ক্লিওপেট্রাকে নিয়ে দুই হাজার বছরের অধিককাল ধরে যে আগ্রহ, যে উন্মাদনা, তার প্রায় সবটাই যেন কেড়ে নিয়েছিলেন এলিজাবেথ টেলর। ১৯৬৩ সালে যখন ক্লিওপেট্রা ছবিটি মুক্তি পায়, দর্শক ভেঙে পড়ে সিনেমা হলে। গত ২৩ মার্চ মহাপ্রয়াণ হয়েছে এই কিংবদন্তিতুল্য অভিনেত্রীর, তাঁকে নিয়ে লিখেছেন এম এ মোমেন ক্লিওপেট্রাকে নিয়ে দুই হাজার বছরের অধিককাল ধরে যে আগ্রহ, যে উন্মাদনা তার প্রায় সবটাই যেন কেড়ে নিলেন এলিজাবেথ টেলর। ১৯৬৩ সালে যখন ক্লিওপেট্রা মুক্তি পেল, দর্শক ভেঙে পড়ল সিনেমা হলে। একই দৃশ্যের অবতারণা পৃথিবীজুড়ে। টিকিট না পেয়ে ভাঙচুর হয়েছে ঢাকার সিনেমা হলে, উৎসাহী দর্শক সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়েন করতে হয়েছে।সিনেমা হল থেকে বেরিয়ে পরম তৃপ্তির সঙ্গে সবাই উচ্চারণ করেছেন, ক্লিওপেট্রার চেয়েও সুন্দর এই এলিজাবেথ টেলর। মূলত তিনিই কিংবদন্তির মিসররানিকে পুনর্জন্ম দিলেন।আর রোমের শুটিং স্পটে একালের মার্ক অ্যান্টনি রিচার্ড বার্টন, যাঁর সঙ্গে আগে কখনোই দেখা হয়নি লিজের, তাঁকে জিজ্ঞেস করলেন বার্টন, কেউ কি কখনো তোমাকে বলেছে, তুমি একটি সুন্দর মেয়ে? সেই রোমাঞ্চের শুরু—একালের অ্যান্টনি ও ক্লিওপেট্রার। বাকি অংশ রুপালি পর্দায় এবং জীবনের মঞ্চে আগ্রহী পৃথিবীর সবাই দেখেছে।কিংবদন্তি হয়েই রইলেন তিনিএলিজাবেথ টেলর (২৭ ফেব্রুয়ারি ১৯৩২-২৩ মার্চ ২০১১) সমাহিত হয়েছেন ২৫ মার্চ এক কাব্যিক পরিবেশে। এলিজাবেথ টেলর দুবার অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, ১৯৬০ সালে বাটারফিল্ড৮ এবং ১৯৬৬ সালে হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া ওলফ ছবির জন্য।এলিজাবেথ টেলর ৭০টির মতো ছবিতে অভিনয়করেছেন।তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলোর কয়েকটি ক্লিওপেট্রা (১৯৬৩), ফাদার অব দ্য ব্রাইড (১৯৫০), সাডেনলি লাস্ট সামার (১৯৫৯), ক্যাট অন হট টিন রুফ (১৯৫৮), এ প্লেস ইন দ্য সান (১৯৫১), হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া ওলফ (১৯৬৬), বাটারফিল্ড৮ (১৯৬০)। প্রথম অভিনয় নয় বছর বয়সে দেয়ার ইজ ওয়ান বর্ন এভরি মিনিট ছবিতে। শেষকৃত্যে হপকিন্সের কবিতা২৫ মার্চ নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর সোয়া দুইটায় ইহুদিরীতিতে শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হলো। এলিজাবেথ টেলরের বন্ধু আইরিশ অভিনেতা কলিন ফ্যারেল হপকিন্সের ‘দ্য লোডন একো অ্যান্ড দ্য গোল্ডেন একো’ আবৃত্তি করে শেষ শ্রদ্ধা জানালেন। উল্লেখ্য, এলিজাবেথ টেলরের স্বামী রিচার্ড বার্টনের প্রিয় কবি হপকিন্স।হপকিন্স এই কবিতায় বলেছেন, বয়স ঠেকানোর কোনো উপায় নেই, উপায় নেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার।গত সহস্রাব্দের সবচেয়ে সুন্দর সৃষ্টি এলিজাবেথ টেলর, এই সহস্রাব্দের সূচনায় সৌন্দর্যের স্মৃতি রেখে কবির আহ্বানে ফিরে গেলেন অমর্ত্যলোকে।জীবনসিক্ত একজোড়া চোখখ্যাতনামা মার্কিন লেখক ট্রুম্যান ক্যাপোট ১৯৭৪ সালে লিখলেন, এলিজাবেথ টেলর: আইস সো লিকুইড উইথ লাইফ। বিভিন্ন সময়ে এলিজাবেথ টেলরের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আড্ডা নিয়ে জীবন্ত একটি ছবি এঁকেছেন ট্রুম্যান ক্যাপোট। তিনি দেখছেন ম্যারিলিন মনরোর দিগন্তে ঘনকালো রংধনু, একই রকম আবেগপ্রবণ হয়েও এলিজাবেথ স্মিতহাস্যে পেরিয়ে যাচ্ছেন কালোরেখা। তিনি তাঁকে বলছেন, ‘আমার সমস্যা হচ্ছে মরার বিলাসিতার সুযোগ আমার নেই।’ তিনি উৎকণ্ঠিত ছিলেন তাঁর প্রতিশ্রুতিগুলো নিয়ে যার কিছু সাংসারিক, কিছু আর্থিক চিন্তা ছিল তাঁর সন্তানদের কী হবে কিংবা তাঁর কুকুরগুলোর।নিউইয়র্ক ব্রডওয়ে থিয়েটারে স্বামী রিচার্ড বার্টন অভিনয় করছেন। অভিনয় শেষ হলে প্রতিরাতেই তাঁকে আনতে যান এলিজাবেথ। এই যে স্বামীকে নিয়ে আসা—এটাও একটা প্রতিশ্রুতি।এলিজাবেথ গেলে লোকারণ্য হয়ে যায় এলাকাটি—কেউ কেউ অশ্লীল মন্তব্যও ছুড়ে দেয়। এলিজাবেথ তবুও যান। ট্রুম্যান ক্যাপোট তাঁর চোখের দিকে তাকিয়ে সেখানে দেখলেন বহমান জীবন—কী জীবনসিক্ত একজোড়া চোখ!শেষ রসিকতানিজের শেষকৃত্যের অনুষ্ঠানে একটু দেরিতেই আসতে চেয়েছিলেন। তা-ই তো হয়েছে। শত দৈব-দুর্বিপাকের মধ্যেও ভেঙে পড়েননি, অর্থহীন মনে হয়নি নিজের জীবন। ম্যারেলিন মনরোর মতো আত্মহননের পথ বেছে নেননি। শারীরিক কষ্ট একেবারে কাছের দু-একজন মানুষ ছাড়া অন্য কাউকে বুঝতেও দেননি। ৭৯তম জন্মদিন পালন করলেন হাসপাতালে, টেলিভিশনে এবারের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখে। নিজের শেষকৃত্যানুষ্ঠানের সব ফরমায়েশ তিনিই দিয়েছেন এবং বলেছেন, শেষকৃত্যের জন্য নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পর যেন তা শুরু হয়।ক্যালিফোর্নিয়ার গ্লেনডেইল ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সমাধিক্ষেত্রে প্রশান্ত পরিবেশে একটু দেরিতে তিনি সমাহিত হন। সেখানে এলিজাবেথ টেলরের মরণোত্তরকালের প্রতিবেশী মাইকেল জ্যাকসন, হলিউড কিংবদন্তি ক্লার্ক গ্যাবল এবং জিন হার্লোও তাঁর প্রিয় প্রতিবেশী।এলিজাবেথ টেলরের সুবচন তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত জবাবের জন্য তিনি রীতিমতো বিখ্যাত। এসব জবাব থেকেই এলিজাবেথ টেলরের কয়েকটি নির্বাচিত সুবচন: আমি অত্যন্ত অঙ্গীকারবদ্ধ একজন স্ত্রী। এতবার বিয়ে করার কারণে আমাকে এই অঙ্গীকার রক্ষা করতেই হয়েছে। ছবি বানানো ছাড়া আর সবকিছুই আমাকে নার্ভাস করে তোলে। আমি সাধারণ গৃহবধূ হওয়ার ভান করি না। আমার রয়েছে নারীর দেহ আর শিশুর আবেগ। ক্লিওপেট্রার কথা আমার তেমন মনে নেই।আমার মনে হয় একটা বয়সের পর পুরুষেরা আরও বড় হতে ভয় পায়, কারণ তাদের মনে হয় তাদের যত বয়স বাড়ছে, স্ত্রীদের বয়স তত কমছে। প্রেসিডেন্ট বুশ এইডস প্রতিরোধে কিছু করছেন বলে আমার মনে হয় না। আসলে তিনি ‘এইডস’ বানান করতে পারেন কি না, তা-ও আমি জানি না। সাফল্যই হচ্ছে সবচেয়ে বড় গন্ধনাশক—ডিওডরেন্ট। সাফল্য অতীতের সব গন্ধ শুষে নেয়। যখন কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বে, তখনই বুঝবে, কে প্রকৃত বন্ধু।