বাজারে নতুন
মুক্তিযুদ্ধে নারীলেখক: মালেকা বেগমপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ৩০০ টাকাস্বাধীনতা সংগ্রামে এ দেশের নারীরা প্রথম থেকেই যুক্ত ছিলেন। অবিভক্ত ভারতে যেমন তাঁরা যুক্ত ছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, একইভাবে তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন এবং সামরিক দমননীতির বিরুদ্ধে সংঘটিত ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং সত্তরের গণ-আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব পর্যন্ত প্রতিটি সংগ্রামী কার্যক্রমের সঙ্গেও তাঁরা সক্রিয়ভাবে জড়িত থেকেছেন। এরপর মুক্তিযুদ্ধের পুরোটা সময় দেশের ভেতরে এবং দেশের বাইরে শরণার্থী হয়ে পালন করেছেন বহুমাত্রিক ভূমিকা।আখতারুজ্জামান ইলিয়াসচূর্ণ ভাবনা ও চূর্ণ কথা সংগ্রহসংকলন ও সম্পাদনা: আলাউদ্দিন মণ্ডলপ্রকাশনা: নয়া উদ্যোগদাম: ৩৪২ টাকাদুই বাংলার অন্যতম জনপ্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে পাঠকের আগ্রহের কোনো কমতি নেই। গাম্ভীর্যে ও আভিজাত্যে ইলিয়াসের গল্প-উপন্যাসের নতুন পাঠকৃতি কীভাবে সম্ভব হয়েছে, কিংবা কোন টীকাভাষ্যে ‘লেখা’র আকল্প পূর্ণতার অভিসারী হয় এবং আমার কাল কীভাবে কালাতীতের ইশারা নিয়ে হাজির হয়, তার ভিন্নতর ব্যাখ্যা ও বীজ মিলে যেতে পারে এই গ্রন্থের বিভিন্ন লেখা ও সাক্ষাৎকারে। আকবর অ্যান্ড হিজ ইন্ডিয়াসম্পাদনা: ইরফান হাবিবপ্রকাশনা: অক্সফোর্ডদাম: ৬৫০ টাকাসম্রাট আকবর ছিলেন মোগল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসকদের একজন। মূলত তাঁর সময়ে মোগল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয়। আকবর অ্যান্ড হিজ ইন্ডিয়া নামের এই গ্রন্থে সম্রাট আকবরের সময়কার রাষ্ট্র, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সাংস্কৃতিক চিত্র উঠে এসেছে। একই সঙ্গে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। সংগীত, সাহিত্য, চিত্রকলা প্রভৃতি বিষয়ে জানতেও এই গ্রন্থ হতে পারে এক অনন্য পাথেয়।সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতপ্রাণের খেলা ও ফাল্গুনীদুই বাংলায় সমানতালে জনপ্রিয় হয়েছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত জনপ্রিয় হয়েছে। রবীন্দ্রসংগীতে এক নতুন মাত্রা এনে দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ থেকে প্রাণের খেলা ও ফাল্গুনী নামের রবীন্দ্রসংগীতের দুটি অ্যালবাম এসেছে একই মোড়কে। এটি বাজারে এনেছে কান্ট্রি মিউজিক। এই অ্যালবামে আলাদাভাবে পাওয়া যাবে প্রেম ও প্রকৃতির গান। এক অ্যালবামে দুটি আলাদা সিডিতে মোট ১০টি গান আছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমুক্তিযুদ্ধের চলচ্চিত্র‘আলোর মিছিল’পরিচালক: মিতামহান মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী ব্যক্তি আলীম। অভাবে সংসার চালানো এই মানুষটি মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে চোরাকারবারি আর মজুদদারি করে রাতারাতি বিশাল অর্থের মালিক হয়ে যান। লাখো শহীদের অর্জনকে নানাভাবে হেয় করতে আলীম ও চৌধুরী অপতৎপরতা শুরু করেন। এদিকে আলীমের ছোট ভাই রানা মুক্তিযুদ্ধের সৈনিক ও দেশপ্রেমিক। আরেক দেশপ্রেমিক শহীদের সঙ্গে তিনিও দেশের কাজ করতে থাকেন। অ্যান আনফরগেটফুল সামারপরিচালক: লুসিয়ান পিন্টেলে১৯২৫ সালের রোমানিয়া, মারি-তেরেসে ফন ডেবরেটসি স্বামীর ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় প্রস্তাবে সাড়া না দেওয়ায়; শহরে বেড়ে ওঠা, আধুনিক জীবন যাপনে অভ্যস্ত পরিবারটিকে পাঠানো হলো বেলজিয়াম-রোমানিয়ার এক পাণ্ডববর্জিত সীমান্ত এলাকায়। কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হলো এই দম্পতি। এক দিকে বাইরের বৈরী পরিবেশ, অন্যদিকে নিজেদের মধ্যকার সম্পর্ক—নানা টানাপোড়েনে জীবন জেরবার হতে শুরু করল এই যুগলের। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।