বিদায়, শেআহা
আজ দুপুরে মারা গেছেন বাংলাদেশের রহস্য–রোমাঞ্চ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক শেখ আবদুল হাকিম। অনুবাদক হিসেবেও খ্যাতি ছিল তাঁর। তাঁর প্রতি শ্রদ্ধা।
খবরটা শুনে স্তব্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। কিছু কিছু খবরের মানসিক প্রস্তুতি থাকলেও সত্যি সত্যি যখন সেটা আসে, অত সহজে মেনে নেওয়া যায় না। মনে মনে শুধু বললাম, ‘বিদায়, শেআহা।’
রোমাঞ্চ আর রহস্য সাহিত্যের কিংবদন্তি লেখক শেখ আবদুল হাকিম আর নেই। বিশ্বাস হচ্ছে না এখনো। বয়স তাঁর হয়েছিল; সিওপিডি, হৃদ্যন্ত্রের সমস্যাসহ নানা ব্যাধিতে ভুগছিলেন বহুদিন যাবৎ।Ñকিছুই অজানা নেই। কিন্তু তবু! বাস্তবতার প্রলেপে শোক ঢাকা যায় না সব সময়। ‘বিদায়, রানা’ বইয়ের মতো করে তাই ওই বিদায় সম্ভাষণ।
শেখ আবদুল হাকিম নতুন কোনো লেখক নন। আসলে তাঁর চেয়ে বেশি সময় ধরে থ্রিলার লিখছেন এমন লেখক হাতে গোনা। তাঁর নিজের স্মৃতিচারণায়ই বলা—১৯৬৬ কি ১৯৬৭ সাল থেকে লেখা শুরু। কুয়াশা সিরিজের একটা বই দিয়ে সেবা প্রকাশনীতে হাতেখড়ি। পরে মাসুদ রানাও লিখতে শুরু করেন সেই সিরিজের ২০তম বই ‘জাল’ দিয়ে। এগুলোর বেশির ভাগ অবশ্য সেবা প্রকাশনীর কর্ণধার ও আরেক কিংবদন্তি থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেনের নামে ছাপা হতো। এখানে উল্লেখ করা ভালো, ‘কুয়াশা’ আর ‘মাসুদ রানা’ সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।
যাহোক, সেবা প্রকাশনীতে চার দশকের মতো লেখালেখি করে সরে আসেন শেখ আবদুল হাকিম। তত দিনে তিনি লিখে ফেলেছেন ২৬০টা ‘মাসুদ রানা’ ও ৫০টা ‘কুয়াশা’ সিরিজের বই। বইগুলোর কপিরাইট কার হবে, বিশেষ করে ‘মাসুদ রানা’ সিরিজের,Ñতা নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। গত বছর কপিরাইট অফিসের রায়ে শেখ আবদুল হাকিম স্বত্ব পেয়েছেন ওই বইগুলোর, অবশ্য উচ্চ আদালতে আপিল করেছেন কাজী আনোয়ার হোসেন। এখনো সেটার নিষ্পত্তি হয়নি। এ নিয়ে তর্ক-বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তপ্ত হওয়ার কথা নিশ্চয়ই পাঠকের মনে আছে।
বিতর্ক দিয়ে কেন আমরা শেখ আবদুল হাকিমকে, প্রিয় শেআহাকে মনে রাখব? একক বই তিনি অনেক লিখেছেন, কুয়াশা লেখারও আগে ‘অপরিণত পাপ’ লিখেছিলেন। ‘বিপদ সংকেত’, ‘দুষ্টগ্রহ’ তাঁর লেখা। শুধু থ্রিলার নয়, সেবা রোমান্টিক সিরিজে অনেক রোমান্টিক বই লিখেছেন। অনুবাদ করেছেন হেনরি রাইডার হ্যাগার্ড, এরিক মারিয়া রেমার্কসহ অনেক বিশ্বসাহিত্য। তাঁর করা চার খণ্ডের অনুবাদ ‘গডফাদার’ দিয়ে মারিও পুজোর সঙ্গে পরিচয় বাংলাদেশের পাঠকদের। অনুবাদগুলোর কথা বিশেষ করে বলতেই হবে। সেবা প্রকাশনীর ‘অনুবাদ’ ছিল সে সময় স্কুল-কলেজপড়ুয়াদের বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার একমাত্র উপায়, অনেক বিশ্বখ্যাত লেখকের লেখা প্রথম পড়েছি ওসব বই দিয়ে। কিছু বই সরাসরি অনুবাদ করেছিলেন শেআহা, কিছু বই করতেন রূপান্তর। অর্থাৎ বিদেশি কাহিনির দেশীয়করণ। এ ক্ষেত্রেও মুনশিয়ানার ছাপ রেখেছিলেন তিনি। তাঁর নিজের সৃষ্টি স্পাই চরিত্রকে নিয়ে লিখেছিলেন ‘জাকি আজাদ’ সিরিজ। নন-ফিকশন বইও অনুবাদ করেছেন, যেমন ‘দ্য ম্যান ফ্রম পাকিস্তান’, ‘নুরেমবার্গ: ঈভিল অন ট্রায়াল’ ইত্যাদি।
তবে শুধু ওই বিতর্ক দিয়ে কেন আমরা শেখ আবদুল হাকিমকে, প্রিয় শেআহাকে মনে রাখব? একক বই তিনি অনেক লিখেছেন, ‘কুয়াশা’ লেখারও আগে ‘অপরিণত পাপ’ লিখেছিলেন। ‘বিপদ সংকেত’, ‘দুষ্টগ্রহ’ তাঁর লেখা। শুধু থ্রিলার নয়, সেবা রোমান্টিক সিরিজে অনেকগুলো রোমান্টিক বই লিখেছেন। অনুবাদ করেছেন হেনরি রাইডার হ্যাগার্ড, এরিক মারিয়া রেমার্কসহ আরও অনেক বিশ্বসাহিত্য। তাঁর করা চার খণ্ডের অনুবাদ ‘গডফাদার’ দিয়ে মারিও পুজোর সঙ্গে পরিচয় বাংলাদেশের পাঠকদের।
অনুবাদগুলোর কথা বিশেষ করে বলতেই হবে। সেবা প্রকাশনীর ‘অনুবাদ’ ছিল সে সময় স্কুল-কলেজপড়ুয়াদের বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার একমাত্র উপায়, অনেক বিশ্বখ্যাত লেখকের লেখা প্রথম পড়েছি ওসব বই দিয়ে। কিছু বই সরাসরি অনুবাদ করেছিলেন শেআহা, কিছু বই করতেন রূপান্তর। অর্থাৎ বিদেশি কাহিনির দেশীয়করণ। এ ক্ষেত্রেও মুনশিয়ানার ছাপ রেখেছিলেন তিনি। তাঁর নিজের সৃষ্টি স্পাই চরিত্রকে নিয়ে লিখেছিলেন ‘জাকি আজাদ’ সিরিজ। নন-ফিকশন বইও অনুবাদ করেছেন, যেমন ‘দ্য ম্যান ফ্রম পাকিস্তান’, ‘নুরেমবার্গ: ঈভিল অন ট্রায়াল’ ইত্যাদি।
আমাদের প্রজন্মের কথাটা বলি, সেবার স্বর্ণযুগের শেষটা যারা দেখেছি। ‘রহস্যপত্রিকা’র মতো উঁচু মানের পত্রিকা তখন ছিলই না বলতে গেলে। সেটার উৎকর্ষের মূলেও তো তিনি, কাজীদা আর রকিব হাসানের পাশাপাশি। ‘রহস্যপত্রিকা’র চিঠিপত্র বিভাগে ধুন্দুমার আলোচনা হতো, সেখানে পাঠকেরা মুখে মুখে কাজী আনোয়ার হোসেনকে বলতেন কাআহো, শেখ আবদুল হাকিমকে বলতেন শেআহা। সেই থেকে মানুষ তাঁকে শেখ আবদুল হাকিম নামে চিনলেও আমাদের কাছে তিনি প্রিয় শেআহা।
শেআহার ছোটগল্প সূচিপত্রে থাকলে পড়ার আগেই রোমাঞ্চিত হতাম। মুগ্ধ হতাম তাঁর লেখার ভঙ্গিতে। হয়তো তাঁর থেকেই লেখার প্রেরণা পেয়েছি। মূলত কাজীদা, সেই সঙ্গে তিনি আর রকিব হাসান মিলে সেবা প্রকাশনীর বিশেষ ভাষারীতির স্রষ্টা, যেটা এখন সেবার গণ্ডি ছাড়িয়ে অনেক লেখকই ব্যবহার করেন। এমনকি পত্রিকার খেলার পাতায়ও ওই ভাষারীতির ব্যবহার দেখি রোমাঞ্চকর ম্যাচের বর্ণনা দিতে গিয়ে!
প্রিয় শেআহা আর আমাদের মাঝে নেই। তাঁরা ক্ষুদ্র একটা গোষ্ঠী জনপ্রিয় করেছিলেন রোমাঞ্চ সাহিত্যকে, এখন সারা বছর প্রকাশিত বইয়ের একটা বড় অংশ থ্রিলার। নতুন লেখকদের লেখায় হুট করে দেখি শেআহার মতো ছাপ। হয়তো নিজের লেখা স্পাই থ্রিলারের একটা লাইনে পড়তে গিয়ে আবিষ্কার করি, শেআহার ঢং তাতে! অবাক হওয়ার কিছু নেই। শেআহা বিস্মৃতির অতলে তলিয়ে যেতে আসেননি। তিনি বেঁচে থাকবেন সেখানে, যেখানটাকে সবচেয়ে বেশি ভালাবাসতেন বইয়ের পাতায়। আর অবশ্যই, আমাদের মতো ভক্তদের শ্রদ্ধায়।