বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোর্হে লুইস বোর্হেসের আত্মজীবনীঅনুবাদ: রাজু আলাউদ্দিন ও রফিক-উম-মুনীর চৌধুরীপ্রকাশক: সংহতি প্রকাশনদাম: ২৭৫ টাকাহোর্হে লুইস বোর্হেস শুধু স্প্যানিশ সাহিত্যেই নয়, গোটা বিশ্বসাহিত্যের প্রেক্ষাপটেই তিনি এক অসাধারণ ছোটগল্পকার। স্প্যানিশ সাহিত্যে আর কেউই হোর্হে লুইস বোর্হেসের মতো বিপুল মৌলিকতা নিয়ে হাজির হননি। সাম্প্রতিক স্প্যানিশ সাহিত্যের তারকা-লেখকেরাই তাঁর প্রভাবকে গ্রহণ করে সৃষ্টিশীল হয়ে উঠেছেন। বোর্হেসের অন্য যেকোনো লেখার তুলনায় এই আত্মজীবনী অপেক্ষাকৃত কম পরিচিত ও পঠিত। স্প্যানিশ ভাষার পর দুই-তিনটি ইউরোপীয় ভাষায় এবং বাংলা ভাষায় তাঁর এই আত্মজীবনী গ্রন্থটি বের হয়েছে। রবীন্দ্রনাথের চিঠিঅন্তরঙ্গ নারীকেসম্পাদনা: ড. দিগ্বিজয় দে সরকারপ্রকাশনা: এন ই পাবলিশার্সদাম: ১১৪জীবনে রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন অনেক, প্রায় ১০ হাজার। এ বিপুল পরিমাণ চিঠি কবির আত্ম-উন্মোচনের অন্যতম মাধ্যম। রবীন্দ্রনাথের চিঠির একটি উল্লেখযোগ্য অংশজুুড়ে রয়েছে তাঁর প্রিয় নারীদের লেখা চিঠি। এ গ্রন্থের মাধ্যমে পাঠক পেয়ে যাবেন বিভিন্ন বয়সী নারীদের প্রতি তাঁর এ কথামৃত। এ চিঠিগুলো কবির সঙ্গে পাঠকের সান্নিধ্যকে আরও নিবিড় করবে। রবীন্দ্র পাঠকদের জন্য একটি অবশ্যপাঠ্য ও সংগ্রহে রাখার মতো বই।দ্য মুঘল স্টেট (১৫২৬-১৭৫০)সম্পাদনা: মুজাফফর আলম ও সঞ্জয় সুব্রামানিয়ামপ্রকাশনা: অক্সফোর্ডদাম: ৭৯০ টাকা ভারতীয় ইতিহাসের একটি বড় অংশজুড়ে রয়েছে মোগলদের রাজত্ব। এ উপমহাদেশে মোগলদের সাম্রাজ্য বিস্তার একটি উল্লেখযোগ্য ঘটনা। মূলত ভারতীয় উপমহাদেশের আধুনিক যুগের সূচনা হয় মোগল সাম্রাজ্যের মাধ্যমে। মোগল শাসনামলে বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর বা আকবরের শাসন আমল যেন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল জ্বল করছে। সে সময়ের আর্থসামাজিক অবস্থা, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থান পেয়েছে দ্য মুঘল স্টেট নামের এ গ্রন্থে। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতঅনন্ত আনন্দধারা রবীন্দ্র সংগীতের বিস্তার পৃথিবীজুড়ে। দুই বাংলাতেই সমানতালে বিভিন্ন সংগীতশিল্পী রবীন্দ্রসংগীত গাইছেন। রবীন্দ্রনাথের লেখা গান সংগীতশিল্পীরা গাইছেন নতুন নতুন গলায়। বাংলাদেশ থেকে সম্প্রতি বেরিয়েছে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম। শিল্পী স্বপন দত্তের সুরে অনন্ত আনন্দধারা নামের অ্যালবামটি বেরিয়েছে কান্ট্রি মিউজিক থেকে। সাদি মহম্মদের সংগীত আয়োজনে বেরিয়েছে এ রবীন্দ্রসংগীতের অ্যালবামটি। এখানে ‘আমার হূদয় তোমার’সহ মোট ১১টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রঅরুণোদয়ের অগ্নিসাক্ষীপরিচালনা: সুভাষ দত্তএকাত্তরের টালমাটাল দিন। চারদিকে যুদ্ধ আর যুদ্ধ। রোমানা ও আসাদ একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে। একদিন রোমানার সামনে আসাদের স্বজনদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। অল্পের জন্য বেঁচে যায় আসাদ। রোমানাকে ধর্ষণ করে হায়েনারা। ভারসাম্যহীন হয়ে পড়ে রোমানার জীবন। তার পাশে এসে দাঁড়ায় আনু। আনু বন্দী হয়, আবার ছাড়াও পায়। বিবেকের দংশনে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে ভারতে চলে যায়। দেশকে শত্রুমুক্ত করার লড়াই শুরু হয় পুরোদমে।ফ্রিডম সংপরিচালক: ফিল আলডেন রবিনসনমূলত তরুণদের সচেতন করার লক্ষ্যে এই ছবি। সমাজে নানাভাবে তরুণদের জীবনকে প্রভাবিত করে বর্ণবাদ। অহিংস আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি দলের ঐকান্তিক চেষ্টার ফল হচ্ছে এই চলচ্চিত্র। আমেরিকার দক্ষিণের বিশেষত, মিসিসিপি অঙ্গরাজ্যের ওপর মূল আলোকপাত করা হয়েছে। ঘটনার মূল চরিত্র ওয়েন ওয়াকার নামের একজন তরুণ, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। একই রকম কালোদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন ওয়েনের বাবা উইল।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।