বিজ্ঞানে যত রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনাম আল হক বাংলাদেশ বিমানবাহিনীতে ছিলেন ২৫ বছর। কিন্তু বিখ্যাত পাখি গবেষক হিসেবেই। পাখি নিয়ে নানামুখী গবেষণা করেছেন। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কাজ করছেন আন্তর্জাতিক সংস্থা ‘বার্ড লিভ ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর সমন্বয়কারী হিসেবেও।শক্তিশালী শখ বই পড়াসময় কাটে বই পড়ে। নিরবচ্ছিন্ন বই পড়তে ভালো লাগে। বই পড়া হলো শক্তিশালী শখ। অ্যাডভেঞ্চারের বই অনেক বেশি ভালো লাগে। সদ্য পড়েছি রিচার্ড ডকিংসের ক্লাইম্বিং মাউন্টেন। বইটা যত পড়েছি, ততই অভিভূত হয়েছি। সঙ্গে সঙ্গে পড়েছি রোল্ড এমুন্ডসেনের রিচ টু দ্য সাউথ পোল। এ বইটিও অ্যাডভেঞ্চারে ভরপুর। এখানে মেরু অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। বিজ্ঞানের বইও প্রিয়। রসকষহীন বিজ্ঞানের বইয়ের মধ্যে রসের সন্ধান করি। বিশেষ করে, বিবর্তনের ওপর লেখা বই বেশি ভালো লাগে। আর পাখি নিয়ে পড়াশোনা তো করতেই হয়। বর্তমানে যোসেপ ডেলের ১৬ খণ্ডের পৃথিবীর পাখি বইটা পড়ছি।যন্ত্রসংগীতের মূর্ছনাপ্রাচ্য ও পাশ্চাত্য—দুই ধাঁচের সংগীতই উপভোগ করি। তবে যন্ত্রসংগীতের মূর্ছনায় মোহিত হই। ভারতীয় ক্ল্যাসিক গান শোনা হয়, ভালো লাগে রবীন্দ্রসংগীত। তবে কখনো কখনো গজল শুনি।চিত্রকর্মে প্রকৃতি আর পাখিযেকোনো ধরনের প্রদর্শনীতে যাই। নিজের কিংবা অন্যের রং-তুলির আঁচড়ই ভালো লাগে। সর্বশেষ দেখেছি বেঙ্গল গ্যালারিতে প্রদর্শিত হাশেম খানের চিত্রকর্ম। আর এই চিত্রকর্মে পাখির ব্যবহার আছে অনেক বেশি। এ ছাড়া যেসব চিত্রকর্মের মধ্যে বাংলার প্রকৃতি আর পাখির অভিনিবেশ আছে, এমন চিত্রকর্মগুলো আগ্রহ নিয়ে দেখি।বাড়িটা আড্ডাখানাআড্ডা ছাড়া আবার চলে নাকি! আমার বাড়িটা তো আড্ডাখানা। তবে নিছক চটুল আর বিষয়হীন আড্ডার বদলে বিষয়ভিত্তিক আড্ডা দিতেই বেশি ভালো লাগে। আর এই আড্ডার সঙ্গীরা বিভিন্ন বয়সের হলেও বিষয়ভিত্তিক আড্ডায় সমমনা হলে তা ভালো জমে।পাখি আর যত যাবাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ নামে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ২৮ খণ্ডের বইয়ের সম্পাদনার কাজ করছি। সময়, স্মৃতি আর প্রকৃতিকে ক্যামেরার ফ্রেমে আটকে রাখতে চাই, তাই ছবি তুলে যাই নিরন্তর।