বিভিন্ন স্থান থেকে আমরা পথশিশুদের খোঁজ পাই
আপনারা পথশিশুদের কীভাবে খুঁজে বের করেন?সাধারণত বাসস্টপেজ, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিভিন্ন উদ্যানে পথশিশুরা প্রথমে আসে। এসব স্থানে আমাদের কর্মীরা থাকেন। তাঁরা প্রথমে পথশিশুদের সঙ্গে কথা বলে মানবিক সম্পর্ক গড়ে তোলেন। তখনই বুঝতে পারি কোন শিশুটি বিপদগ্রস্ত। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপনারা কী পদক্ষেপে নেন?সাধারণত অভাব, পারিবারিক কলহ, অত্যাচারসহ নানা কারণে শিশুরা বাড়ি থেকে পালিয়ে আসে। আমাদের পরিচর্যায় আসার পর তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে জানতে চাই তার ইচ্ছা। এরপর পদক্ষেপ ঠিক করি। শিশুর মতামতের বাইরে আমরা কিছুই করি না।হারিয়ে যাওয়া শিশুদের বিষয়ে আপনাদের সঙ্গে যোগাযোগের উপায় কী?প্রতিদিন গড়ে ১২ হাজার শিশু কোনো না-কোনোভাবে অপরাজেয় বাংলাদেশের পরিচর্যা পাচ্ছে।২০১১ সালের এপ্রিল থেকে আমরা ‘চাইল্ড হেল্প লাইন’ নামে নতুন একটি কার্যক্রম শুরু করেছি। এই লাইনে ১০৯৮ নম্বরে টেলিফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে, জানানো যাবে তথ্য। তা ছাড়া ভিকটিম সাপোর্ট সেন্টার এবং স্থানীয় পুলিশ স্টেশনের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।