বাজারে নতুন
বিজ্ঞানের রাজ্যে প্রশ্ন আর প্রশ্নলেখক: আব্দুল কাইয়ুমপ্রকাশক: ইউপিএলদাম: ২৫০ টাকাআপনি কি জানেন, আকাশের চাঁদ যদি চুরি হয়ে যায়, তাহলে কী হবে? বহুতল ভবনের চাপে কি ঢাকার মাটি বসে যেতে পারে? কোন পাশ ফিরে ঘুমাবেন? হার্ট কেন ক্লান্ত হয় না? ভেংচি কাটতে জিহ্বা দেখাই কেন? বগলে সুড়সুড়ি বেশি লাগে কেন? বাদুড় কেন উল্টো হয়ে ঝুলে থাকে? তেঁতুলতলায় কি পেতনি থাকে? বক এক পায়ে ঘুমায় কেন? ঘুম পেলে চোখ ঘষি কেন?—এ রকম আরও অনেক অসম্ভব প্রশ্নের উত্তর ামলবে এই বইয়ে। স্মৃতিচারণলেখক: দিলীপ কুমার রায়প্রকাশক: আনন্দ প্রকাশনদাম: ৮০০ টাকাউৎস থেকে মোহনায় ছুটে চলে নদী। ফেলে আসা পথের দু পাশে, প্রতিটি অর্থপূর্ণ বাকে মুখর হয়ে থাকে অমূল্য সব স্মৃতি। দিলীপ কুমার রায়ের স্মৃতিচারণের পাতায় পাতায় রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, আচার্য প্রফুল্লচন্দ্র, গিরিশচন্দ্র, শরৎচন্দ্রের মতো মহামানবদের কথা বলেছেন অন্তরঙ্গ ভঙ্গিতে। উনিশ শতকের ভারতীয় মনীষীর অমৃত স্বাদ পাঠককে উপহার দিয়েছেন লেখক এ বইয়ে। রিভার অব স্মোকলেখক: অমিতাভ ঘোষপ্রকাশনা: ফারারদাম: ১২৭০ টাকা১৮৩৮ সাল কলকাতা থেকে ইবিস নামের এক জাহাজ মরিশাসে রওনা হয়েছে একদল কয়েদি নিয়ে। পথিমধ্যে ভারত মহাসাগরে প্রচণ্ড এক ঝড়ের মুখে পড়ল ওই জাহাজ। ঝড় থামার পর দেখা গেল, জাহাজের পাঁচজন নিখোঁজ। এদের দুজন লশকর, দুজন কয়েদি আর একজন যাত্রী। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপিয়াম নিয়ে চীনা বন্দর ক্যানটনের উদ্দেশে যাত্রা করেছে আরও দুই জাহাজ। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবর্ষা রাতের শেষেদেশের রবীন্দ্রসংগীতের শিল্পীদের মধ্যে অন্যতম লিলি ইসলাম। অনেক দিন ধরেই রবীন্দ্রসংগীতের চর্চা করে আসছেন। শিল্পীর ছেলেবেলার ভালোলাগা গানগুলো নিয়ে সম্প্রতি বেরিয়েছে বর্ষা রাতের শেষে নামের একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম। সংগীতা থেকে বের হওয়া এই গানের অ্যালবামে ‘গানে গানে তব’, ‘আলো আমার আলো’, ‘আমার একটি কথা’, ‘আলোকের এই ঝর্ণা’সহ মোট ১০ গান আছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রঘানিপরিচালক: কাজী মোর্শেদসমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনকাহিনি এই চলচ্চিত্রের মূল বিষয়। প্রত্যন্ত এক গ্রামের একটি পরিবার ঘানি টেনে তেল বের করে। সেই তেল বেচে জীবিকা নির্বাহ করে। একদিন ঘানি টানা গরুটি চুরি হয়ে গেলে গরিব পরিবারে নেমে আসে দুর্ভোগ। তখন নিজেরাই সেই ঘানি টানে। একজন বৃদ্ধের এই অমানবিক কষ্ট মর্মস্পর্শী হয়ে ওঠে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এই চলচ্চিত্র।ইয়েলাপরিচালক: পিটার পেটসল্ডবদমেজাজি স্বামী বেনের সঙ্গে সংসার ভেঙে যাওয়ায় দুর্যোগ নেমে আসে ইয়েলার জীবনে। সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। চাকরি ক্ষেত্রে উন্নতির কোনো আশা না দেখে নিজের শহর ছেড়ে পশ্চিমে চলে আসার সিদ্ধান্ত নেয় ইয়েলা। এ সময় তার পরিচয় হয় এক ক্ষমতাধর নির্বাহীর সঙ্গে, তার সহকারী হিসেবে যোগ দেয় ইয়েলা। জীবন এখানে এসে নতুন হয়ে ধরা দেয়। হানোফারের অচেনা জীবনে খেই হারাতে শুরু করে সে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।