বাজারে নতুন
কাবুলের ক্যারাভান সরাই লেখক: মঈনুস সুলতানপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৭৫ টাকাযুুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দিনের পর দিন ঘুরেছেন মঈনুস সুলতান। যুদ্ধ আফগানদের জীবন বদলে দিয়েছে, বিত্তশালী পরিণত হয়েছেন মিসকিনে; তালেবানদের যুগে রুদ্ধ হতে বসেছিল কবি-শিল্পীদের সৃজনশীল কর্মকাণ্ড এবং এর ভেতরেই তাঁরা সৃষ্টির জন্য নতুন নতুন পথ বেছে নিয়েছেন—এসব কাহিনির মর্মন্তুদ, কৌতূহলোদ্দীপক ও সরস বর্ণনা দিয়েছেন লেখক এই বইয়ে। যুদ্ধের আবহের ভেতরও কাবুলের এক কার্পেটের দোকানে বসে মহিলা কবিদের গুপ্ত মাইফেল। সেই মাইফেল থেকে ফেরার সময় যশস্বী কবি শায়ের বাবা লেখককে বলেন, ‘অনেক দূরদেশ থেকে এসে তুমি মাইফেলে বসলে, আগামীতে তোমার জন্য এ আসন শূন্য থাকবে।’বিচিত্রিতালেখক: রবীন্দ্রনাথসম্পাদক: আসিশ পাঠকপ্রকাশক: প্রতিক্ষণদাম: ৫৭০ টাকারবীন্দ্রনাথের কবিতা নিয়ে বেরিয়েছে বিচিত্রিতা বইটি। রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের লেখা কবিতা স্থান পেয়েছে এই বইয়ে। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটি কবিতার সঙ্গে মিলিয়ে আঁকা হয়েছে একটি করে চিত্রকর্ম। ভরতের বিভিন্ন বিখ্যাত চিত্রশিল্পী একটি করে কবিতা আলাদা করে চিত্রকর্ম এঁকেছেন। রবীন্দ্রনাথের কবিতার এই বইয়ে জনপ্রিয় কবিতার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পীদের আলাদা পরিচিতিও আছে সুখপাঠ্য এই বইয়ে।এ হিস্ট্রি অব বাংলাদেশপ্রকাশনা: কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসলেখক: উইলিয়াম ভন শেন্ডেলদাম: ৬৯৫ টাকানানা ঐতিহ্য আর ইতিহাসের এই বাংলাদেশ। বিখ্যাত লেখক উইলিয়াম ভন শেন্ডেল বাংলাদেশকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তিনি তুলে এনেছেন এই বইয়ে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা উঠে এসেছে। রিকশার শহর বাংলাদেশকেও তিনি যেভাবে দেখেছেন সেভাবে লিখেছেন। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন স্থান পেয়েছে। তুলে নিয়ে এসেছেন একাত্তরের ঘাতক-দালালদের কথাও। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতসীমার মাঝে অসীম তুমিরবীন্দ্রনাথ লিখেছেন অনেক ধরনের গান। সংগীত-প্রেমীদের কাছে আলাদা পছন্দ বিভিন্ন ধরনের রবীন্দ্রসংগীত। এই রবীন্দ্রসংগীতের মধ্যে একটি অংশজুড়ে রয়েছে রবীন্দ্রনাথের পূজার গান। ভারত থেকে বেরিয়েছে সীমার মাঝে অসীম তুমি নামে রবীন্দ্রনাথের পূজাপর্যায়ের গানের সংকলন। মোট ৫০টি পূজার গান আছে এই অ্যালবামে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রমেঘের পরে মেঘপরিচালক: চাষী নজরুল ইসলামরাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লন্ডভন্ড হয় একটি গ্রাম। সেই গ্রামের সন্তান স্বাধীন মাহমুদ একদিন জানতে চায় পিতার পরিচয়। তার জন্ম যুদ্ধজয়ের পর। প্রশ্ন ওঠে কে তার পিতা। মুক্তিযোদ্ধা সেজান মাহমুদ, নাকি ঘাতক দালাল রাজাকার মজিদ, নাকি পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক। এই তিনটি চরিত্রের মধ্যেই উঠে আসে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের চিত্র।নরওয়েজিয়ান উডপরিচালক: আন হাং ট্রানহারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উড অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্র। বই হিসেবে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর কেন্দ্রীয় চরিত্র তোর স্মৃতিচারণার মধ্য দিয়ে ঘটনা এগিয়ে যায়। ১৯৬০ সালের গল্প। যখন তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তার বন্ধু কুজাকি আত্মহত্যা করে তাকে এক চিরস্থায়ী বিষণ্নতায় ঠেলে দিয়ে যায়।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।