বাতাসফাটা শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা নানু, শীত যে কেন আসে

রাত পোহালে রোজ সকালে

লেপ সরালে বুঝতে পারি

ঘুরছে আশেপাশে।

খালি গায়ে হুমড়ি খেয়ে

দেখছি আমি আসছে ধেয়ে

আবার দেখি বাতাস ফাটায়

ব্যস্ত ঠান্ডা চাষে।

আচ্ছা নানু, শীত কেন যে হাসে

কেবল শীতের মাসে

ওরাই দেখি শাসন করে

প্রায় প্রতিটি গরিব ঘরে

ওদের দাপট এমন দাপট

কাঁদতে থাকে ঘাসে।

শীতের হিমু দাও পাঠিয়ে

সবার বাসার ফ্রিজে

সবাই তখন গরম পাবে

মরবে শীতে নিজে।