বিচিত্র
১২ বছর বয়সে অ্যান্ড্রু কার্নেগি সপ্তাহে এক ডলার ২০ পেন্স বেতনে এক কারখানা শ্রমিকের কাজ করতেন। অর্ধশতাব্দী পর তিনি তাঁর মালিকানাধীন প্রায় ৫০০ মিলিয়ন ডলারের স্টিল মিল বিক্রি করেন। ইউফ্রেটিসের তীরবর্তী সুমেরীয় শহর উরের জায়গায় খোদাইকৃত হাজার হাজার মাটির ফলক পাওয়া যায়। আশা করা হয়েছিল ওগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক তথ্য প্রকাশ করবে, আশাবাদ পূর্ণ হয়: ওসব মাটির ফলক থেকে বেরিয়ে আসে সে সময়ের হিসাব ও ব্যবসায়িক লেনদেনের ইতিহাস। চেক লেখার পদ্ধতির প্রচলন ছিল মুদ্রার ব্যবহার শুরুরও আগে। পুরো এক সহস্রাব্দ আগে বিশ্বের প্রথম মুদ্রা চালু হয়, প্রাচীন ব্যাবিলনিয়ায় মাটির ফলকে খোদাইকৃত চেক মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। ব্রডওয়ের সাধারণ প্রযোজনা মাই ফেয়ার লেডি সিনেমায় চার লাখ ডলার বিনিয়োগ করে কলাম্বিয়ার ব্রডকাস্টিং কোম্পানি আয় করে নেয় ৪০ মিলিয়ন ডলারেরও বেশি । বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পোস্ট অফিসকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন যখন তিনি একুশ বছর (১৭৫৩-৭৪) কলোনির ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হিসেবে কাজ করেন। ওকলাহোমা শহরের আশপাশের জমিতে এক ডজনের বেশি তেলকূপ আবিষ্কার হলে মিলিয়ন মিলিয়ন ডলার ওকলাহোমা রাজ্যের কোষাগারে জমা হয়। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী, প্রায় পাঁচ হাজার আমেরিকানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল ১০ মিলিয়ন ডলার বা এর চেয়ে বেশি মূল্যমানের। ১৭৯৩ সালে সুতা তৈরির যন্ত্র উদ্ভাবনের জন্য বিখ্যাত হন এলি হুইটনি। কিন্তু তাঁর এই আবিষ্কার থেকে তিনি এক কানাকড়িও পাননি, কারণ এই আবিষ্কারের তাঁর কোনো আইনসিদ্ধ স্বত্ব ছিল না। ১৯২০ সালের প্রথম দিকে চড়া মুদ্রাস্ফীতির সময় আমেরিকান এক ডলার ছিল ৪.২ ট্রিলিয়ন (৪,২০,০০০,০০০,০০০) জার্মান মার্কের সমান। নেপোলিয়নের কাছ থেকে লুইজিয়ানা কিনে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় ১৫ মিলিয়ন ডলারের বেশির ভাগই ধার দিয়েছিলেন ইংরেজ, ডাচ ও ফরাসি ব্যাংকাররা। অ্যাপোলো-১১ চাঁদের কাছাকাছি পৌঁছাতে অনবোর্ড কম্পিউটার ‘বিভ্রান্ত হয়ে’ বারবার বলতে থাকে এটি ডাটা পরিচালনা করতে পারবে না। তখন অ্যাস্ট্রোনটরা ল্যান্ডিংয়ের গোটা প্রক্রিয়ার দায়িত্ব নেন। ১৯১২ সালের এপ্রিল মাসে লন্ডন থেকে বোস্টনের উদ্দেশে রওনা হওয়া লেল্যান্ড লাইনার ক্যালিফোর্নিয়ান, এই জাহাজের ভেতর ৪৭ জন যাত্রীর জায়গা থাকার পরও কোনো যাত্রী ছিল না, এবং ডুবন্ত টাইটানিকের ওয়্যারলেসের বার্তা গ্রহণ করে উদ্ধারে এগিয়ে আসার মতো যথেষ্ট কাছে থাকা সত্বেও ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর দায়িত্বরত না থাকায় মেসেজে সাড়া দেয়নি কেউ। ১৪৯২ সালে আর্থিক সাহায্যের জন্য কলম্বাস স্পেনের বাইরে প্যারিসের দিকে যান, একজন বার্তাবাহক সে সময় তাঁকে সংবাদ দেন যে স্পেনের রাজা ফার্ডিনান্ড তাঁর মত পাল্টেছেন এবং পশ্চিমে যাত্রা করে ভারত পৌঁছাতে আর্থিক সহায়তা দেবেন। ১৯৫১ সালের ১৮ নভেম্বরের আগে, যুক্তরাষ্ট্রের কেউ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একসঙ্গে এবং পাশাপাশি দেখেনি। টেলিভিশনের ক্ষমতা দেখানোর জন্য এডওয়ার্ড আর মুরো তাঁর ‘সি ইট নাউ’ প্রোগ্রামে দুই মহাদেশকে পাশাপাশি দেখান। জ্ঞান কী হারে বাড়ছে, এর ওপর ভিত্তি করে, অনুমান করা যায় বর্তমানকালের বাচ্চারা যখন ৫০ বছরে পৌঁছাবে তখন পৃথিবীর জানা সব জ্ঞানের শতকরা ৯৭ ভাগ তার জন্ম থেকেই জানা হয়ে যাবে। ফাইবার অপটিক তার এক সেকেন্ডে ৮০০ মিলিয়ন তথ্য বহন করে। এই গ্লাসওয়েবগুলো হালকা, সস্তা এবং তামার তারের তুলনায় অনেক বেশি ুাউপযুক্ত আর তাই দ্রুত তামার তারের জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে।