বাজারে নতুন
রবীন্দ্রনাথ, মুসলিমমানস ও বাংলাদেশের অভিযাত্রালেখক: আবুল মোমেনপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ২৮০ টাকা। বাঙালির মননচর্চার পুরোধা ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ। আর বাংলাদেশের অভিযাত্রায় তাঁর ভূমিকা ব্যাপক—কখনো প্রেরণার উৎস হিসেবে, কখনো পথনির্দেশকরূপে। আমাদের জাতীয় ইতিহাসের একটি অধ্যায়ের সঙ্গে তাঁর গভীর যে যোগ সেটাই তো রবীন্দ্রনাথ সম্পর্কে সব কথা বা শেষ কথা নয়। বিপুল কালোত্তীর্ণ সৃষ্টির এই রূপকার সর্বকালে সর্বদেশে নানাভাবে প্রাসঙ্গিক। সংকটাপন্ন এই বিশ্বে রবীন্দ্রনাথের ভাবজগৎ ও শিল্পসম্ভার থেকে এত জানার, বোঝার ও নেওয়ার আছে যে এ যেন এক অনিঃশেষ পথচলা।কবীরলেখক: ক্ষিতিমোহন সেনপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ২৮৫ টাকা।মধ্যযুগের বিস্ময়কর সাধককবি কবীরের জীবনী ও সন-তারিখ নিয়ে বহু তর্ক-বিতর্ক, বিস্তর রহস্য-কিংবদন্তি। কিন্তু তাঁর বচনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। সর্বজনীন ও যুগোত্তীর্ণ এই রচনাবলিতে বেশ কিছু প্রক্ষিপ্ত অংশেরও অনুপ্রবেশ ঘটেছে। এই শতকের শুরুর দশকে পণ্ডিত ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনে যোগ দিয়েই, রবীন্দ্রনাথের প্রত্যক্ষ প্রেরণায় ও তাগিদে, কবীরের এক নির্ভেজাল বচন-সংগ্রহে উদ্যোগী হন। প্রায় সাড়ে তিন শ কবীর-বচন এখানে বিষয়মুখী বিন্যাসে অন্তর্ভুক্ত, সঙ্গে সরল বঙ্গানুবাদ।হোয়াট দ্য ইনকপ্রকাশনা: রাইটারস ব্লগদাম: ৫০০ টাকা।গত কয়েক বছরে বাংলাদেশের সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্লগ ব্যবহারকারীদের সংখ্যাও। বাংলায় ব্লগ লেখার পাশাপাশি অনেক ব্লগার ইংরেজিতেও ব্লগচর্চা করছেন। ব্লগে তাঁদের মনের ভাব প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইংরেজিতে বিভিন্ন গল্প, কবিতা ও উপন্যাস লিখছেন। ইংরেজি ভাষায় সাহিত্যচর্চার অন্যতম একটি ব্লগ ‘রাইটারস ব্লগ’। সম্প্রতি বাজারে আসা রাইটারস ব্লগের হোয়াট দ্য ইনক নামের গ্রন্থে পাওয়া যাবে এই ব্লগের ব্লগারদের লেখা গল্প, কবিতাসহ বিভিন্ন সাহিত্যকর্ম। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতঅসমাপ্ত ২বাংলাদেশের তরুণ প্রজন্মের ব্যান্ড অর্থহীন। গত কয়েক বছরে এই ব্যান্ডের গাওয়া বিভিন্ন গান জনপ্রিয়তা পেয়েছে তরুণদের কাছে। সম্প্রতি বাজারে এসেছে অর্থহীন ব্যান্ডের নতুন গানের অ্যালবাম অসমাপ্ত ২। এই অ্যালবামের গানগুলোতেও ও ভিন্নতা পাওয়া যাবে। এখানে ‘উড়ু উড়ু মন’, ‘আলো আর আঁধার’, ‘মাঝে মাঝে’সহ মোট ১০টি গান রয়েছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমিস লংকাপরিচালক: ইকবাল আকবর ও মো. জিয়াউদ্দিন আসলাম।বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। বিত্তশালী বাবার সন্তান ববি, দুরন্ত-দস্যিপনায় তার জুড়ি নেই। তার বিরুদ্ধে নানা অভিযোগ সবার। বাবাও তার অত্যাচারে অতিষ্ঠ। বাবার ইচ্ছা, তাঁর সদ্য প্রয়াত বন্ধু লন্ডনপ্রবাসী মেয়ের সঙ্গে ববির বিয়ে দেবেন। কিন্তু ববি কিছুতেই এ সিদ্ধান্ত মেনে নেবে না। সে পালিয়ে শ্রীলঙ্কায় তার চিরকুমার চাচার কাছে আশ্রয় নেয়।এ সেপারেশনপরিচালক: আসগর ফারহাদি।বিবাদের শুরু দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে থাকা নিয়ে। নাদের চায় স্ত্রী-কন্যা নিয়ে দেশেই থাকতে, কিন্তু স্ত্রী সিমিন মনে করে, তাদের কন্যার উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদেশকে বেছে নেওয়াই শ্রেয়। কিন্তু নাদের কিছুতেই ইরান ছেড়ে যেতে আগ্রহী নয়; বৃদ্ধ বাবার দেখাশোনা করাটাও গুরুত্বপূর্ণ তার কাছে। কিন্তু সিমিন এ বিষয়ে ছাড় দিতে একদমই রাজি নয়। প্রয়োজনে স্বামীকে তালাক দিয়ে হলেও ইরান ছেড়ে যাবে সে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।