তোমারই জিত বিশ্বজিৎ,সূর্যমুখী রাগে চন্দনার ভাইফোঁটা মুখেরক্তজাগা ফুল তুমি, স্রোতে আর বাঁকেপদ্মার ঢেউ হয়ে ছুটে যাচ্ছ মাতৃকাদেবীর ঘাটে,ধুলাঝড় তুলে জাগাচ্ছ মাতম দিকে দিকেশ্যাওলাপুরট সব বিদ্রোহের দরগায়।আসাদের শার্ট গায়ে আবার নেমেছ পথে।রক্তজবাকষ আঁকা সেই জামার নিশানা চিনেছে উড্ডীন—জোড়া ডাকিনীর রক্তবীজাণুরা।তারপর, জীবনের পতাকাখচিত সেই গায়জনে জনে পায় পায় যেচেছ আশ্রয় গৃহ,তড়পায়ে বেড়ায়েছ আঁধার সদর,হত পরিণাম মুখে করেছ এলানকিরীচবিদীর্ণ বাংলায় বেঁচে নাই কেহ।প্রদক্ষিণ করে তোমার মাসুম দেহতোমারই জানবায়ু ছুটে যাচ্ছে দশ দিকে;হুতাশনি সে বাতাসে ফুলে ওঠা সমস্ত হাপরবুকের ভাটায় ফুঁ দিয়ে জাগাচ্ছে আগুন,নিজে বুকে জ্বেলে নিয়ে তোমারই খর চিতা মুখাগ্নি করে আজ চণ্ডকালের পিতা।তোমারই জিত বিশ্বজিৎ,কী প্রকারে বসায়েছে এই আশ্চর্য দর্জিখানা।জেনে গেছ করুণ উদোম আজ মানুষের প্রাণঅযুত অযুত জামা তাই প্রয়োজন।প্রাণের সুতায় বোনা জননী বসন‘গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো, জ্বলন্ত মেঘের মতো’কোটি কোটি মিহি জামা হতেছে সেলাইশাঁখারী বাজারে আপন টেইলার্সে।রক্তে ধোয়া সেসব অলীক জামার লালে,পোড়ার দেশের অন্তিম কাহিনি যতপোঁতা আছে আশার সমাধি তলে।জীবন জীয়াবে না জেনে, খুনরঙা সেই জামা পরে,রক্তবীজ ছড়াতে ছড়াতে হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা।থতমত মানুষেরা আবার হয়েছি জড়োএকাত্তরের ঘাটে—নিকষ নিশার গহন বিপাকে।