বাজারে নতুন
প্রথম আলো সংবাদপত্রের চেয়ে একটু বেশিসম্পাদনা: মতিউর রহমানপ্রকাশনা: প্রথমা প্রকাশন দাম: ১৯০ টাকাপ্রকাশের শুরুর দিন থেকেই সংবাদপত্র হিসেবে প্রথম আলো কিছু সংকল্প ও স্বপ্নের কথা স্পষ্ট করে বলে আসছে। কীভাবে তা সম্ভব হয়েছে? এত কম সময়ে বাংলাদেশের পত্রিকাজগতে প্রথম আলো কীভাবে একটি শক্ত ভিত তৈরি করে নিতে পারল—কি পাঠকপ্রীতিতে, কি জোরালো সাংবাদিকতায়। ২০১০ সালের ৪ নভেম্বর প্রথম আলোর যাত্রার ১২ বছর পূর্তিতে প্রথম আলোর কর্মীরা খুঁজতে চেয়েছিলেন এরই নেপথ্য কাণ্ড।প্লাতা নদীর ধারেরবীন্দ্রনাথের ভিক্তোরিয়া ওকাম্পোলেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়প্রকাশনা: পত্র ভারতীদাম : ২২৮ টাকা১৯১১ থেকে ১৯২৪, তেরো বছর এই উপন্যাসের ঘটনাকাল। আর উপন্যাসের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। নায়িকা ভিক্তোরিয়া ওকাম্পো। একটি ঘটনাস্রোতে ভেসে চলেছেন বিবাহজর্জর শরীর-মনে পিপাসিত ভিক্তোরিয়া। অন্য স্রোতে তাঁরই কাছে অমোঘ অনিবার্যতায় টেনে আনছে বিপর্যস্ত নিঃসঙ্গ রবীন্দ্রনাথকে। ১৯১৪ সালে ফরাসি অনুবাদে ভিক্তোরিয়া প্রথম পড়েছেন গীতাঞ্জলি। শিহরিত হচ্ছেন, আপ্লুত হচ্ছেন। চোখের সামনে ভেসে উঠছে এক ভারতীয় ঋষির ছবি...।নট নাইসম্যান টু নোলেখক : খুশবন্ত সিংপ্রকাশনা: পেঙ্গুইন ইন্ডিয়াদাম : ১১৯৮ টাকাখুশবন্ত সিংয়ের সেরা লেখাগুলোর সংকলন এই বই। তবে এতে আগে প্রকাশিত লেখার পাশাপাশি ১৮টি নতুন লেখাও স্থান পেয়েছে। পাঁচ যুগেরও বেশি সময় ধরে লেখালেখি করছেন খুশবন্ত সিং—এই সংকলনে সাংবাদিক খুশবন্ত সিং শুধু নয় গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক খুশবন্ত সিংয়ের সেরা লেখার সঙ্গে আছে তাঁর রচিত হাস্যরসাত্মক লেখালেখি, নাটক, উপন্যাস, আত্মজীবনীর সংক্ষিপ্তসার।এই সংকলন পাঠ শেষে যেকোনো পাঠক বুঝবেন খুশবন্ত সিং কেন ভারতের সুবিখ্যাত কলাম লেখক। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতও কি আজ আসবেবাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তাঁর কণ্ঠে অনেক গান সংগীতপ্রেমীদের আজও মুখে মুখে শোনা যায়। দেশের গান গাওয়ার জন্যও বিশেষভাবে সমাদৃত হয়েছেন এই শিল্পী। সম্প্রতি তাঁর একটি গানের অ্যালবাম বাজারে এসেছে। ও কি আজ আসবে নামের এই গানের অ্যালবামটি এসেছে লেজার ভিশন থেকে। এই গানের অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মোট ১৩টি গান আছে এই অ্যালবামটিতে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমাসুমপরিচালক: শেখ নজরুল ইসলামস্বামীর মৃত্যুর পর রাজিয়া দুই সন্তান মামুন ও মাসুমকে নিয়ে দিশেহারা। স্বামীর অবর্তমানে সংসারে তাদের ঠাঁই হয় না। এরপর বাধ্য হয়ে আশ্রয় নেয় হতদরিদ্র ভাই সাইফুদ্দিনের বাড়িতে। কিন্তু ভাইয়ের সংসারেও ভাবি নানাভাবে তাদের নির্যাতন করে। মামুন স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার পর ভালো ফলাফল করে। তার ছবি পত্রিকায় আসে। কলেজে বিত্তবানের মেয়ে আলোর সাথে মামুনের প্রেম হয়। মৃত্যুকালে আলোর বাবার হাতে মামুন ও মাসুমকে তাদের মা তুলে দেন।দি এলিমেন্টারি পারটিক্যালসপরিচালক: অস্কার রোহ্লারমিখাইল হলবেকের বিতর্কিত উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্র বানানো হয়েছে। দুই সৎ ভাই ব্রুনো ও মিখাইলের বিশৃঙ্খল যৌনজীবন ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। হিপ্পি মায়ের স্বার্থপর জীবনযাপনের কারণে দুই ভাইয়ের শৈশব সঠিকভাবে কাটেনি। জীববিজ্ঞানী মিখাইলের সব আগ্রহ জিন গবেষণায়, নারীর প্রতি যার কোনো আগ্রহ নেই। ব্রুনো পতিতা ছাড়া নারী সংসর্গে কোনো আনন্দ পায় না। কিন্তু দুজনের জীবনেই আমূল পরির্তন নিয়ে আসে দুই নারী।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।