বিন্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরাপাড়ায় যাবি? চল বিন্তি, দেখে আসি মেলা
এখনও কাটেনি হিম—ফাল্গুনের ক-তারিখ আজ?
টিলার ওপর ছোট মাটির মন্দির, তাকে ঘিরে
পাখিদের মেলা বসে, ফুলেরা ফুল্লরা হয়ে নাচে
দূর থেকে ভেসে আসে মন্ত্রপাঠ—কার যেন গলা
তেমন কেউ তো নেই! নেত্র গেছে গার্মেন্টসে কবে
শাকরাম পাড়া ছেড়ে পালিয়েছে কিস্তির জ্বালায়
কোথায় মণীন্দ্র কাকা? দল বেঁধে যায় না শিকারে
কে তবে ডাকছে আজ? কার কণ্ঠ এমন অচেনা?
বিন্তি, চল, দেখে আসি মাইক্রোফোনটা কার হাতে