বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইতিহাসলেখক: যতীন্দ্রমোহন রায়কেদারনাথ মজুমদারপ্রকাশক: দে’জ পাবলিশিং, কলকাতামূল্য: ৫০০ টাকা।রাজধানী শহর ঢাকা পদার্পণ করেছে ৪০০ বছরে। এ ঐতিহাসিক শহরকে কেন্দ্র করে অসংখ্য বইপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। বৃহত্তর ঢাকা জেলার বিবরণসহ ঢাকার ইতিহাস তেমনি একটি বিখ্যাত বই। ইতিহাসের গুরুত্বপূর্ণ এ গ্রন্থে স্থান পেয়েছে ঢাকার ভৌগোলিক পরিচয়, নদ-নদী, প্রাকৃতিক পরিবেশ, কৃষি, শিল্প, প্রত্নতত্ত্বসহ এ শহরের ঐতিহাসিক শাসনকাল। বইটির লেখক যতীন্দ্রমোহন রায়ের ইতিহাসে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ইতিহাস আর প্রত্নতত্ত্বে ছিল গভীর অনুসন্ধিৎসা। গোটা পূর্ব বাংলা ঘুরে সংগ্রহ করেছিলেন প্রত্ন নিদর্শন। ঢাকার ইতিহাস রচনার মধ্য দিয়েই শুরু হয়েছিল অর্জিত জ্ঞানের প্রকাশ। কিন্তু তাঁর এ রচনা সম্পূর্ণ করে যেতে পারেননি। পরে বইটির দ্বিতীয় খণ্ড কেদারনাথ মজুমদারের সহযোগিতায় পূর্ণাঙ্গতা পেয়েছে। চট্টগ্রামী বাংলার অভিধানসংগ্রহ, সংকলন ও সম্পাদনা: মাহবুবুল হাসানপ্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশনমূল্য: ৩৫০ টাকা।বাংলা ভাষার আঞ্চলিক শব্দ সংগ্রহের কাজ প্রাতিষ্ঠানিকভাবে শুরু করে বঙ্গীয় সাহিত্য পরিষদ। অতঃপর উভয় বাংলা আঞ্চলিক শব্দ সংগ্রহের ব্যাপারে উদ্যোগী হয়েছে কম-বেশি। দীর্ঘ দেড় যুগ অক্লান্ত পরিশ্রম করে মাহবুবুল হাসান চট্টগ্রামের আঞ্চলিক শব্দবৈচিত্র্যের একটি চমৎকার ও মানসম্মত সংকলন উপহার দিয়েছেন। এ অভিধানে চট্টগ্রামী শব্দের ছয় হাজার ভুক্তি ছাড়াও চট্টগ্রামী লোকছড়া, লোক ধাঁধাঁ, প্রবাদ-প্রবচন ও বাগধারা অন্তর্ভুক্ত হয়েছে প্রায় আড়াই হাজার। চট্টগ্রামী বাংলার অভিধান শব্দপ্রেমিক ও আঞ্চলিক ভাষা-গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকলন এটি। দ্য মিউজিয়াম অব ইনোসেন্সলেখক: অরহান পামুকপ্রকাশক: ফেবার অ্যান্ড ফেবারদাম: ১১৯৫ টাকা১৯৭৫ সালের এক বসন্ত, ইস্তাম্বুল। সম্ভ্রান্ত পরিবারের কেমালের সঙ্গে বাগদান হতে যাচ্ছে আরেক অভিজাত পরিবারের মেয়ে সিবেলের। তখনই কেমালের সঙ্গে সাক্ষাৎ ঘটে দুঃসম্পর্কীয় এক আত্মীয়া ফুসুনের, সে কাজ করে এক দোকানে। এখান থেকেই কেমালের এক ভিন্ন জগতে প্রবেশ। কেমাল ঘুরছে সিনেমায়, সস্তা বারে, দেখা হচ্ছে বিশাল বিশাল স্বপ্ন দেখা কিছু লোকের সঙ্গে। একই সঙ্গে তিক্ত, ব্যর্থ জীবনের চরিত্রও ভিড় করছে তার সামনে।এটা শুধু কেমাল আর তার আত্মীয়া ফুসুনের গল্পই নয়। কেমালের ভ্রমণে উঠে এসেছে পুরোনো ইস্তাম্বুলের গলিঘুপচিও। অরহান পামুকের নোবেল জয়ের পর প্রথম উপন্যাস। এর আগেই পাঠকমহলে মাই নেইম ইজ রেড আর স্নো লিখে ব্যাপকভাবে সমাদৃত। সূত্র: প্রথমা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।