বাজারে নতুন
আমাদের কালের নায়কেরাসম্পাদনা: মতিউর রহমানপ্রকাশনা: প্রথমা দাম: ২২০ টাকাআমাদের ইতিহাসে যুগান্তর এনেছেন এমন কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে এই বই। সেই সব নায়ক: রোকেয়া সাখাওয়াত হোসেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল ইসলাম, মণি সিংহ, জসীমউদ্দীন, সুফিয়া কামাল, জয়নুল আবেদিন, শেখ মুজিবর রহমান, আহমদ শরীফ, মুনীর চৌধুরী, জাহানারা ইমাম, জহির রায়হান, জিয়াউর রহমান, আখতারুজ্জামান ইলিয়াস।সংগ্রহে রাখার মতো একটি বই।বিলুপ্ত জনপদ: প্রচলিত কাহিনীলেখক: দীপংকর লাহিড়ীপ্রকাশনা: সাহিত্য সংসদদাম: ১৯০ টাকাজ্ঞানমার্গে মানুষের বিচরণ অবিরাম হলেও তা ছিল শ্লথ, বর্তমান শতকে তার গতি ত্বরান্বিত। পাশ্চাত্যের এই দুই বিভাগের সমন্বয়ে জ্ঞানচর্চার কিছু প্রচলন থাকলেও এ দেশে তেমনটা ছিল না। বিলুপ্ত জনপদ: প্রচলিত কাহিনী গ্রন্থটি এ রকম একটি জ্ঞান-বিজ্ঞানের বহু শাখাভিত্তিক গবেষণার ফসল। বিভিন্ন জনপদের জানা-অজানা খবরের সমারোহ, রহস্যের দেশ মিসর, হারিয়ে যাওয়া আটলান্টিস, দেবদেবী ও ধর্মীয় সংস্কার, প্রত্নমানব—প্রচলিত কাহিনির বোধিক নিদর্শনসহ নানা বিষয় উঠে এসেছে এই গ্রন্থে।মেকিং টিউবারকিউলোসিস হিস্ট্রিলেখক: মো. আকরামুল ইসলাম, মারিয়া এ মে, ফারুক আহমেদ, রিচার্ড এ, কাশ ও জালালউদ্দিন আহমেদপ্রকাশক: ইউপিএলদাম: ৬৮৫ টাকাকমিউনিটি-ভিত্তিক টিবি-কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে ব্র্যাক হাজার হাজার মানুষের কাছে জীবন বাঁচানোর চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। পৃথিবীর বৃহত্তম এনজিওগুলোর মধ্যে একটি ব্র্যাক। ২৫ বছর ধরে সাধারণ অসুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা বয়ে নিয়ে যাচ্ছেন ব্র্যাকের কর্মীরা। আসলে ব্র্যাক তার অভিজ্ঞতার ভেতর দিয়ে বেশ ভালোভাবেই প্রমাণ করেছে যে শক্তিশালী ব্যবস্থাপনা এবং সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে একটি সংগঠন কী অসাধ্য সাধন করে ফেলতে পারে। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসমর্পণফকির লালন শাহ, হাসন রাজা ও শাহ আবদুল করিম—এই তিন কিংবদন্তিই স্বমহিমায় উজ্জ্বল। সংগীতপ্রেমীদের কাছেও এই তিন সংগীত-সাধকের আবেদন রয়েছে একটি ভিন্ন পর্যায়ে। তাঁদের বিভিন্ন সংগীত নতুন করে গেয়েছে এ প্রজন্মের দুটি ব্যান্ডদল ওয়ারফেইজ ও অর্থহীন। আরও রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হাবীব। এই অ্যালবাম লোকসংগীত-প্রিয় শ্রোতাদের তৃষ্ণা মেটাতে সক্ষম হবে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবৃষ্টিপরিচালক: মোরশেদুল ইসলামচৈত্র মাস, কিন্তু বৃষ্টির দেখা নেই। মাঠে ফসল পুড়ে যাচ্ছে, বৃষ্টি না এলে বিপর্যয় নেমে আসবে চারদিকে। এদিকে বৃষ্টি না হওয়ার কারণ খুঁজতে গিয়ে গ্রামের এক স্বামী পরিত্যক্ত মেয়ের অবৈধভাবে গর্ভবতী হওয়াকে দায়ী করা হয়। বিচার বসে এই অপকর্মের। বিচারের দিন সকাল থেকে আকাশে মেঘ জমে। বিচারে মেয়েটিকে পাথর ছুড়ে মারার সিদ্ধান্ত হয়। বৃষ্টি নামে অঝোর ধারায়।কাসবাহপরিচালক: মারিয়ানো বারোসোমরক্কোয় পাঁচ বছর কাটানোর পর স্পেনে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে মারিয়ো। যেদিন সে মরক্কো ছেড়ে যাবে, সেদিনই এক জরুরি ফ্যাক্স বার্তায় তাকে জানানো হলো, বসের তরুণী কন্যার সঙ্গে তাকে দেখা করতে হবে। ফেরিতে লাল জাগুয়ার গাড়িসমেত হাজির হলো সেই তরুণী। বসের কন্যার একটা কিছু সুবন্দোবস্ত করে তারপর দেশে ফেরার সিদ্ধান্ত নিল মারিয়ো। কিন্তু পরের দিনই কাসবাহে গাড়িসহ বস-কন্যা হাওয়া।