বার্তা সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ দিয়েও যে ব্যবসা করা যায়, সেটা প্রথম সবাইকে শিখিয়েছিলেন চার্লস হ্যাভাস নামের এক ফরাসি সাংবাদিক। ১৮৩৫ সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বার্তা সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল এই হ্যাভাসের হাত ধরেই। হ্যাভাস ছিলেন একজন করিৎকর্মা সাংবাদিক। প্রতিবেদক হিসেবে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করতেন। পেশাগত কারণেই ফ্রান্সের বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাদের সঙ্গে তাঁর ছিল দারুণ সম্পর্ক। সরকারের অনেক ভেতরের তথ্য হ্যাভাস জানতেন। কখনো সেই তথ্য ব্যবহার করে তিনি তাঁর সংবাদপত্রের জন্য প্রতিবেদন তৈরি করতেন, কোনো কোনো তথ্য আবার নিজের মধ্যেই রেখে দিতেন। এমন একটা সময়ে তিনি চিন্তা করলেন এমন কিছু করতে, যেখানে তাঁর তথ্যভান্ডার তাঁকে আর্থিকভাবে লাভবান করতে পারে। তিনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর প্রথম বার্তা সংস্থার।হ্যাভাসের বার্তা সংস্থা ওই সময় বিভিন্ন ফরাসি কাগজে সংবাদ সরবরাহ করত। বার্তা সংস্থার ছিল নিজস্ব কয়েকজন প্রতিবেদক। তাঁরাও হ্যাভাসকে সংবাদ সংগ্রহের কাজে সহায়তা করতেন।  নাইর ইকবালদ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে