বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদ কবিতাসমগ্রলেখক: শামসুর রাহমানপ্রকাশনা: প্রথমা প্রকাশনদাম: ৩৫০ টাকামৌলিক রচনার পাশাপাশি কবি শামসুর রাহমান কিছু অনুবাদও করেছিলেন। তাঁর অনূদিত তিনটি কাব্যগ্রন্থের সংকলন নিয়েই অনুবাদ কবিতাসমগ্র। কাব্যগ্রন্থ তিনটি হলো রবার্ট ফ্রস্টের নির্বাচিত কবিতা (১৯৬৮), খাজা ফরিদের কবিতা (১৯৬৯) ও বিভিন্ন ভাষাভাষী ১১ জন কবির কবিতার অনুবাদ হাওয়ায় ভেসে আসা স্বর (২০১০)। কাজেই বলা যায় এই সংকলন হাজির করছে পৃথিবীর নানা দেশের বেশ কয়েকজন কবির বিচিত্র স্বাদের কিছু নির্বাচিত কবিতা।বাউলের চরণদাসীলেখক: লীনা চাকীপ্রকাশনা: গাঙচিলদাম: ৩৩২ টাকাবাউলের প্রথম পরিচয় তাঁর সাধনায়, পরে গানে। দেহ সাধনার মধ্য দিয়ে বাউল লক্ষ্যে পৌঁছাতে চান তাঁর সাধনসঙ্গিনীর ধারাস্রোত বেয়ে। এই নারীরা বাউলসাধনায় অপরিহার্য। বাউলের প্রাণহীন কষ্টিপাথর তাঁরা। এই বইতে লেখক তাঁদের অবস্থানে আলোকপাত করে দেখাতে চেয়েছেন, এখনো আমাদের চোখের আড়ালে ও সামনে নারীকে কীভাবে হচ্ছে। সঙ্গে এটাও জানা যাবে, তাঁরা কীভাবে গানের মধ্য দিয়ে মুক্তির সন্ধান করছেন। এ বার্ড’স আই ভিউলেখক: সলিম আলীপ্রকাশক: পারমানেন্ট ব্ল্যাকদাম: ২৯৯০ টাকাএটা মূলত পাখিবিশেষজ্ঞ সলিম আলীর বিভিন্ন ছোট-বড় লেখার সংকলন।এর আগে সলিম আলীর এত লেখা এক মলাটে কখনো পাঠকের কাছে পৌঁছায়নি। সেদিক থেকে এটি একটি অনন্য উদ্যোগ। আর সলিম আলীর ছোট-বড় সব লেখা দারুণ পরিশ্রম করে পুস্তকাকারে প্রকাশের উপযোগী করে দিয়েছেন তাঁরই যোগ্য ছাত্র তারা গান্ধী। অবশ্যই সংগ্রহে রাখার মতো বই। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবেদনা মধুর হয়ে যায়কিছুদিন আগেই মারা গেছেন গজলসম্রাট হিসেবে পরিচিত জগজিৎ সিং। একাধারে গজলসংগীতেও যেমন তিনি বিখ্যাত হয়েছিলেন, তেমনি তাঁর গাওয়া বাংলা গানও সমানতালে জনপ্রিয়তা পেয়েছিল। তিনি বাংলা সংগীতকে নিয়ে গিয়েছিলেন ভিন্ন এক উচ্চতায়। তাঁর পাশাপাশি চিত্রা সিংও গেয়েছেন বাংলা সংগীতের বেশ কিছু জনপ্রিয় গান। জগজিৎ সিং ও চিত্রা সিংয়ের দ্বৈত গানের অ্যালবাম বেদনা মধুর হয়ে যায়। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রইতিহাস কন্যাপরিচালক: শামীম আখতার১৯৭১-পরবর্তী বাস্তবতা, ক্ষয়ক্ষতি দেখতে পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন লালারুখ বন্ধু মনিকার আহ্বানে। এ দেশে এত কিছু ঘটে গেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, সেসব উদ্ঘাটনের পাশাপাশি দুই বন্ধুর উপমহাদেশের মোড় নেওয়া বাস্তবতার সঙ্গে সন্ধিতে আসা নিয়েই ইতিহাস কন্যা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর অংশগ্রহণ ও ভূমিকা শনাক্ত করতে ইতিহাস কন্যা এক দারুণ ভূমিকা রেখেছে। ক্লেমেন্তেপরিচালক: ইমানুয়েলি বারকট১৩ বছরের এক ছেলে ক্লেমেন্তে আর ৩৩ বছরের নারী ম্যারিয়নের মধ্যকার অসম্ভব এক সম্পর্কের কাহিনি। পরস্পরের দেখা ক্লেমেন্তের জন্মদিনের অনুষ্ঠানে। শুরুতে ব্যাপারটাকে ম্যারিয়ন নেয় নিছক এক মজা হিসেবে। কিন্তু তার প্রতিটি পদক্ষেপ এই সম্পর্ককে নিয়ে যায় আরও গভীরতায়। ম্যারিয়ন আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে। এটা একই সঙ্গে এক ধরনের নেশায়ও রূপ নেয়।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার মার্কেট, ঢাকা।