বাজারে নতুন
বিবিসি জানালাইংরেজি শেখার বইপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ১০০ টাকাআমাদের দেশে ইংরেজি নিয়ে দুশ্চিন্তা অনেকের। ছাত্র-শিক্ষক-অভিভাবক—কেউই এই তালিকার বাইরে নয়। ইংরেজি সঠিকভাবে বলতে বা লিখতে না পারার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। দেশের বাইরে গেলে যেমন ইংরেজির দক্ষতা লাগে, তেমনি ভালো কাজ পেতে বা কর্মক্ষেত্রে ইংরেজিতে কথা বলতেও এর প্রয়োজনীয়তা অনন্য। এই ভাবনা থেকেই প্রকাশিত হয়েছে বিবিসি জানালা নামের বইটি। বিভিন্ন লেসনে ভাগ করা এই বইতে প্রয়োজনীয় ইংরেজির পাশাপাশি শব্দ তালিকাও রয়েছে। কোনারকের বিবরণলেখক: নির্মলকুমার বসুসম্পাদনা: প্রসেনজি ৎ দাশগুপ্ত ও সৌমেন পালপ্রকাশনা: নিউ এজ পাবলিশার্সদাম: ৬০০ টাকাকোনারক সম্পর্কে বহু বিদগ্ধজনের গভীর অভিনিবেশপূর্ণ নানা রচনা, যা এ সংস্করণকে অখণ্ডতর রূপ দিয়েছে। অধ্যাপক বসু রচিত কোনারক-সম্পর্কিত আরও দুটি প্রবন্ধ, কোনারক বিষয়ে মারি সিটনের রচনা এবং ভারতবর্ষের শিল্পে মিথুনমূর্তির স্থান সম্পর্কে ও সি গাঙ্গুলির একটি মূল্যবান রচনা সংযুক্ত হয়েছে। কোনারক সম্পর্কে আলোচনার পাশাপাশি পাঠক এখানে খুঁজে পাবে মন্দির, স্থাপত্য ও শিল্পশাস্ত্রের অনেক সংবাদ। টুগেদার দে ফটগান্ধী-নেহরু করেসপনডেন্স ১৯২১-১৯৪৮সম্পাদনা: উমা ইয়েনগার ও ললিতা জাকারিয়াপ্রকাশনা: অক্সফোর্ডদাম: ২৫০০ টাকারাজনীতির দুই মহান নেতা করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরুর অসাধারণ কৃতিত্বের কথা সবারই জানা। ত ৎ কালীন বিভিন্ন ধরনের ভূমিকায় রাজনীতির এই দুই প্রবাদপুরুষের ভূমিকাও ছিল অসামান্য। দুজনের মধ্যে নানা সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিঠি আদান-প্রদান হতো। সেসব চিঠিতে কী লেখা আছে? এ নিয়ে পাঠকের ব্যাপক কৌতূহল থেকে প্রকাশ করা হয়েছে টুগেদার দে ফট নামের বইটি। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতযখন ভাঙল মিলনমেলাবাংলাদেশের খ্যাতিমান সংগীত-শিল্পীদের মধ্যে খুব পরিচিত সৈয়দ আব্দুল হাদী। তাঁর গাওয়া বিভিন্ন গান জনপ্রিয়তা পেয়েছে। সংগীতের প্রতি ভালোবাসা তাঁকে নিয়ে গেছে গণমানুষের কাছে। সম্প্রতি তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম বাজারে এসেছে। শিল্পীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম এটাই প্রথম। এ অ্যালবামের গানগুলোর গায়কি ও যন্ত্রানুষঙ্গে পাওয়া যাবে ভিন্নতা। ‘আমি চঞ্চল হে’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’সহ মোট নয়টি গান আছে মসূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমুক্তির গানপরিচালক: তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদস্বাধীনতা-সংগ্রামে একদল নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী, লেখক, আঁকিয়ে, গায়ক ও নাট্যশিল্পী সবাইকে তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে উজ্জীবিত করার দায়িত্ব নিয়েছিলেন। ২০ বছর ধরে প্রধানত অর্থনৈতিক কারণেই নিউইয়র্কের কোনো এক অট্টালিকার পাতালকক্ষে বাক্সবন্দী হয়ে ছিল এ অমূল্য সম্পদ। উদ্ধারকৃত এ ঐতিহাসিক ফুটেজের সঙ্গে বিভিন্ন দেশ থেকে সংগৃহীত ও ক্রয়কৃত মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্য ফুটেজকে যুক্ত করে তৈরি হয়েছে মুক্তির গান।ডার গোলেমপরিচালক: পাউল ভেগেনার১৬ শতকের প্রাগ। এক ইহুদি পাদরি কাদামাটি দিয়ে তৈরি করল এক বিশালদেহী দৈত্য। প্রাগে ইহুদিদের বিচারের হাত থেকে বাঁচানোর জন্য পাদরি এই মাটির দৈত্যকে জীবন্ত করে তুলল। এই ছবির পরিচালক পাউল নিজেই দৈত্য গোলেমের ভূমিকায় অভিনয় করেন। গোলেমের ধারণা পরিচালক ধার করেছেন প্রাচীন ইহুদি লোককথা থেকে। পরিচালক ১৯২০ সালের দিকেই প্রাণপণ চেষ্টা করেছেন স্পেশাল এফেক্টে ব্যবহার করার। তাতে তাঁকে সেই সময়ের পটভূমিতে সফলও বলা যায়।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।