বান্ধবী-সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল-বাতাস এল, কেঁপে ওঠে মনকী করি, কী করি, করি কী এখন! চাইলে করতে পারিস, আছে কত কিছু অযথাই ঘুরে মরা বাতাসের পিছুবাতাসের সর্ব অঙ্গ ফুটেছে কুসুমএমন রঙিন ছবি, চোখে আসে ঘুম?চোখে-মুখে পুষ্পহাসি, বুকে দুুরু দুরুঅভিজ্ঞতা বলে ওটা বেদনার শুরু শুরু আছে শেষ নেই এমনই বাখানঅঙ্গ লাগি কাঁদে অঙ্গ ভেঙে খান খানহতভাগী, ঠোঁটে তোর ঢেলে দেব বিষকত বার! আবারও তুই প্রেমে পড়েছিস?আমি তো নূপুরবালা পায়ে বাজিমৃত্যু বিনে গতি নেই, তা-ও কিন্তু রাজি।