বাজারে নতুন
আমার সৈনিক জীবনপাকিস্তান থেকে বাংলাদেশলেখক: মে. জে. (অব.) মনজুর রশীদ খানপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ৫০০ টাকা।মনজুর রশীদ খান এ বইয়ে তাঁর সৈনিক জীবনের ঘটনাপরম্পরা তুলে ধরেছেন সরস ঘরোয়া ভঙ্গিতে। পাকিস্তান সেনাবাহিনীতে বাঙালি ক্যাডেটদের কঠোর জীবন, একাত্তরের ২৫ মার্চের আগে ও পরে পশ্চিম পাকিস্তানিদের বাঙালি সেনাদের অবিশ্বাসের চোখে দেখা, পাকিস্তানে বন্দিজীবন শেষে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদানসহ নানা ঘটনা এই বইয়ের বিষয়।রূপের কল্পনির্ঝরসিনেমা আধুনিকতা রবীন্দ্রনাথলেখক: সোমেশ্বর ভৌমিকপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ৫০০ টাকা।সিনেমার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে চলচ্চিত্রের এই বই। এখানে কবির সঙ্গে চলচ্চিত্রের প্রত্যক্ষ যোগাযোগ আর ব্যবহারিক সম্পর্ক তুলে ধরে আলোচনা করা হয়েছে অন্য অনেক অজানা তথ্যের। বিভিন্ন সময়ের উচ্চারণ ছাড়াও রবীন্দ্রনাথের সাহিত্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে সিনেমা নিয়ে তাঁর উপলব্ধির বহু দৃশ্যমান চিহ্ন আর প্রচ্ছন্ন ইঙ্গিত। সুখপাঠ্য বই।দি হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সায়েন্টিস্টভূমিকা: জন গ্রিবিনপ্রকাশক: রবিনসনদাম: ৭৯৫ টাকা।বিজ্ঞানের ইতিহাস আসলে বড় বড় সব আবিষ্কারের গল্প, যেসব গল্পে প্রতিভাবান কিছু লোক এই পৃথিবী বদলে দেওয়ার কাহিনি বলেছেন। এসব গল্পজুড়ে আছে তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অজানাকে জানার উত্তুঙ্গ প্রত্যয়ের কথা। দারুণ কৌতূহলোদ্দীপক এক সংগ্রহ এটি, এ বই উন্মোচন করবে দুনিয়া বদলে দেওয়া কিছু মানুষের মহান কাজকে।সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতঘাসফুলতরুণ ও প্রতিষ্ঠিত শিল্পীরা প্রায়ই একত্রে কাজ করছেন। তাঁদের যৌথ গানের অ্যালবাম শ্রোতামহলে প্রশংসিতও হচ্ছে। এ ধরনেরই একটি উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ঘাসফুল নামের একটি গানের অ্যালবাম বেরিয়েছে। এই অ্যালবামে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, ন্যান্সি, মাহাদি, রিংকু, রুমানা ইসলামসহ আরও দুজন শিল্পী। ‘সাত মহাদেশ’, ‘প্রজাপতি’, ‘মেঘ বলেছিল’, ‘মনে মনে’সহ আটটি গান আছে এই অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রশিলালিপিপরিচালক: শামীম আখতারপাকিস্তানি হানাদারেরা যখন বুঝতে পারে বাংলাদেশ আর তাদের কবজায় থাকছে না, তখন তারা পরিকল্পনা করে এ দেশের বুদ্ধিজীবীদের নিঃশেষ করার। এ পরিকল্পনার অংশ হিসেবে সেলিনা পারভীনকে তুলে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীর দোসর আল-বদররা। মুক্তিযুদ্ধ তখন শেষের দিকে। ১৬ ডিসেম্বরের পরে তাঁর মৃতদেহ পাওয়া যায় রায়েরবাজারের বধ্যভূমিতে। তাঁর একাকী লড়াইয়ের ঘটনা নিইে নির্মিত হয়েছে শিলালিপি।দি সং অব স্প্যারোসপরিচালক: মাজিদ মাজিদিইরানের এক গ্রামের উটপাখির খামারের মালিকের মেয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা। তখনই মেয়ের কানের শ্রবণযন্ত্রটি বিকল হয়ে যায়। নতুন যন্ত্র কেনা ছাড়া তার কোনো গত্যন্তর নেই। বাবা মোটরবাইক নিয়ে রওনা হয়ে যায় তেহরানের উদ্দেশে। কিন্তু বিশাল অচেনা শহরে করিম এক আগন্তুক। মরু-অধ্যুষিত গ্রাম থেকে শহরে পা দিয়ে নানা সংকটের মুখোমুখি হতে থাকে করিম। সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।