বিশ্বপুরাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভ্যতার শুরুতে বিশ্বজগতে লোকশিক্ষার প্রধান বিষয় ছিল পুরাণের গল্প। খ্রিষ্টের জন্মের হাজার বছর আগে বাবা-মায়েরা সন্তানদের নানা ধরনের গল্প বলে সৃষ্টিরহস্যের কাহিনী বলতেন। এভাবেই তৈরি হয় মিথ বা পুরাণ। ব্যবিলনের শূন্যউদ্যানের গেইট এসথারকে ঘিরেও তেমনি কিছু গল্প প্রচলিত আছে। কীভাবে দেবতা ইনকি নেশায় বিভ্রান্ত হয়েইনান্নার হারালেন সব ক্ষমতা। লিখেছেন —হাসান খুরশীদপবিত্র অধ্যাদেশমেসোপটেমিয়া পুরাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী ইনান্নাকে এসথার নামেও চেনে সবাই। তাঁকে প্রায়ই চিহ্নিত করা হয় ‘ভালোবাসার দেবী’ হিসেবে, কিন্তু তাঁর নামের অর্থ ‘স্বর্গের রানি’। আবার চার হাজার বছর আগের এক মাটির লিপিতে লেখা এক কবিতায় পাওয়া গেছে, তিনি নিজেকে পৃথিবীর রানি হিসেবে ঘোষণা করেছিলেন। ওই লিপিতে লেখা ছিল, তিনি বিচক্ষণতার দেবতা ইনকির সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছ থেকে ‘মি’ নিয়ে আসেন, মি হলো ঐশ্বরিক শক্তি অথবা আইন, যার দ্বারা দেবতা ইনকি বিশ্বকে সুশৃঙ্খলভাবে শাসন করছিলেন।ইনান্নার মুকুটের অধিকার লাভইনান্না, ভালোবাসার দেবী পৃথিবীর মুকুট তুলে নিজের মাথায় বসালেন। তারপর আপেলগাছে হেলান দিয়ে সিদ্ধান্ত নিলেন, তরিডুর সঙ্গে দেখা করবেন। ‘... আমার বাবা ইনকি, যে দেবতা স্বর্গ এবং পৃথিবীর ঐশ্বরিক আইন মি চেনেন।’ ইনান্না যখন তাঁর পবিত্র প্রার্থনালয়ে প্রবেশ করেন, ইনকি তখন তাঁকে স্বাগত জানান কেক, ঠান্ডা পানীয় দিয়ে। স্বর্গের টেবিলে বসে তাঁরা দুজন সেগুলো পান করতে শুরু করলেন।ইনান্নাকে ইনকির মি প্রদানইনকি এবং ইনান্না দুজন কাপ উঁচিয়ে টস করলেন। ইনকিই বেশি পান করলেন। একপর্যায়ে নিজের মেয়ে ইনান্নাকে মি প্রদান করেন তিনি। ১৪ বার নিজের কাপ উঁচিয়ে ধরে ইনকি ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ইনান্নাকে প্রায় ১০০টি নিজের শক্তি প্রদান করেন, যার ভেতর ছিল উচ্চ পুরোহিত, রাজকীয় সিংহাসন, ভালোবাসার কৌশল, শক্তি নিয়ন্ত্রণ, বিচারিক জ্ঞান ইত্যাদি। ইনান্না বললেন, ‘আমি সবগুলো গ্রহণ করলাম!’ তারপর তিনি স্বর্গের নৌকায় মিসহার করে সোজা উরুক শহরের দিকে নৌকার পাল তুলে দিলেন।ইনকির অস্থির হয়ে ওঠাপানীয়ের নেশা কেটে যাওয়ার পর সেবক ইশিমাতকে ডেকে বললেন, মি ফিরিয়ে আনতে। ইশিমাত জানান: ‘আপনি ইনান্নাকে সব দিয়ে দিয়েছেন।’ এরপর ইনকি ইশিমাতকে ইনান্নার পেছনে পাঠান সব শক্তি ফিরিয়ে আনার জন্য। ইনান্না ফিরিয়ে দিতে রাজি না হওয়ার পর ইনকি ছয় ভয়ংকর অপদেবতা পাঠালেন। ইনান্না তাঁর সেবক নিনশুবুরকে বললেন সাহায্য করতে। নিনশুবুর নিজের হাত দিয়ে বাতাস ফালি ফালি করে ফেলায় অপদেবতারা ইরডুতে ফিরে গেল। নিনশুবুরের সাহায্যে ইনান্না স্বর্গের নৌকার পাল তোলেন উরুকের দিকে, সেখানে গিয়ে ইনান্না পবিত্র প্রার্থনালয়ে মি স্থাপন করলেন।