বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইপত্রবাংলাদেশ ভারত সম্পর্কলেখক: মোহাম্মদ সেলিমপ্রকাশক: বাংলা একাডেমীমূল্য: ২০০ টাকাবাংলাদেশের নিকটতম এবং বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সব সময়ই বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। পররাষ্ট্রনীতি প্রণয়নে ও বাস্তবায়নের কোনো কোনো পর্যায়ে ভারতীয় মনোভাব বিশেষ বিবেচনায় নেওয়া হয়। বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, প্রতিবেশী হওয়ার কারণে বন্ধুত্বের চেয়ে দ্বন্দ্বই বেশি দুই দেশের মধ্যে। এই বইয়ে লেখক দুই দেশের সম্পর্কের এই টানাপোড়েনকে নতুনভাবে গবেষণার চেষ্টা করেছেন। ভারতের বৈদেশিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের কিছু দলিলপত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এই বইয়ে।যৌনতা ও বাঙালিসম্পাদনা: অনিল আচার্য ও অর্ণব সাহাপ্রকাশক: অনুষ্টুপমূল্য: ৫৪০ টাকা‘যৌনতা’ কোনো ‘স্বতঃস্ফূর্ত’, ‘স্বাভাবিক’, ‘প্রাকৃত’ বিষয় নয়। এটি একটি জটিল সামাজিক-সাংস্কৃতিক নির্মাণ। পাশাপাশি ‘বাঙালি’ বলতে যে ‘জাতিসত্তা’কে বোঝায়, তার উদ্ভবও এক বিশেষ কাল-পর্যায়ে, ঔপনিবেশিক পরিসরের সাপেক্ষে ‘বাঙালি’ আত্মপরিচয়ও একটি রাজনৈতিক নির্মাণ।‘শরীর’ ও ‘যৌনতা’-সম্পর্কিত জ্ঞানতত্ত্ব, ধারণা ও নৈতিকতা বোধ আমাদের প্রাত্যহিক জীবনেরই অংশ। এই বইয়ে ‘শরীর’, ‘যৌনতা ও বাঙালি’ বিষয়টি একাধিক দৃষ্টিকোণ থেকে আধুনিক বাঙালির যৌন অস্তিত্বের সঙ্গে নানাভাবে বিচার-বিশ্লেষণ করা হয়েছে।এলেন গিনসবার্গ কালেকটেড পোয়েমসপ্রকাশক: পেঙ্গুইনমূল্য: ২৯৯৫ টাকাএটাই একমাত্র বই, যেখানে এলেন গিনসবার্গের প্রকাশিত সব কবিতা এক মলাটে গ্রন্তভুক্ত হয়েছে। বিট জেনারেশনের পুরোধা, গিসনবার্গের কবিতাগুলো এখানে কালানুক্রমে সন্নিবেশিত হয়েছে। তাঁর বিখ্যাত কবিতা ‘হাউল’, ‘কাদ্দিস’, ‘ডেথ অ্যান্ড ফেইম’ও এই সংগ্রহে রয়েছে। সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি অবশ্য সংগ্রহের বই।সূত্র: প্রথমা, আজিজ মার্কেট, ঢাকা।সংগীতদ্য সিজন্স্ অব বাংলাদেশড্যান্স অ্যান্ড ড্রামা মিউজিকশেখ সাদি খানপ্রখ্যাত সুরকার শেখ সাদি খানের পরিকল্পনা ও সুরে অ্যালবামটিতে রয়েছে মোট তিনটি স্বল্পদৈর্ঘ্যের ড্যান্স মিউজিক। দ্য সিজন্স্ অব বাংলাদেশ-এর দৈর্ঘ্য ২৬ মিনিট ১২ সেকেন্ড, ‘লাভ অব দ্য বার্ডস’ ১২ মিনিট ১৯ সেকেন্ড ও ৭ মিনিট ৫৬ সেকেন্ড দৈর্ঘ্যের ‘জয় অ্যান্ড হ্যাপি’। দ্য সিজন অব বাংলাদেশ: ডান্স, ড্রামা, মিউজিক শিরোনামের অ্যালবামটি এসেছে আজিজ মার্কেটের সুরের মেলায়।ডিভিডিক্র্যাকসপরিচালক: জর্ডান স্কটতরুণ পরিচালক জর্ডান স্কটের অসাধারণ ছবি। নামে পুরুষ মনে হলেও তিনি একজন নারী পরিচালক। প্রখ্যাত পরিচালক রিডলি স্কটের মেয়ে। ছবিটি দেখে কারও কারও মনে হতে পারে, নান্দনিক দিক থেকে মেয়ে কিছু কিছু ক্ষেত্রে বাবাকেও ছাড়িয়ে গেছে।কাহিনির পটভূমি এক নির্জন স্ট্যানলি আইল্যান্ডে। ১৯৩৪ সাল। ভিক্টোরিয়ান কায়দার এক বোর্ডিং স্কুল। স্কুলে আবদ্ধ একদল ছাত্রী, যারা কোনো দিন কোনো তরুণের দেখা পায়নি। তাদের প্রেম রহস্যময়ী মিস জি-কে ঘিরে। কিন্তু এই শিক্ষিকার মনোযোগ দ্রুত কেড়ে নেয় নবাগত বিদেশি ছাত্রী ফিয়ামা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্য ছাত্রীরা। এ সময় নিরুদ্দিষ্ট হয়ে যায় স্প্যানিশ ছাত্রী ফিয়ামা।সূত্র: নান্দনিক, রাইফেল স্কয়ার, ঢাকা।