বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল গানের ধারালেখক: ওয়াকিল আহমেদপ্রকাশক: গতিধারা দাম: ৩৫০ টাকা।বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাউল কবি ও বাউল গান মিশে আছে আবহমান কাল ধরে। বিশেষত বাউল গান একাধারে সাহিত্য ও সংগীত হিসেবে স্বতন্ত্র আসন অধিকার করে আছে। দুই বাংলায় বাউল কবি ও গান, বাউল সম্প্রদায় ও ধর্মমত নিয়ে এ পর্যন্ত অগণিত বইপত্র প্রকাশিত হয়েছে। এই বই বাউল গান ও বাউল সাধনার গুহ্যতত্ত্বের ওপর ভিত্তি করে রচিত। এছাড়া এ সংকলনে পাওয়া যাবে বাউল গানের ধারার ভিন্ন ভিন্ন রূপ।বাংলা স্থাননামলেখক: সুকুমার সেনপ্রকাশক: আনন্দ পাবলিশার্সদাম: ১৯০ টাকাবাংলাদেশজুড়ে যত জায়গা আর তার যত নাম, এসব নামকরণের পেছনে রয়েছে নানা তাৎপর্য। স্থান নামের মূল্য, ব্যক্তি নামের থেকে বেশি; স্থায়িত্বের দিক থেকেও বেশি মূল্যবান। স্থাননাম কখনোই নিরর্থক নয়, এর কোনো না কোনো অর্থ থাকেই। লেখক বাংলাদেশের বিভিন্ন স্থানের নামকরণের নানা কৌতূহলকর দিক তুলে ধরেছেন দুই পর্বের এই বইয়ে। প্রথম পর্বে স্থান পেয়েছে বাংলা স্থাননামের ভাষাতাত্ত্বিক আলোচনা।রিনাসেন্ট বেঙ্গলভূমিকা: রমেশ চন্দ্র মজুমদারপ্রকাশক: এশিয়াটিক সোসাইটি, কলকাতাদাম: ২৪০ টাকাউনিশ শতক ভারতবর্ষের ইতিহাসের জন্য ছিল অতি গুরুত্বপূর্ণ এক সময়, এ সময় পালাবদলের ধারায় ভারতবর্ষ মধ্যযুগ থেকে পা রাখছিল আধুনিক যুগে। পাশ্চাত্য সভ্যতা ভারতীয় সমাজে দারুণভাবে প্রভাব বিস্তার করতে থাকে এ সময়ে। অনেকে এ সময়কে উল্লেখ করে বাংলার রেনেসাঁ বলে। এশিয়াটিক সোসাইটি এই রেনেসাঁরই নানা ঘাত-প্রতিঘাত তুলে আনার চেষ্টা করেছে এ বইয়ে।সূত্র: প্রথমা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতআহ্বান!বাবা ফেরদৌস ওয়াহিদ একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। আর ছেলে হাবিব ওয়াহিদ তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একটি নাম। হাবিবের গাওয়া অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। ন্যান্সি ও কণার গানও তরুণদের মুখে মুখে। সম্প্রতি বাজারে এসেছে আহ্বান! নামের একটি গানের অ্যালবাম। এখানে গেয়েছেন হাবিব, ন্যান্সি, কণা ও ফেরদৌস ওয়াহিদ। মোট নয়টি গান আছে এ গানের অ্যালবামে।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রচুপিচুপিচিত্রনাট্য ও পরিচালনা: বাসু চ্যাটার্জি। একসময়ের প্রভাবশালী জমিদার রাজা সাহেবের মেয়ে দীপা। মেয়েকে তিনি উপযুক্ত ঘরে পাত্রস্থ করতে চান। কিন্তু দীপা ভালোবাসে উচ্চশিক্ষিত ও সুদর্শন যুবক অজিতকে। বিভিন্ন সময়ে দীপা ও অজিত বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে ব্যর্থ হয়। এক বন্ধুর পরামর্শে অজিত অফিস সুপার নরেশ বাবুর সাহায্য চান। কিন্তু জটিল আকার ধারণ করে পরিস্থিতি। তীব্র উত্তেজনায় ঘটনা এগিয়ে যায়।দি পোয়েটপরিচালক: পাউল হিলসআন্দ্রে পেশাদার এক খুনি। নিরপরাধ এক তরুণকে হত্যা করতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়ে শিকার সম্বন্ধে বিশদ খোঁজখবর শুরু করে, যা একজন পেশাদার খুনির জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তরুণের জীবনযাপন, তার শিল্প—আরও দ্বিধাগ্রস্ত করে ফেলে আন্দ্রেকে। এই সময় সে পরিচিত হয় তরুণের বোন পাউলার সঙ্গে, দুর্বল হয়ে পড়ে আন্দ্রে। একদিকে পরিচয় প্রকাশ হওয়ার ঝুঁকি, অন্যদিকে কর্তব্যবোধ।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার মার্কেট, ঢাকা।