বাতাসের ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সে দুই পা হাঁটে, একবার দাঁড়ায়, আধ-বার—
তারপর দেয় দৌড়
বাতাসের ছেলে এত অবুঝ
যে হিমশিম খায় তার বাবা
দূর থেকে পরিদের অট্টহাসি
বাতাসে, ছেলেটির চুল ওড়ে
অবাধ্য,
তার খালি গা, খালি পা উঠোনে
পড়ে রইলে
সে আরও এক্কাদোক্কা, স্থির
একপেয়ে দাঁড়ানো মূর্তি, ডানা মেলে
মানুষকে ছুড়ে ফেলে, মানুষের কাছাকাছি