বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যজিতের রবীন্দ্রনাথসম্পাদক: আনোয়ার হোসেন প্রকাশক: সত্যজিৎচর্চা কেন্দ্রদাম: ৫০০ টাকাজোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মানব-বনস্পতি রবীন্দ্রনাথের সঙ্গে রায় পরিবারের সম্পর্কটা তিন পুরুষের। প্রায় শতাব্দীব্যাপী এই সম্পর্কের যোগসূত্র উপেন্দ্রকিশোর-সুকুমার-সত্যজিৎ। সংগীত-সাহিত্য-চিত্রকলা-চলচ্চিত্র। কলাচর্চার পারিবারিক বিশাল প্রেক্ষাপটে রায় পরিবারে জন্ম নেন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সত্যজিতের রবীন্দ্রচর্চা মূলত ক্যামেরার চোখ দিয়ে। এসব বিষয় আলোচিত হয়েছে এই গ্রন্থে। সঙ্গে রয়েছে দুর্লভ আলোকচিত্র।রস কষ সিঙাড়া বুলবুলি মস্তকলেখক: চন্দ্রিল ভট্টাচার্যপ্রকাশক: দে’জ পাবলিশিংদাম: ৩০০ টাকাগুরুচণ্ডালিকা: রবীন্দ্র রচনাবলি গুলিয়ে ঘণ্টা। দলে দলে যোগ দিন: মহামিছিলে আলেকজান্ডার তৈমুর লংকে ‘খোঁড়া ল্যাং ল্যাং ল্যাং’। সৌরভ গাঙ্গুলি—আজীবন বামপন্থী, কখনো ডান হাতে ব্যাট করেননি।এসব শিরোনামে মূলত ভারতের আনন্দবাজার পত্রিকা ও বিভিন্ন ক্রোড়পত্রে ব্যতিক্রমী কলাম লিখেছেন লেখক চন্দ্রিল ভট্টাচার্য। তুমুল জনপ্রিয় সেই সব কলাম থেকে অনেকগুলো বাছাই করে একটি বই বের করা হয়েছে। রস কষ সিঙারা বুলবুলি মস্তক নামের এই বইটিতে পাঠক খুঁজে পাবেন মজার সেই লেখাগুলো। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।জুলিয়ান অ্যাসাঞ্জদ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি লেখক: জুলিয়ান অ্যাসাঞ্জপ্রকাশক: ক্যাননগেটদাম: ১৩৯৫ টাকা।জুলিয়ান অ্যাসাঞ্জ নামটি এরই মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। উইকিলিকসকে কেন্দ্র করে তিনি গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন। গোপন তারবার্তা প্রকাশ করে বাঘা বাঘা মানুষ আর প্রতিষ্ঠানের ভেতরের খবর তিনি জানিয়েছেন সারা বিশ্বকে। সংবাদমাধ্যমে আলোচিত এই ব্যক্তি আত্মজীবনী লিখছেন। এই খবরে পাঠকেরা অধীর অপেক্ষায় প্রহর গুনেছে। অতঃপর বাজারে এসেছে বইটি। দ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি নামের এই বইয়ে পাওয়া যাবে জুলিয়ান অ্যাসাঞ্জ সম্পর্কে অনেক অজানা কথা। সংগীতবন্ধ ভাঙার ছন্দভারতের রবীন্দ্রসংগীত শিল্পীদের মধ্যে অন্যতম কমলিনী মুখোপাধ্যায়। কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে ড্রামা পড়িয়েছেন তিন বছর। পাশাপাশি রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা থেকেই গান করেন তিনি। এই শিল্পীর গানের অ্যালবাম বন্ধ ভাঙার ছন্দ ভারতের বাজারে প্রকাশিত হওয়ার পর এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথের আলাদা কিছু গান পাওয়া যাবে এ অ্যালবামে। মোট ১০টি গান আছে এতে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবাঁশরীপরিচালক: আব্দুল জব্বার খাঁমানিক আর রাধা একই গাঁয়ে বেড়ে উঠেছে। বাঁশি বাজায় মানিক, আর সেই সুরে মুগ্ধ হয় রাধা। রাধা ব্রাহ্মণ আর মানিকের কোনো বংশপরিচয় নেই। তাদের সম্পর্ক সকল জাতের ঊর্ধ্বে। কিন্তু সমাজ তা মেনে নেয় না। এই নিয়ে গাঁয়ে নানা ধরনের কানাঘুষা। সমাজের চাপে রাধার বিয়ে হয় অন্যত্র। মানিক সমাজের প্রচলিত ধারার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করে।উই নিড টু টক অ্যাবাউট কেভিনপরিচালক: লিন রামসিলায়োনেল শ্রিভারের উপন্যাস অবলম্বনে এই সিনেমা তৈরি করা হয়েছে। স্কুলে সংঘটিত কল্পিত এক হত্যাযজ্ঞের গল্প এটি। পুরো কাহিনি বর্ণিত হয়েছে খুনি ছাত্রের মায়ের দৃষ্টিকোণ থেকে। মা প্রাণপণে বোঝার চেষ্টা করে ছেলের মনস্তত্ত্ব। স্বামীর সঙ্গে আলোচনা চলে, এই টানাপোড়েন চলে প্রায় গোটা সিনেমাজুড়ে। এই সিনেমা দেখায় একই সঙ্গে আনন্দ পাওয়া যাবে থ্রিলার কাহিনিনির্ভর ছবিরও।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।