বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের পটভূমি একুশের স্মৃতিসম্পাদনা: মতিউর রহমানপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ২৩০ টাকাভাষা আন্দোলনকে বলা হয় আমাদের জাতীয় চেতনার উন্মেষলগ্ন। আমাদের স্বাধীনতা সংগ্রামের বীজ এই ভাষা আন্দোলনের মধ্যেই নিহিত ছিল। রাষ্ট্রভাষার দাবি ঐতিহাসিক ঘটনা পরম্পরায় পরিণতি লাভ করে ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে। এই গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলোতে বায়ান্নর একুশের সেই পটভূমি এবং তাৎপর্যকেই তুলে ধরা হয়েছে। ‘পাঠক রবীন্দ্রনাথ’লেখক: বিশ্বনাথ রায়প্রকাশনা: সুজন প্রকাশনীদাম: ৪৩৭ টাকা‘আমি কবি মাত্র’—এই বলে রবীন্দ্রনাথ যতই দাবি করুন না কেন, তাঁর বহুমাত্রিক প্রতিভা যে বিস্ময়কর মননশীল, তা গোটা বিশ্বই দেখেছে। তিনি একদিকে সুরের জাদুকর, অন্যদিকে রংতুলির কারিগর। আবার সেই সঙ্গে অনুসন্ধিৎসু গবেষক-আবিষ্কারক। কখনো দার্শনিক, কখনো অনুবাদক, সমালোচক, সম্পাদক আবার পরীক্ষার প্রশ্নকর্তাও। আর এই সবকিছুর অন্তরালে আছে একজন তন্বীবিষ্ট পাঠকের পাঠ-প্রতিক্রিয়াজত চিন্তাভাবনার বিচিত্র জগৎ। রবীন্দ্রনাথের সৃষ্টি ও মননের সেই ভুবনকে খুঁজে দেখা হয়েছে ১৫টি লেখার এই সংকলন গ্রন্থে।জেসাস লিভড ইন ইন্ডিয়ালেখক: হোলগার কেরস্টেনপ্রকাশক: পেঙ্গুইনদাম: ৪০০ টাকানানা সূত্র থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, যিশুখ্রিষ্টের সঙ্গে ভারতবর্ষের একটা সম্পর্ক রয়েছে। অসংখ্য সেসব দাবির একটিতে বলা হয়, যিশুখ্রিষ্ট জীবনের বড় একটা সময় কাটিয়েছেন ভারতে। এই বইয়ে যিশু শুধু যে ভারতে এসেছিলেন তা-ই নয়, বৃদ্ধাবস্থায় তাঁর মৃত্যুও হয়েছে ভারতে। এসবের পক্ষে অসংখ্য প্রমাণ হাজির করা হয়েছে, যা অকাট্য বলে মনে হতে পারে। লেখকের দীর্ঘদিনের গবেষণা ও অনুসন্ধানের ফসল এই বই। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতমেঘঈদ ও পূজার সময়ে বাজারে এসেছে বেশ কিছু নতুন গানের অ্যালবাম। আর সংগীতপ্রেমীরাও মুখিয়ে থাকেন নতুন গানের অ্যালবামটি সংগ্রহ করার জন্য। তেমনি এবার বাজারে এসেছে মেঘ নামের একটি নতুন গানের অ্যালবাম। এই গানে বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, পারভেজ, কণা, ন্যান্সিসহ আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী গেয়েছেন। অ্যালবামটি এসেছে লেজার ভিশন থেকে। এখানে মন, মেঘ, মনে পড়ে কি, বৃষ্টিসহ মোট নয়টি গান রয়েছে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্র‘পদ্মা নদীর মঝি’পরিচালক: গৌতম ঘোষমানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। যা পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মার বুকে মাঝিদের জীবনসংগ্রাম, তাদের হাসি, কান্না, প্রেম, বিরহের এক অপূর্ব গল্প এই চলচ্চিত্রের বিষয়বস্তু। সংগ্রামী মাঝি কুবের পদ্মার বুকে বিচরণ করেন। স্ত্রী মালা ও সন্তানদের নিয়ে ঘরকন্না চলতে থাকে। এদিকে মালার ছোট বোন কপিলার চপলতা মুগ্ধ করে কুবেরকে। দুজনের মাঝে প্রেম উঁকি দেয়।ইউরোপাপরিচালক: লার্স ফন ট্রায়ার১৯৪৫, এক জার্মান বংশোদ্ভূত আমেরিকান এসে হাজির হয়েছে জার্মানিতে। তার চাচার সহযোগিতায় জেনট্রপা ট্রেন লাইনে স্লিপিং কারের কন্ডাক্টরের চাকরিতে ঢোকে সে। কাজে যোগ দিয়ে সে প্রাণপণে মিত্র শক্তির প্রতি অনুগত থাকার চেষ্টা করে, কিন্তু একপর্যায়ে সে বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করে, তাকে ব্যবহার করছে দুই পক্ষই।সূত্র: মুভি প্লাস, বসুন্ধরা সিটি, ঢাকা।