বাজারে নতুন
দ্য গুড মুসলিমলেখক: তাহমিমা আনামপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ৭০০ টাকা১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি গল্প কল্পিত হয়েছে এই গ্রন্থে। যুদ্ধের সময়ে সোহেল হক একটি বিল্ডিংয়ে আশ্রয় নেয়। সেখানে একটি মেয়েকে সে খুঁজে পায়। একটা সময় পর সোহেলের কাছে তার বোন মায়া ফিরে আসে। একপর্যায়ে সোহেল তাঁর ছেলেকে মাদ্রাসায় পাঠাতে চাইলে বোনের সঙ্গে মতবিবোধ দেখা দেয়। মূলত মুক্তিযুদ্ধের দীর্ঘ ছায়ায় পরিবার, ধর্মবিশ্বাস ও মতাদর্শের এক মহাকাব্যিক আখ্যান। কমনওয়েলথ লেখক পুরস্কারে ভূষিত তাহমিমা আনামের ইংরেজি ভাষায় লেখা দ্বিতীয় উপন্যাস এটি।চর্যাপদভাষা পাঠ রূপান্তরলেখক: মৃণাল নাথপ্রকাশনা: এবং মুশায়েরাদাম: ৩৮০ টাকাচর্যাপদ প্রকাশের পর থেকেই এর ভাষা নিয়ে বিতর্ক শুরু হয়, সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে অনুসরণ করে। বাঙালি পণ্ডিতদের প্রায় সবাই একে বাংলা ভাষায় বলে মেনে নিয়েছেন। গত শতকের তিরিশের দশকের পর পূর্বী ভাষার পণ্ডিতেরা তাঁদের নিজেদের ভাষার পক্ষে বলতে চেষ্টা করেন যে চর্যাপদ তাঁদের ভাষাতেই লেখা। লেখকের মতে, চর্যাপদ কোনো নব্য ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন নয়, বরং তা এই পূর্বী ভাষার পূর্বসূরি।খোদা বক্স: দ্য পাইওনিয়ার অব লাইফ ইনস্যুরেন্স ইন বাংলাদেশলেখক: মোহাম্মদ ওবায়দুর রহমানপ্রকাশনা: ইউপিএলদাম: ৬৮৫ টাকাএই বই বাংলাদেশ ও পাকিস্তানের এক বিস্মৃত অধ্যায়কে নতুন করে তুলে এনেছে। এক ব্যক্তির প্রায় একক প্রচেষ্টায় বাংলাদেশে গোড়াপত্তন ঘটে জীবন বিমা ব্যবসার। ১৯৩০-৭০ পর্যন্ত খোদা বক্স অক্লান্ত পরিশ্রম করে যান বিমাশিল্পকে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রতিষ্ঠিত করতে। কিন্তু তখন না রাষ্ট্র, না সমাজ প্রস্তুত ছিল এই নতুন ব্যবসাকে গ্রহণ করার জন্য। কিন্তু খোদা বক্স ও তাঁর উদ্যমী কর্মীরা দমে যাননি। ভারতে বিপণন-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শেষে তিনি ফিরে আসেন পূর্ববঙ্গে। শুরু হয় এক নতুন যুগের। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতব্লাকতরুণ প্রজম্মের কাছে একসময় ভিন্নধর্মী গান নিয়ে হাজির হয়েছিলেন ব্লাক ব্যান্ডের সদস্যরা। এরপর তাঁদের গাওয়া গান জনপ্রিয়তা পেয়েছে। মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই ব্যান্ডের সুনাম। বাজারে পাওয়া যাচ্ছে এই ব্যান্ডের নতুন অ্যালবাম ব্লাক। এই অ্যালবাম বাজারে এনেছে জি-সিরিজ। হাত বাড়াও, পেপার-রেডিও-টিভি, মুমূর্ষু রূপকথা, জীবনের বাঁ পাশে, উপসংহারসহ মোট ১১টি ভিন্ন স্বাদের গান পাওয়া যাবে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশঙ্খনাদপরিচালক: আবু সাইয়ীদসাত বছর আগে বাবা-মা খুন হয় ওসমান চাঁদের। চাঁদ পালিয়ে শহরে গিয়ে শিক্ষিত হয়। নয়নপুর গ্রামের স্মৃতি তাড়িয়ে বেড়ায় তাকে। এক ঝড়ের মধ্যে নৌকায় করে সে গ্রামে রওনা দেয়। ঘটনাক্রমে সে আবিষ্কার করে ছোটবেলার বটগাছ ও বন্ধু ফজলুকে। বাবা-মায়ের হত্যাকারীর ছেলে এখন গ্রামের মোড়ল, চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াতে চায়। স্কুলছাত্রী বকুলা চাঁদের প্রেমে পড়ে যায়। হঠাৎ গ্রামের কুঁজো বুড়ি চাঁদকে নিয়ে গ্রামবাসীর কাছে ২৭ বছর আগের ইতিহাস তুলে ধরে।তসকাপরিচালক: বেনট জাকইউরোপ বিখ্যাত অপেরা তসকা। পুসিনির এই অপেরা নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা ছিল রীতিমতো দুঃসাহসিক। দারুণ নাটকীয় এই অপেরার গল্প এ রকম: তসকার প্রেমিক কাবারাদোসি এক পলাতক কয়েদিকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়। প্রেমিককে ছাড়ানোর জন্য ছলনার আশ্রয় নেয় তসকা। কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রেমিক কাবারদোসি যখন ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি, তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রেমের এক করুণ পরিসমাপ্তি ঘটে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।