বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রদায়গত আইনের সংস্কার ও অন্যান্যলেখক: দেবেশ ভট্টাচার্যপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ১৯০ টাকাগণতান্ত্রিক প্রশাসন, বাংলাদেশের সংবিধান, হাইকোর্ট বিভাগের বিকেন্দ্রায়ন, সংবিধান ও ধর্ম এবং আইনের শাসন ও আইনজীবীদের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে এ বইতে। বাংলাদেশে হিন্দু নারীদের অধিকার অর্জনের লক্ষ্যে আইন সংশোধনের জন্য সরব ছিলেন দেবেশ ভট্টাচার্য। একই সঙ্গে সব নারীর সম-অধিকার প্রতিষ্ঠার জন্যও তাঁর প্রয়াস ছিল। এ বইতে তিনি নারীসমাজের আইনগত অধিকার, পুত্র-কন্যার সম-উত্তরাধিকার, বাংলাদেশে প্রচলিত হিন্দু আইন সংস্কার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন।কলকাতা প্রতিদিনলেখক: অশোক মিত্রঅনুবাদ: মালিনী ভট্টাচার্য ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়প্রকাশনা: গাঙচিলদাম: ৫০০ টাকাঘামের গন্ধ। কলকাতা রাষ্ট্রীয় পরিবহনের একটি ঝরঝরে বাস কালো ধোঁয়ার অসুস্থ কুণ্ডলী ওগরাচ্ছে। শুকনো ঘাস, পোড়া সিগারেটের টুকরো, ছেঁড়া ন্যাকড়া, ছেঁড়া কাগজ—ট্রামের রাস্তার দুই সমান্তরাল রেখার মধ্যে সবকিছুর গোবেচারা সহাবস্থান। জরুরি অবস্থা রদ হওয়ার পর পশ্চিম বাংলায় যে রাজনৈতিক পটপরিবর্তন হলো, সেই প্রেক্ষিত অনেক অজানা বিষয় ওঠে এসেছে এই গ্রন্থে।দ্য ম্যান হু নিউ ইনফিনিটিএ লাইফ অব দ্য জিনিয়াস রামানুজনলেখক: রবার্ট কানিগেলপ্রকাশনা: অ্যাবাকাসদাম: ৬৯৫ টাকাবিখ্যাত গণিতবিদ রামানুজনের জীবন অবলম্বনে এই গ্রন্থটি লেখা। অনেকে রামানুজনকে গণিতের এক অনন্য পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন। স্বশিক্ষিত ভারতীয় এই গণিতবিদ তাঁর আপন কৃতিত্বের জন্য বিভিন্ন সময়ে আলোচিত। বিংশ শতাব্দীর অন্যতম এক ‘জিনিয়াস’ হিসেবেও বলা যায় তাঁকে। আরেক গণিতবিদ জি এইস হার্ডির জীবনের ছায়াও এই গ্রন্থে উঠে এসেছে। তাঁর সঙ্গে কেমব্রিজে দেখা হওয়ার পরই এই দুজন মিলে গণিতের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেন। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতজ্যামবাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল সোলস। অনেক দিন ধরে ব্যান্ড সংগীতের বিকাশে কাজ করছে এই ব্যান্ডটি। সোলসের তুমুল জনপ্রিয় অনেক গানই অছে। সম্প্রতি বাজারে এসেছে এই ব্যান্ড দলের নতুন একটি অ্যালবাম। জ্যাম নামের এই অ্যালবাম বেরিয়েছে ডেডলাইন মিউজিক থেকে। এর আগে এই অ্যালবামটি মুঠোফোনে মুক্তি দেওয়া হয়েছিল। নির্মলেন্দু গুণ, ছায়া, জ্যাম, নাট্যকবিতাসহ মোট ১২টি গান স্থান পেয়েছে এই গানের অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রকালবেলাপরিচালক: গৌতম ঘোষসমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলা থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। উত্তরবঙ্গ থেকে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়তে আসা যুবক অনিমেষ। পড়াশোনা থেকে ঘটনাক্রমে রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। এরই মধ্যে প্রেম হয় মাধবী লতার সঙ্গে। মিছিল-মিটিং থেকে আরও ঘনিষ্ঠভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে অনিমেষ। এরপর নকশাল আন্দোলনের সঙ্গে চলতে শুরু করে সে। সরকার নকশালদের দমন করার সময় বন্দী হয়..টু পেইন্ট অর মেক লাভপরিচালক: অরনাদ লারুমাঝবয়সী এক দম্পতি, যাদের জীবনে কোনো ছন্দপতন নেই। আপাত নিস্তরঙ্গ জীবন হঠাৎ করেই ঘটনাবহুল হয়ে ওঠে, যখন তারা বাড়ি বদলে হাজির হয় শহরের বাইরে নির্জন এক বাড়িতে। বন্ধুত্ব তৈরি হয় এক অদ্ভুত কমবয়সী দম্পতির সঙ্গে। কিন্তু নানা ঘটনার পর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এই তরুণী দম্পতির। তাদের নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানায় মাঝবয়সী দম্পতি। এরপর থেকেই বদলে যায় তাদের জীবন।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।