বিশ্বজুড়ে ‘ওয়ান গোল’
বিশ্বকাপ সারাবিশ্বের মানুষকে ফ্রেম বন্দী করে। সেকারণে সবার মনোযোগ তখন সেদিকেই থাকে। ‘ওয়ানগোল’ প্রকল্প বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। কেননা প্রতিটি শিশুর স্বপ্নপূরণের অধিকার রয়েছে। আর এটি সম্ভব শিক্ষা অর্জনের মধ্য দিয়ে। শাকিরা বিশ্বখ্যাত সংগীত তারকা ‘ওয়ান গোল: সবার জন্য শিক্ষা’ এর প্রচারণার সময় ওপরের কথাগুলো বলেন। পৃথিবীব্যাপী তিনি শিশুদের শিক্ষার জন্য নানা কাজ করছেন। এবারের বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি তার ‘ওয়াকা ওয়াকা’ গান ইউটিউবে এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার জন মানুষ দেখেছে। ‘ওয়ান গোল’ সর্মথক এই তারকা ইন্টারনেটে একটি প্রশ্নোত্তর মূলক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। সেখানে তাকে তার সংগীত থেকে শুরু করে ওয়ান গোল সর্মথন এমনকি দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট শহর সোয়েটোর একটি স্কুলে তার পরিদর্শনের অভিজ্ঞতা নিয়েও নানা প্রশ্ন করা হয়। আগামী সপ্তাহে ইউটিউবে এটা ছাড়া হবে।‘ওয়ান গোল: সবার জন্য শিক্ষা’ প্রচারণার অংশ হিসেবে জোহানেসবার্গের নানা অঞ্চলের শিশুদেরকে একত্রিত করা হয়। ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার রজার মিলা, নেদারল্যান্ডের আর্ন্তজাতিক ফুটবল তারকা রোনাল্ড ডি বোয়ের এবং মেক্সিকো, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবল কোচ গত ২৩ জুন ‘ওয়ান গোল’ এর সর্মথনে শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ফুটবল খেলার ব্যবস্থা করেন। রজার মিলা অত্যন্ত আনন্দের সঙ্গে জানান যে, জোহানেসবার্গের শিক্ষাক্ষেত্রে ‘ওয়ান গোল’ প্রকল্পটি সঠিকভাবে বাস্তাবায়িত হয়েছে। দেখা যাচ্ছে. স্থানীয় নানা পরিবেশ থেকে আসা শিশুরা একসঙ্গে হচ্ছে। আবার শিক্ষাটাকেও তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে। ফুটবল খেলাটি শিশুদেরকে শেখার ব্যাপারে উৎসাহিত করছে। যা দেখে আমি সবচেয়ে মুগ্ধ। তবে এর পুরো কৃতিত্ব ‘ওয়ান গোল’ প্রকল্প এবং কাতার ফুটবল এসোসিয়েশন এর। তারা মিলিতভাবে জাতির জন্য বড় একটি কাজ করছে্।’জিকো ব্রাজিলের বিখ্যাত ফুটবলার ‘ওয়ান গোল’ এর প্রচারণায় যোগদান করেছে। ব্রাজিল এবং বিশ্বের মান সম্মত শিক্ষাবিস্তারে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি মনে করেন, ‘শিক্ষা ব্রাজিলের অধিবাসীদের জন্য সবচেয়ে প্রয়োজন। এর মাধ্যমেই সুনাগরিক হওয়া সম্ভব। আর আজকে আমি এ অবস্থানে এসেছি শুধুমাত্র শিক্ষার জন্য। এই ‘ওয়ান গোল’ প্রচারণা প্রতিটি শিশু বিশেষ করে কন্যা শিশু এবং প্রতিবন্ধী শিশুদেরকে স্কুলে যেতে সাহায্য করছে। তাদের প্রতি আমার পূর্ণ সর্মথন আছে। সবসময় তাদের পাশে থাকতে চাই।’ডেভিড ক্যামেরন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, শিক্ষাবিস্তারে ওয়ান গোল প্রচারণায় অংশ নিয়েছেন। পররাষ্ট্র নীতিবিষয়ক দ্বিতীয় সরাসরি বির্তকের প্রাক্কালে তিনি বলেন, শিক্ষার মাধ্যমেই প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ হয়। যা একটি জাতির উন্নয়নের প্রধান চাবিকাঠি। আশা করি ২০১০ সালের মধ্যে এই প্রচারণার ফলাফলে প্রতিটি শিশু স্কুলে যাবে। এ ব্যাপারে আমি আরও সহযোগিতা করব। জর্ডানের রানি রানিয়া এই ওয়ান গোল প্রচারণার সহ প্রতিষ্ঠাতা এবং সহ সভাপতি। রাণী রানিয়া ও ফিফার প্রেসিডেন্ট ব্লাটার একসঙ্গে ‘ওয়ান গোল’ কার্যক্রম আগামী বিশ্বকাপে অর্ন্তভুক্ত রাখতে চান। তখনও লক্ষ্য থাকবে একটাই যেন বিশ্বের প্রতিটি শিশু যেন শিক্ষিত হয়। তৌহিদা শিরোপা, সূত্র: ওয়ান গোল ওয়েবসাইট