বাজারে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিতার ঘড়িলেখক: দীপেন ভট্টাচার্যপ্রকাশক: প্রথমা প্রকাশনদাম: ২৮০ টাকাকোনো এক অজানা সময়ে চিতা সামরিক বাহিনী দখল করে রেখেছিল সমতল ভূমি। তাদের যুদ্ধ ছিল সমতলের সময় নিরূপণের দর্শনের বিরুদ্ধে, ঘড়ি নির্মাণের বিরুদ্ধে। প্রথমে চিতারা নিষিদ্ধ করেছিল সেকেন্ডের কাঁটার ব্যবহার, তারপর মিনিটের কাঁটা, অবশেষে ঘণ্টার কাঁটার ব্যবহার নিষিদ্ধ হলো। এই ভয়াবহ সংকট থেকে উদ্ধারের পথে ভ্রমণ করে আমাদের তরুণ প্রটাগনিস্ট ত...মানিনী রূপমতী কুবির গোঁসাইসহজিয়া কথালেখক: সুধীর চক্রবর্তীপ্রকাশক: কারিগরদাম: ৪৫০ টাকাবাংলার লৌকিক বৈষ্ণবীয়তা, সহজিয়া বৈষ্ণব তার জাত-বৈষ্ণবদের নিয়ে প্রথম নাটকীয় আখ্যান, জাদু বাস্তবতার স্পর্শে অভিনব। সেই সঙ্গে এই বইয়ে আছে লালন সমকালীন কুবির গোঁসাই সম্পর্কে অজানা বৃত্তান্ত যা গভীর নির্জন পথের অভিজ্ঞতা যাত্রীর সরেজমিন সন্ধান, গ্রামিক অভিজ্ঞতায় মনোরম স্বাদু ও সুখপাঠ্য।হার্ডবয়েল্ড ওয়ান্ডারল্যান্ডলেখক: হারুকি মুরাকামিপ্রকাশক: ভিন্টেজদাম: ৭৫০ টাকাএই উপন্যাসে দুটি গল্পেরধারা একসঙ্গে বর্ণিত হয়েছে। কাহিনির বর্ণনাকারী দুজনই অনামা। প্রথম গল্পের ধারায় বর্ণনাকারী একজন কম্পিউটার বিশেষজ্ঞ। কাজ করেন এক শক্তিশালী কালোবাজারি প্রতিষ্ঠানে। দ্বিতীয় গল্পের বর্ণনাকারী টোকিও শহরের এক অখ্যাত চরিত্র। এই দুই গল্পের ধারায় ধীরে ধীরে পাঠকের সামনে উন্মোচিত হবে মাকড়সার জালের মতো এক জটিল কাহিনির। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতইচ্ছামতিতরুণ শিল্পীদের মধ্যে যাঁরা শ্রোতাদের নজর কেড়েছেন অনিমা রায় তাঁদের একজন। এ পর্যন্ত বেশ কিছু জনপ্রিয় গান করেছেন তিনি। পাশাপাশি রবীন্দ্রসংগীতের চর্চা করছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে বেরিয়েছে তাঁর একটি একক গানের অ্যালবাম। এটি এই শিল্পীর রবীন্দ্রসংগীতের প্রথম অ্যালবাম। প্রকাশ করেছে লেজার ভিশন। ‘খোলা হাওয়া’, ‘বড় আশা’, ‘যেও না এখনি’, ‘সোনার হরিণ’, ‘তোমার অজানা নাহি’সহ মোট ১০টি গান আছে এই অ্যালবামে। সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রআগুনের পরশমণিপরিচালক: হুমায়ূন আহমেদসাড়া-জাগানো উপন্যাস আগুনের পরশমণি থেকে নির্মিত এই চলচ্চিত্রও দর্শকনন্দিত হয়েছে। পেয়েছে জাতীয় পুরস্কারও। মুক্তিযুদ্ধের অজানা কথা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। কাহিনির দুই চরিত্র বদি ও তার বন্ধুরা মিলে গেরিলা বাহিনী গড়ে তোলে। একের পর এক হামলায় পাকিস্তানি সেনাদের তারা বিধ্বস্ত করে দেয়। একপর্যায়ে বদি গুলিবিদ্ধ হয়। নতুন ভোরের জন্য অপেক্ষা করতে থাকে। দি ফ্লাওয়ারস অব ওয়ারপরিচালক: ঝাং ইমুপটভূমি ১৯৩৭ সালের চীন। সিনো-জাপানিজ যুদ্ধ চলছে। নানজিঙের এক ক্যাথলিক গির্জার ধর্মযাজকের শেষকৃত্য সম্পন্ন করতে হাজির হয়েছে জন নামের এক মুর্দাফরাশ। ঘটনাস্থলে এসে জন দেখে প্রাপ্তবয়স্ক পুরুষ বলতে একমাত্র সে, বাকিরা সব গির্জার অপ্রাপ্তবয়স্ক ছাত্রী, আর এসেছে পার্শ্ববর্তী পতিতালয়ের পতিতারা। এ সময় হামলা শুরু হয় জাপানিদের।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।