বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইপত্রশহীদুল জহির স্মারক গ্রন্থসম্পাদক: মোহাম্মদ আবদুর রশীদপ্রকাশক: পাঠক সমাবেশ, ঢাকামূল্য: ৭৫০ টাকাপ্রথাবিরোধী, ব্যতিক্রমধর্মী কথাসাহিত্যিক শহীদুল জহিরের জীবনকাল মাত্র ৫৪ বছর। তরুণ পাঠকদের হূদয় ছুঁয়ে যাওয়া উত্তর-আধুনিক ধারার কথাসাহিত্যিক শহীদুল জহির স্মরণে এ গ্রন্থটি সংকলন করা হয়েছে। একঝাঁক সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিকের স্বতঃস্ফূর্ত মূল্যায়নে জহিরের সাহিত্যকর্ম, যাপিত জীবন সম্পর্কে নির্মোহ মূল্যায়ন উপস্থাপিত হয়েছে। স্মারক গ্রন্থে জহিরের ডায়েরি এবং চিঠিপত্রের কিছু অংশ সংযুক্ত করা হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুরা করেছেন তাঁর স্মৃতিচারণা। পাঁচ শতকের ফরাসি প্রেমের কবিতাভাষান্তর: সুস্নাত গঙ্গোপাধ্যায়প্রকাশক: আনন্দ, কলকাতামূল্য: ২৭০ টাকাসুস্নাত গঙ্গোপাধ্যায় অনূদিত পাঁচ শতকের ফরাসি প্রেমের কবিতা ষোড়শ শতকের প্রখ্যাত কবি চঁসারের কবিতা দিয়ে শুরু হয়েছে। ভিক্টর য়ুগো, বোদলেয়ার, ভেরলেন, র্যাঁবো, এল্যুয়ারসহ প্রত্যেক প্রতিনিধি স্থানীয় কবির কবিতা এখানে সম্পদ। অনুবাদের সময় মূল কবির স্বভাবধর্ম ও মানসিকতার প্রতি বিশ্বস্ততাই গ্রন্থটির বৈশিষ্ট্য। নানা সময়ের ফরাসি প্রেমের কবিতা কবিতা-পাঠকের মনে আজও তীব্র, আজও সরল ভালোবাসায় কম্পমান। সূত্র: প্রথমা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবাঁশিওয়ালারবীন্দ্রকবিতার আবৃত্তিউপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে ‘বাংলা কবিতা’কে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর কবিতা যুগে যুগে মন কেড়েছে অসংখ্য পাঠক-পাঠিকার। রবীন্দ্রকবিতার আবৃত্তি নিয়ে শ্রোতাদের জন্য বেরিয়েছে ‘বাঁশিওয়ালা’ শিরোনামের একটি অডিও সিডি। কলকাতার সৃষ্টি ক্যাসেটের ব্যানারে আসা এই সিডিতে স্থান পেয়েছে কবির ১১টি কবিতা। প্রশ্ন, পুরাতন ভৃত্য, শেষ বসন্ত, বাঁশিওয়ালা, আফ্রিকাসহ অন্য কবিতাগুলোয় কণ্ঠ দিয়েছেন সুচিত্রা মিত্র, প্রদীপ ঘোষ প্রমুখ। জনপ্রিয় আবৃত্তিকার অমল সাহার নিবেদনে ‘রবীন্দ্রকবিতার আবৃত্তি বাঁশিওয়ালা’ ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।ডিভিডিঅসুখপরিচালক: ঋতুপর্ণ ঘোষএ চলচ্চিত্রের মূল ঘটনা চলচ্চিত্র তারকা মেয়ে আর বাবার নিরন্তর মতবিরোধের। দুই প্রজন্ম—বাবা সুধাময় এবং কন্যা রোহিণীর বসবাস একত্রে। বাবার কোনো আয়-উপার্জন নেই; ফলে পুরোপুরি মেয়ের ওপর নির্ভরশীল। এ নিয়ে বাবা যথেষ্ট বিব্রত। অনিচ্ছায় মেয়ের সহযোগিতা মেনে নিচ্ছেন। ঘটনার শুরু রোহিণীর মা আচমকা অসুস্থ হয়ে পড়ার মধ্য দিয়ে, যাকে এক্ষুনি হাসপাতালে স্থানান্তর করতে হবে। কেউ জানে না, রোহিণীর মায়ের কী অসুখ। মায়ের এই অসুস্থতা তীব্র প্রভাব ফেলে তারকা রোহিণীর জীবনে। একটার পর একটা ঘটনায় রোহিণী বিধ্বস্ত, বিব্রত। ঘটনার সঙ্গে বাড়তি বিষয়টি হচ্ছে বাবার প্রতি তাঁর মনোভাব এবং তাঁদের দীর্ঘদিনের মতের অমিল।সূত্র: নান্দনিক, রাইফেল স্কয়ার।