বিপ্লবীর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরনেস্তো চে গুয়েভারা (১৯২৮—৬৭)চে গুয়েভারার জন্ম ১৪ জুন ১৯২৮, আর্জেন্টিনার রোজারিওতে, উদার সংস্কৃতিমনা পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়, দারুণ দুরন্ত চে কবিতা অন্তঃপ্রাণ (বলা হয়, গুয়েভারা পরিবারের সংগ্রহে ছিল তখন তিন হাজারেরও বেশি বই)। অ্যাজমার ধাত থাকা সত্ত্বেও চের প্রিয় খেলা ছিল রাগবি আর ফুটবল।ছবি: গুয়েভারা সিরকা ১৯৩৪তরুণ বিদ্রোহী অপেক্ষায়এ কথা মনে রাখতে হবে, অল্প বয়সী চের খিটখিটে মেজাজের কথা বলতে গিয়ে তাঁর বাবা আরনেস্তো গুয়েভারা লিনচ বলেছিলেন, আমার ছেলের শরীরে বইছে আইরিশদের বিদ্রোহী রক্ত। ছবি: আরনেস্তো গুয়েভারা ১৯৪০, আর্জেন্টিনা। মেক্সিকোর মিগুয়েল শুলজ জেলখানায় দুই বিপ্লবীর একত্রে এটাই বোধকরি প্রথম ছবি, বাঁয়ে কিউবার ফিদেল কাস্ত্রো আর আর্জেন্টিনার আরনেস্তো (এখন সবাই যাকে চেনে চে নামে) গুয়েভারা মেক্সিকো সিটির জেলে ১৯৫৬ সালে কিউবান স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাতের পরিকল্পনায় মেক্সিকোয় গেরিলাদের প্রশিক্ষণ দেওয়ার সময় মেক্সিকো কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন।প্রজ্বলিত হলো বিদ্রোহের আগুনচুরুটে আগুন ধরাচ্ছেন ফিদেল কাস্ত্রো। পাশে দাঁড়িয়ে দেখছেন চে, ১৯৫৬ কিউবা। ২৬ জুলাই এ দুজনের নেতৃত্বে কিউবার সিয়েরা মায়েস্ত্রো পর্বত থেকে শুরু হয় যুক্তরাষ্ট্র-সমর্থিত কিউবার স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাতের গেরিলা যুদ্ধ।কিউবায় সফল বিপ্লব। শুরু হলো নতুন প্রজন্মের জন্য নতুন কিউবা গড়ে তোলারচে, কন্যা আলেইদা আর কাস্ত্রো এক আনন্দঘন মুহূর্তে, চের হাতে অতি পরিচিত সেই চুরুট, ১৯৬৩।চিরনিদ্রায় চে৯ অক্টোবর, ১৯৬৭ সিআইয়ের সহযোগিতায় বলিভিয়ার সৈন্যদের হাতে চে ধরা পড়লে তাঁকে গুলি করে মারা হয়। মৃত্যুর শেষ মুহূর্তেও চের বিশ্বাস ছিল, তাঁর বিপ্লবের মধ্য দিয়ে লক্ষ মানুষের হদয়ে চিরকাল বেঁচে থাকবেন।