প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিন বাবুর দোকানটা যে দেখতে ভারি ময়লা,
খদ্দেররা এসে বলে, ‘কী খেতে দিয়েছ, কয়লা?’
বিপিন বাবু চমকে উঠে জিবে দেন কামড়,
ভুল শুধরে খেতে দেন মজার মজার পাপড়।
বিপিন বাবু বসলেন একদিন দোকানের ক্যাশে
বেচারা বিপিন থাকেন রাতে সস্তা এক মেসে।
পাড়ার ছেলেরা দুষ্টু ভীষণ, রাগাতে চায় তাঁকে
হোটেল থেকে ফেরার পথে ঢিল ছোড়ে এক ফাঁকে।
খদ্দেররা খেয়ে চলে যায় দাম না মিটিয়ে
ধরতে পারলে বিপিন দেন আচ্ছামতো পিটিয়ে।
সে কারণে বিপিন বাবুর হোটেলটা আজ খালি
বাবুর্চি বসে মুড়ি দিয়ে ভাজে রাস্তার বালি!
নবম শ্রেণী, বরিশাল মডেল স্কুল ও কলেজ