বারবার দেখায় কোনো ক্লান্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইব্রাহীম অধ্যাপক, বিজ্ঞান গবেষক ও বেশ কটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের রচয়িতা গান শুনতে ভালো লাগেকোনো সুনির্দিষ্ট পছন্দ নেই। প্রধানত রীবন্দ্রসংগীত শুনি—উভয় বাংলার শিল্পীদের গাওয়া। পুরোনো দিনের আধুনিক গান শুনতে ভালো লাগে, যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। আবার ছোটবেলায় শোনা হিন্দি সিনেমার হিট গানগুলোও প্রিয়। চলচ্চিত্র দেখতে ক্লান্তি নেইএখানেও পছন্দের ব্যাপ্তি যথেষ্ট। ইংরেজি সিনেমাই বেশি দেখা হয়—সাম্প্রতিককালের ছবি সুযোগ পেলেই দেখি, তবে পুরোনো রোমান্টিক ছবি যেমন (রোমান হলিডে) বা ব্লকবাস্টারগুলো যেমন (গানস অব নাভারন) বারবার দেখতে কোনো ক্লান্তি নেই। যেকোনো বিমান ভ্রমণে প্রতিমুহূর্ত সিনেমা দেখে কাটাই—সেখানে সাধারণত অনেক পছন্দের সুযোগ থাকে। কাজ-সংশ্লিষ্ট প্রদর্শনী দেখতে যাইনিজের কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রদর্শনী ছাড়া খুব একটা দেখা হয় না। সেদিক থেকে বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ, পল্লি কিশোর-কিশোরী উন্নয়ন ইত্যাদি প্রদর্শনীই বেশি দেখি। বই আলাদা করা মুশকিলবই পড়া শিশু বয়স থেকে। এখন পর্যন্ত একটানা অভ্যাস, সেখানে কয়েকটি ভালো লাগা বই আলাদা করা খুব মুশকিল। ফিকশন কম পড়ি (উপন্যাস ইত্যাদি)। ননফিকশন—সে বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণকাহিনি, রাজনীতি (তা সুদূর ভিন দেশেরও), শিল্প-সাহিত্য, আত্মজীবনী সবকিছুর ভালো বই সব সময় সোৎসাহে পড়ি। মজার তথ্যঅল্প কিছুদিন আগে মেক্সিকো যাওয়ার একটি সুযোগ হয়েছিল কাজ উপলক্ষে। যাঁদের মেহমান ছিলাম তাঁরা একদিন মেক্সিকো সিটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। প্রেসিডেন্ট প্রাসাদ, কলোনিয়াল চার্চ, নগর চত্বর সবকিছু। কিন্তু আমি শুরু থেকেই পীড়াপীড়ি করছিলাম ‘আজটেক’ সভ্যতার, যে নগর ধ্বংস করে মেক্সিকো সিটি তৈরি করা হয়েছে, তার কিছু নমুনা রয়ে গেছে বলে শুনেছি—সেগুলো দেখতে চাই। অবশেষে নগর চত্বরে একটি কুয়ার মতো জিনিসের গভীরে টর্চের আলো ফেলে কিছু ভাঙা ইটে গড়া সামান্য নির্মাণ দেখানো হলো। বহু কষ্টে তা দেখে আমার তৃপ্তি। ইতিহাসের নিরবচ্ছিন্নতাটি খুঁজে পাওয়ার চেষ্টা আমার একটি মজার অভ্যাস। গ্রন্থনা: মোছাব্বের হোসেন