বাজারে নতুন
ইনকনভিনিয়েন্ট ট্রুথস অ্যাবাউট বাংলাদেশি পলিটিকসলেখক: আলী রীয়াজ দাম: ৪০০ টাকাপ্রকাশক: প্রথমা প্রকাশনবাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। নানা রাজনৈতিক অস্থিরতায় দেশে নানা সময়ে অস্থিরতা দেখা দিয়েছে। এসব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ সহজ ভাষায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণ ও পটভূমি বিশ্লেষণ করছেন। আছে গত এক দশকের ঘটনা প্রবাহের অনুপুঙ্খ আলোচনা।বেতলের নানা প্রকার কৌতুক বা পুরোনো কলকাতার দোকানদারি আর পণ্য পসরার বিজ্ঞাপন: ওষুধ-আতর-তৈলাদিলেখক: কৃষ্ণপ্রিয় দাশগুপ্তপ্রকাশক: গাঙচিলদাম: ৭০০ টাকাকলকাতাকে নিয়ে কাজের শেষ নেই। জানারও শেষ নেই। উনিশ শতকে কলকাতার দোকানদারি আর পণ্য-পসরার বিজ্ঞাপন কেমন ছিল, তা এ বইয়ে উঠে এসেছে। সামাজিক অবস্থা এবং তার পরিপ্রেক্ষিতে কীভাবে বিজ্ঞাপন দিয়ে ওষুধ-আতর-তৈলাদির দোকানদারি হয়েছে তার এক কৌতুকপ্রদ বিবরণ রয়েছে এই বইয়ে। দ্য ব্ল্যাক হোল অব এম্পায়ার: হিস্ট্রি অব এ গ্লোবাল প্র্যাকটিস অব পাওয়ারলেখক: পার্থ চ্যাটার্জিপ্রকাশক:পারমানেন্ট ব্ল্যাকদাম: ১৪০০১৭৫৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি উৎখাত করলে বন্দী হিসেবে অনেককে জেলে পুরা হয়। ১৪৬ জন ইউরোপীয় বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা য়ায়। কিন্তু এ ঘটনা ইতিহাসে কখনোই সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি। এই বইয়ে লেখক নানা সূত্র ঘেঁটে সেই ঘটনা নতুনভাবে ইতিহাসে আগ্রহী পাঠকের জন্য তুলে এনেছেন। সূত্র: প্রথমা প্রকাশন, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।সংগীতবেঁচে থাক সবুজএই সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার। প্রায় তিন বছর পর এসেছে তাঁর একক গানের অ্যালবাম বেঁচে থাক সবুজ। পুরো অ্যালবামে সুর ও সংগীতায়জন করেছেন নিজেই। এটি তাঁর নবম একক গানের অ্যালবাম। গেয়েছেন রবীন্দ্রসংগীত ও মহিনের ঘোড়াগুলির একটি গানও। বেঁচে থাক সবুজ পুরো মাত্রার আধুনিক গানের একটি অ্যালবাম। অ্যালবামের গানের কথা লিখেছেন শংকর সাঁওজাল, রাসেল ও’নীল, শাহান কবন্ধ প্রমুখ।সূত্র: সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।চলচ্চিত্রবেডরুমপরিচালক: মৈনাক ভৌমিকএ আসলে এক অন্তসারশূন্য খাঁচার মধ্যে, বাঁচার গল্প। বেডরুমে শহুরে শরীর নয়, মনের গল্প বলবে। এ আসলে তিনটি আজকের যুগের শহুরে-আধুনিক যুগলের গল্প। সুন্দর পোশাকের আড়ালে দিনযাপন, বাঁধা গতের ভাবনার মধ্যে বেঁচে থাকার যন্ত্রণার কথা। এই সিনেমা নিয়মমাফিক ‘ভদ্র’ সেই চেহারাকে ধাক্কা মেরে, মুখোশ খুলে দাঁড় করিয়ে দেয় প্রচণ্ড বাস্তবের সামনে।দ্য রিটার্নপরিচালক: আন্দ্রে জভিয়াগিনৎসেভ১২ বছর পর ফিরে এসেছে বাবা। দীর্ঘ এ সময়ে বাবার কোনো স্মৃতিই তাদের নেই। দুই কিশোর বাবাকে পেয়ে কিছুতেই বুঝে উঠতে পারে না, কেমন হবে বাবার সঙ্গে তাদের আচরণ। অস্বস্তির এই সর্ম্পক দুই ভাইকে দারুণ এক সংকটে ফেলে দেয়। বাবা দুই ভাইকে নিয়ে বেড়াতে আসে এক নির্জন দ্বীপে। সেখানেই ভয়ংকর এক দুর্ঘটনায় বদলে যায় দুই কিশোরের বাকি জীবন।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।