বাজারে নতুন
আউরা কার্লোস ফুয়েন্তেসপ্রকাশক: প্রথমা প্রকাশনঅনুবাদ: আলীম আজিজদাম: ১৫০ টাকাফেলিপে মনতেরো একজন তরুণ ইতিহাসবিদ। পত্রিকায় বিজ্ঞাপন দেখে হাজির হয় সে ১০৯ বছরের বৃদ্ধা কনসুয়েলোর বাড়িতে। এই বিধবা মৃত্যুর আগে স্বামীর স্মৃতিকাহিনি পুস্তকাকারে প্রকাশ করে যেতে চায়। এ সম্পাদনার কাজে প্রধান শর্ত—বৃদ্ধার বাড়িতে থেকেই কাজটি করতে হবে। বাড়ির অস্বাভাবিক দম বন্ধ করা পরিবেশে ফেলিপের স্বপ্ন-বাস্তবতা একাকার হয়ে যায়। কনসুয়েলোর সুন্দরী তরুণী ভাগনি আউরার সঙ্গে তার যৌন সম্পর্ক হয়, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করে সে। জেনারেলের স্মৃতিকাহিনি পড়তে পড়তে সে আবিষ্কার করে বন্ধ্যা কনসুয়েলো কল্পনায় সন্তানের জন্মদান ও চিরস্থায়ী যৌবন লাভের ঘোরে আচ্ছন্ন। সিনেমাটোগ্রাফিলেখক: সন্তোষ সেনপ্রকাশক: প্রতিভাস কলকাতাদাম: ৬০০ টাকাদীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় সন্তোষ সেন সিনেমাটোগ্রাফি-বিষয়ক যেসব লেখা লিখেছেন, এই বই তারই সংকলন। এই বইয়ে যেমন সিনেমাটোগ্রাফির কারিগরি দিক আধুনিক মুভি ক্যামেরা, লেন্স ফিল্ম, লাইট, এক্সপোজার, গ্রেডিং প্রিন্টিং, ডে ফর নাইট ইত্যাদি বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে, তেমনি আলোর চলচ্চিত্র, আলোকায়ন পদ্ধতি ফ্রেম কম্পোজিশন, চলচ্চিত্রের ভাষা, ছবির রেখা-রঙের শৈল্পিক ব্যবহার, চিত্রকলা ও সাহিত্যের সঙ্গে সিনেমাটোগ্রাফির সম্পর্ক প্রভৃতি বিষয় আলোচনা করা হয়েছে। সিনেমাটোগ্রাফি চর্চার ক্ষেত্রে এই বই সহায়ক হবে। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ট্রেড ইন আর্লি ইন্ডিয়াসম্পাদনা: রনবির চক্রবর্তীপ্রকাশক: অক্সফোর্ড ইন্ডিয়া দাম: ৮৯০ টাকাআদি ভারতের রয়েছে একটি গৌরবময় ইতিহাস। ভারতীয় উপমহাদেশের কেন্দ্রস্থল ছিল আজকের ভারত। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থলে গড়ে উঠেছিল নানা ধরনের শিল্প-কলকারখানা। সেই এলাকা ঘিরে একসময় জমজমাট ব্যবসা-বাণিজ্য শুরু হয়। এরই পথ ধরে ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে ভারতের অর্থনীতি। এই ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক উন্নতি সাধিত হতে থাকে। ট্রেড ইন আর্লি ইন্ডিয়া বইটিতে এসব বিষয় উঠে এসেছে।সংগীতঘুম নেই রাতভারতের সংগীত অঙ্গনের তিন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য, কবিতা কৃষ্ণমূর্তি ও রূপঙ্কর। তাঁদের গাওয়া বিভিন্ন গান জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি প্রবীর মুখোপাধ্যায়ের সুরে এই তিনজন গেয়েছেন আধুনিক বাংলা গান। ঘুম নেই রাত নামের এই অ্যালবাম ভারত থেকে প্রকাশিত হওয়ার পর এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। শ্রাবণের মেঘ ঝুলে আছে, মেঘ মুলুকের এক দেশে, তরী আমারসহ মোট ১০টি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রদারুচিনি দ্বীপপরিচালক: তৌকীর আহমেদচলচ্চিত্রটি নির্মিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা গল্প অবলম্বনে। একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার পাশাপাশি সহজ-সরল পারিবারিক জীবনের নানা ঘটনা উঠে এসেছে গল্পে। যে পরিবারগুলো আশপাশের পরিবারগুলোর মতোই। ছেলেরা একদিন সিদ্ধান্ত নেয়, দারুচিনি দ্বীপে বেড়াতে যাবে। মেয়েরাও তাদের সঙ্গে যেতে চায়। একদল ছেলের সঙ্গে একদল মেয়ে একসঙ্গে দ্বীপে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় নানা নাটকীয় ঘটনা।মাই নেবারহুড টোটোরোপরিচালক: হায়ায়ো মিয়াজাকিবাবার সঙ্গে অসুস্থ মায়ের হাসপাতালের কাছাকাছি হয় এ রকম একটি বাড়িতে উঠে এল দুই বোন সাতসুকি আর তার ছোট বোন মাই। আর এ বাড়িতে এসেই তারা আবিস্কার করল তাদের বাড়ির কাছের বনে বাস করে জাদুকরী প্রাণী টোটোরোরা। খুব দ্রুত দুই বোনের সঙ্গে সখ্য হয়ে গেলে টোটোরোদের। তারপর শুরু হলো দুই বোন আর টোটোরোদের রোমাঞ্চকর সব অ্যাডভেঞ্চার। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।