বাজারে নতুন
বেলা অবেলার গল্পলেখক: সৈয়দ মনজুরুল ইসলামপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৮০ টাকাবেলা-অবেলার চক্রে আবর্তিত আমাদের জীবন। এই জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা জড়াজড়ি করে থাকে এবং সেগুলোর অভিঘাতে তৈরি হয় গল্প, প্রতিদিন। সব গল্প আমরা হয়তো মনে রাখি না; কিন্তু যেগুলো রাখি, সেগুলোতে জীবনের খণ্ড মুহূর্তগুলো আলাদা একটা দ্যুতি ও মহিমা নিয়ে দাঁড়িয়ে যায়। গল্পগুলো হতে পারে প্রাপ্তির অথবা অপ্রাপ্তির, অথবা এ দুয়ের মাঝখানে থাকা অভিজ্ঞতার। বেলা-অবেলার এ রকম ১৩টি গল্প নিয়ে বেলা অবেলার গল্প। আমাদের গল্প বলার ঐতিহ্যে স্থাপিত এই গল্পগুলো জীবনের এক সংবেদী ছবি তুলে ধরে।রবীন্দ্রনাথ ও বাউলসম্পাদনা: লীনা চাকীপ্রকাশক: পুস্তক বিপণিদাম: ৩৪২ টাকাএকটিই পাখির সন্ধানী ছিলেন রবীন্দ্রনাথ ও বাউল। তাই রবীন্দ্রনাথের রচনায় বারবার এসেছে বাউল প্রসঙ্গ। এ গ্রন্থও সেসব রচনার মধ্যে রবীন্দ্রনাথের বাউল-ভাবনার প্রতিফলনের সন্ধানী। প্রাবন্ধিকদের আলোচনায় ঋদ্ধ এই গ্রন্থ পাঠকদের কাছে রবীন্দ্র-বাউলকে অধিষ্ঠিত করার চেষ্টা করেছে। রবীন্দ্রনাথের বাউল, বাউলের রবীন্দ্রনাথ ও বাউলের মনের মানুষ—এভাবেই আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে।সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ইন্টারপ্রেটিং মোগল পেইন্টিংলেখক: সোম প্রকাশ ভার্মাপ্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসদাম: ১১৯০ টাকাভারতীয় উপমহাদেশে কেবল সাম্রাজ্য বিস্তারই মোগল শাসকদের লক্ষ্য ছিল না। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে মোগল শাসকেরা শিল্প-সাংস্কৃতিক কাজেও মনোনিবেশ করেছিলেন। মোগলরাই ভারতীয় উপমহাদেশের শিল্পকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আর এ সময়ের একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে চিত্রকর্ম। মোগল শাসকদের পৃষ্ঠপোষকতায় বহু চিত্রকর্ম তৈরি হয়েছে। এ বিষয়গুলো নিয়ে বিখ্যাত লেখক সোম প্রকাশ ভার্মা তাঁর লেখা ইন্টারপ্রেটিং মোগল পেইন্টিং বইটি লিখেছেন।সংগীতবেচেই দিলামকয়েক বছরের মধ্যে দেশের তরুণ সংগীত-শিল্পীদের মধ্যে অন্যতম হচ্ছেন তানভীর আলম সজীব। সজীবের গাওয়া বেশ কয়েকটি গান এরই মধ্যে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি বেরিয়েছে বেচেই দিলাম নামের একটি গানের অ্যালবাম। এটি এসেছে লেজারভিশন থেকে। ভিন্নতা পাওয়া যাবে এই গানের অ্যালবামে।‘বৃন্দাবন’, ‘ছেঁড়া আকাশ’, ‘মন খারাপ’, ‘বেচেই দিলাম’সহ মোট ১১টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রচকোরীপরিচালক: এহতেশামসহায়সম্বলহীন আনু ঘোড়ার গাড়িচালক। ভালো গান গায় সে। ওদিকে জেলে ভাইয়ের ছোট বোন চকোরী। দুজনের মধ্যে বেশ ভাব হয়। গাঁয়ে বেড়াতে এসে বাবুজি আনুর গান শুনে মুগ্ধ হয়ে তাকে শহরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করার কথা বলে। একপর্যায়ে আনুর সঙ্গে নামীদামি সংগীতপরিচালকদের পরিচয় হয়। একদিকে আনুর নামডাক, অন্যদিকে প্রেমিকা চকোরী। ঘটনা নানা দিকে মোড় নিতে থাকে।সোশ্যালাইজ মিপরিচালক: জাঁ লুক গদার সমুদ্রযাত্রায় বেরিয়েছে একদল নারী-পুরুষ। কিন্তু এই ভ্রমণ আর নিছক ভ্রমণ থাকে না। এটা একপর্যায়ে হয়ে ওঠে চেনা-অচেনাকে চেনার উপলক্ষ—নানা কথোপকথন, নানা ভাষায়। গভীর রাতে বাবা-মা ডেকে পাঠান তাঁদের তরুণ ছেলেমেয়েকে। অদ্ভুত এক জবাবদিহি পর্ব শুরু হয়। একপর্যায়ে সন্তানেরা তাদের বাবা-মায়ের কাছে দাবি করে বসে, স্বাধীনতা কী, সাম্যই বা কী?সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।