বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙপেন্সিললেখক: হুমায়ূন আহমেদপ্রকাশনা: অন্যপ্রকাশদাম: ২০০ টাকানুহাশ পল্লীতে জিনবিষয়ক বিশৃঙ্খলা চরমে উঠল। মেকআপম্যান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পালিয়ে গেল। বন্ধ হয়ে গেল শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং। লেখক হুমায়ূন আহমেদ আর দুই কর্মচারী—নুরুল হক আর রফিক ছাড়া সবাই চলে গেছে। রাত নটার পর রফিক রান্না চড়িয়েছে, হুমায়ূন আহমেদ লিচুবাগানের বেদিতে বসে আছেন। হঠাৎ ঝড়ের মতো উঠল লিচুগাছে। শুধু হুমায়ূন আহমেদ বসে আছেন যে গাছের নিচে। অন্য গাছের পাতায় কোনো কাঁপন নেই...নানা রবীন্দ্রনাথের মালালেখক: সুধীর চক্রবর্তীপ্রকাশনা: পত্রলেখাদাম: ৫৭০ টাকারবীন্দ্রনাথ ঠাকুরের জীবনযাপন ও সারস্বত সাধনা এত অভূতপূর্ব ও বহুমুখী যে, কোনো দেশের মানস মানচিত্রে তার কোনো তুলনা নেই। প্রকৃতপক্ষেই তাঁর শতকান্তি বিচ্ছুরণ ও নানা দিকদর্শী বিস্তার নানাভাবে নবচেতনার জাগৃতি এনেছে। এই গ্রন্থে বহুভাবে দেখানো হয়েছে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রচেতনা ও অভিব্যক্তির এক একটি দিক বেছে নিয়ে মৌলিক দৃষ্টিকোণ থেকে বা তথ্য সাজিয়ে ব্যক্ত করার প্রয়াস এই গ্রন্থ। পাশাপাশি রবীন্দ্রনাথের ওপর দুর্লভ চিত্রকর্মের ছবিও এই বইয়ে আছে।রিভার অব স্মোকলেখক: অমিতাভ ঘোষপ্রকাশনা: ফারারদাম: ১২৭০ টাকা১৮৩৮ সাল কলকাতা থেকে ইবিস নামের এক জাহাজ মরিশাসে রওনা হয়েছে একদল কয়েদি নিয়ে। পথিমধ্যে ভারত মহাসাগরে প্রচণ্ড এক ঝড়ের মুখে পড়ল ওই জাহাজ। ঝড় থামার পর দেখা গেল, জাহাজের পাঁচজন নিখোঁজ। এদের দুজন লশকর, দুজন কয়েদি আর একজন যাত্রী। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপিয়াম নিয়ে চীনা বন্দর ক্যানটনের উদ্দেশে যাত্রা করেছে আরও দুই জাহাজ। ভারত মহাসাগরে ইবিসের সঙ্গে এই দুই জাহাজও ঝড়ের মুখে পড়ে। রিভার অব স্মোক দ্বিতীয় বই এই সিরিজের; প্রথম বই সি অব পপিস।সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতনব আনন্দে জাগোতরুণ শিল্পী আবিদ তাঁর সংগীত-প্রতিভায় অল্প সময়েই পরিচিতি পেয়েছিলেন। তাঁর সংগীতের প্রতি ভালোবাসায় নতুন সম্ভাবনার আভাস ছিল, কিন্তু গত জুলাই মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে প্রাণ হারান আবিদ। অকালপ্রয়াত এই শিল্পীর বিভিন্ন গানের সঙ্গে রবীন্দ্রসংগীতেও সুনাম ছিল। তাঁর গাওয়া এমন ১০টি রবীন্দ্রসংগীত নিয়ে নব আনন্দে জাগো অ্যালবাম। বের করেছে জি-সিরিজ। তরুণ প্রজন্মকে রবীন্দ্রসংগীতে আগ্রহী করে তুলবে এই অ্যালবাম।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রহাজার বছর ধরেপরিচালক: সুচন্দাজহির রায়হানের বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গ্রামবাংলার নানা ধরনের ঘটনা চলচ্চিত্রের মূল বিষয়। মকবুল বুড়োর অনেক স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে টুনি। মকবুল বুড়োকে তার সহ্য হয় না। বউপেটানো বুড়োর সংসারে নানাভাবে সে প্রতিবাদী হয়ে ওঠে। যুবক মন্তুর সঙ্গে টুনির সখ্য। এদিকে আম্বিয়া মন্তুকে ভালোবাসে। মকবুল বুড়োর মৃত্যুর পর মন্তু টুনিকে বিয়ে করতে চায়।ফিনিসতেরে, দুন্দে তারমিনা এল মুন্দোপরিচালক: জেভিয়ার ভিয়াভারদেদুই ভাই বেরতো আর মারিয়ো। মায়ের কাছে ছোট ভাইকে রেখে শৈশবে তাদের ছেড়ে যাওয়া ভবঘুরে বাবাকে খুঁজতে বেরিয়েছে বেরতো। ছয় বছর পর বেরতো বাড়ি ফিরে আসে। ছোট ভাই মারিয়োকে জানায় বাবার সঙ্গে দেখা হয়েছে তার। ছোট ভাইকে নিয়ে আবার বেরিয়ে পড়ে বেরতো। অনেক ঘোরাঘুরি শেষে পুর্তগালের লিসবনে বাবার দেখা পায় দুই ভাই। শৈশবে দুই পুত্রকে ছেড়ে যাওয়ার জন্য মোটেও অনুতপ্ত নয় বাবা। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।