বাসনাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমন সে দেশ, নদীর ওপার?
এই যে ছায়া ঘন হয়ে পড়ে আছে জলে,
শুয়ে আছে তরুণীর আনমনা দেহে
সেই দেশ কেবলই কি এমনই ছায়াময়?
নাকি আছে রোদ, যেমন থাকে
উঠানে শুয়ে, দারুণ ভাদ্র মাসে?
যেতে চাই সেই দেশে, নাই সাঁকো, নাই নাও;
পাখি তুমি ডানা ধার দাও, যাব নদীর ওপার।