বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে তুমি বাসোনি ভালো, সে তোমার ভালোবাসাহীনদীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছি।আজ ভালোবাসো নাই; একদিনবেসেছিলেসেই বাসা এখনো বুকের মাঝে চিনচিন করে বাজেযে তোমাকে ভালোবাসে, আমার কথা ভেবে না হয় তাঁকে একটু বেশি ভালোবেসে নিয়ো। অপটু শিকারির হাতে ধরা আত্মঘাতী তীরের মতোআমার ভালোবাসা আমাকেই বিদ্ধ করে চলেছে অবিরত ভালোবাসাহীন যে জীবন আমি বেছে নিয়েছিতার ঋণ কোনো দিন শেষ হওয়ার নয়। তুমি যাকে একদিন ভালোবেসেছিলে সে আমি নইআমার অপস্রিয়মাণ ছায়া; ছায়াহীন ঠুনকো মানুষ আমিকী করে তোমার ভালোবাসার প্রতিদান দেব?জলহীনতায় ভালোবাসা মরে যায়, বাতাসে বাতাসে মানুষের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হয়।