
কী ভালো লাগে, কী ভালো লাগে না, তা নির্ভর করছে মন কেমন থাকে তার ওপর। কখনো সাধারণ জিনিসও ভালো লাগে, আবার কখনো কোনো কিছুই মনে ধরে না। পাঠক হিসেবে যে বইটি কাছছাড়া করতে ইচ্ছে করে না, সেটিই কিছুদিন পর হয়ে পড়ে মূল্যহীন। তবে বিভূতিভূষণের গল্পের তুলনা নেই। যখনই হাতে সময় পাই, গল্প সংগ্রহ খুলে বসি। এর আগে তাঁর উপন্যাস সম্পর্কে কিছু লিখেছি; এই নিরহংকার অথচ খ্যাতিমান, নির্লোভ অথচ সাংসারিক শ্রেষ্ঠ ছোটগল্পকারের কথা। তাঁর ছোটগল্পের বই সর্বমোট উনিশ, এর থেকে বাছাই করে সংকলন প্রকাশিত হয়েছে, যেখানে ৭১টি গল্প রয়েছে, যা আমার ৭১টি সকাল, দুপুর বা বিকেল ভরিয়ে তুলতে পারে নতুন রসে। মানবচরিত্র কী অসম্ভব রূপরেখায় সামনে এসে দাঁড়ায়, মনে হয় আমার চেনা। ‘অভিশপ্ত’ গল্পটির শেষ কটি লাইন:
‘দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিন্তাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মত দাঁড়িয়ে থাকে... সন্দ্বীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকোৎক্ষেপী লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে... তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম-মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে, অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করেছে—ওগো পথযাত্রীরা ওগো নৌকাযাত্রীরা... আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম... দয়া করে আমাদের তোল... ওগো আমাদের তোল...’
সাহিত্যের স্পর্শগুণে সাহিত্যিকের জীবনী পড়তে স্বাদ জাগে, অতি সাধারণ ঘটনা তাঁর দেখার ভঙ্গিতে কেমন করে মনোহারিত্ব পায়, ফেলে আসা তুচ্ছ মুহূর্ত হয়ে ওঠে মোহনীয় ও কালোত্তীর্ণ। তেমনটি ঘটেছে আমার সুদূর নিউ মেক্সিকোর লাসক্রুসাস শহরের লাইব্রেরিতে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর লেখা বিভূতির জীবনী পাঠ করে, তেমনি উজ্জীবিত হয়েছি তিতাস একটি নদীর নাম-এর আড়ালে অদ্বৈত মল্লবর্মণের জীবনী পড়ে। অবাক হয়েছি অদ্বৈতর লেখা পড়ে তাঁর মৃত্যুর দীর্ঘকাল পরে, খুঁজতে গিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার সেই মালোপাড়ার তাঁর জীর্ণ বাড়ি, তাঁর ফেলে আসা ঘর, আত্মীয়স্বজন। বিশ্বাস করুন, শুধু লেখা পড়ে, অদ্বৈতকে ভালোবেসে ফেলেছি, তিনিও যে আমার মতো লোকসংস্কৃতিপ্রেমিক।
বিভূতিভূষণ জঙ্গল ভালোবাসতেন, ভালোবাসতেন গ্রামের পথ, দূরে বয়ে যাওয়া নদী। তাঁর স্ত্রীর লেখায় জানতে পারি, তিনি তাঁর মৃত্যুর দৃশ্য প্রায় পনেরো দিন আগে দেখতে পেয়েছিলেন। ভয়ে তাঁর সমস্ত শরীর সাদা হয়ে যায়। পনেরো-বিশজন মানুষ তাঁর মরদেহ খাটিয়ায় করে রামনাম জপ করতে করতে দূরে মিলিয়ে যায়, বিভূতি জানতে চান লাশটি কার, যেন পরিচিত একটি গন্ধ, পরে দেখেন তাঁর নিজেরই লাশ।
অনুলিখন l তাওহিদা জাহান �b��`�Б। কিন্তু এটি মোটেও গল্প নয়, বরং চরম বাস্তবতা। এ ঘটনার গুরুত্বপূর্ণ চরিত্র একজন উদার, জনহিতকারী, সম্পদশালী ও ধৈর্যশীল ব্যক্তি, যিনি অসহায় একটি মেয়েকে সাহায্য করার জন্য নিরলস খেটে চলেন, ঘুরে বেড়ান মহাদেশ থেকে মহাদেশে। তবে বাস্তব জীবন তো পরিপূর্ণ হয়ে আছে উত্তরবিহীন নানা প্রশ্ন ও অপ্রত্যাশিত বাঁকে। এখানে সোজাসুজি উত্তর বা বার্তা খুব কমই মেলে।

মারওয়ার মা গত বছর মারা গেছেন। টোডেনহোফার এখনো তাঁদের অর্থ দিয়ে যাচ্ছেন। নাছোড়ের মতো তিনি সেবা দিয়ে যাচ্ছেন অন্ধকারে একটি আলোর ঝিলিকের মতো। মারওয়ার জীবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ, তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখে অন্য ছেলেমেয়েরা হাসাহাসি করে। তা ছাড়া তাঁকে এখন পরিবারের প্রধানের দায়িত্ব পালন করতে হয়। ছোট দুই ভাই ও এক বোনের দেখাশোনা আর কে করবে? খোঁড়া হওয়ার কারণে বিয়ে বা সংসারের স্বপ্নও ভেস্তে গেছে তাঁর।
lআশিস আচার্য
সূত্র: বিবিসি অনলাইন