিয়েছে, এই সংকলনে তারই একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও চিঠিপত্রের ভেতর দিয়ে।বিদেশিদের চোখে রবীন্দ্রনাথলেখক: রবিন পালপ্রকাশক: সুজন প্রকাশনীদাম: ২৮৫ টাকারবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। আজ অবধি তিনি নানাভাবে আলোচিত হচ্ছেন। তেমনি এ বইতে আছে আর্নেট রিজ, টমসন, লেসনি, অ্যারনসন, ওকোনল, জাভিতেল প্রমুখের রবীন্দ্রবিষয়ক আলোচনার পরিচয় ও মূল্যায়ন। আছে হাঙ্গেরীয়, পারস্য ও স্প্যানীয় ভাষাভাষী জগতে রবীন্দ্রচর্চার কথা। এ ছাড়া ঘরে বাইরে, গোরা, রক্তকরবী প্রভৃতি রচনা বিদেশিরা কীভাবে দেখেছেন, তার কথা আলোচিত হয়েছে এ বইয়ে। সুখপাঠ্য এ বই।ইগনাইটেড মাইন্ডসলেখক: এ পি জে আবদুল কালামপ্রকাশক: পেঙ্গুইন বুকসদাম: ৩০০ টাকাভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের লেখা অনেক বই বিখ্যাত হয়েছে। তাঁর লেখা ইগনাইটেড মাইন্ডস বইয়ে তিনি নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন পাঠককে। প্রায় দুই বছর লেখক স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে কথা বলেছেন। ‘আমরা মোটেও পিছিয়ে পড়া জাতি নই। নিজেদের নিজেরাই এগোতে হবে এবং প্রজ্বালন করতে হবে’—এটাই এ বইয়ের মূল বিষয়। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতমেঘের পরে মেঘ উদাসী হাওয়ারবীন্দ্রসংগীত যেন মানুষের মন ছুঁয়ে যায়। আমাদের দেশের রবীন্দ্রসংগীত-শিল্পীদের মধ্যে আলাদা করেই বলতে হয় রেজওয়ানা চৌধুরী বন্যার কথা। দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় হয়েছেন তিনি রবীন্দ্রসংগীত গেয়ে। তাঁর কণ্ঠে গাওয়া অনেক রবীন্দ্রসংগীত জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে বেরিয়েছে মেঘের পরে মেঘ, উদাসী হাওয়া নামের দুটি আলাদা সিডির রবীন্দ্রসংগীতের অ্যালবাম। এটি এসেছে কান্ট্রি মিউজিক থেকে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রচাষীর মেয়েপরিচালক: বাবুল চৌধুরী।সোনারগাঁ স্টেটের জমিদার আশরাফ চৌধুরীর ছেলে মুরাদ চৌধুরী। পাখি শিকার করতে এসে গ্রামের এক দরিদ্র চাষির কুটিরে আশ্রয় নেয়। এদিকে চাষির নাতনি কোকিলার বিয়ে হয় না। বিয়ে না হলে সমাজ থেকে উচ্ছেদ করা হবে—এমন হুমকি আসে। তাদের নানা কষ্ট দেখে মুরাদ চৌধুরীর মায়া হয়। কোকিলাকে সে বিয়ে করে নিয়ে আসে; কিন্তু রাজপ্রাসাদে তাদের আশ্রয় হয় না। গ্রামে ফিরে মুরাদ চাষির মতো জীবন শুরু করে। লিলি ফর ইভারপরিচালক: লুকাস মোডিসন। লিলিয়া ১৬ বছরের এক তরুণী। তার বন্ধু বলতে আরেক তরুণ ফলোদা। এস্তোনিয়ায় থেকে উন্নতজীবনের স্বপ্ন দেখে তারা। কিন্তু মনে হয় জীবন এক জায়গাতেই থেমে আছে। কোনো উত্তেজনা নেই। আনন্দ নেই। এ সময়ে একদিন আন্দ্রের পেমে পড়ে লিলিয়া। আন্দ্রে তখন সুইডেন যাচ্ছিল। সে লিলিয়াকে আমন্ত্রণ জানায়। কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা সিটি, ঢাকা।