বিশ্বের বড় গ্রন্থাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গ্রন্থাগার হলো বই ও অন্যান্য মুদ্রিত সামগ্রীর সংগ্রহশালা। এ ছাড়া বিশ্বে গ্রন্থাগারকে এমন একটি ভবন হিসেবে আখ্যায়িত করা হয়, যেখানে বইপত্র ছাড়াও বিভিন্ন পাণ্ডুলিপি, মানচিত্র ও পর্যায়ক্রমে প্রকাশিত চিত্রকর্ম রক্ষিত থাকে। সংগ্রহশালায় অন্তত ১০ লাখ বই আছে, এমন গণনার ভিত্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু গ্রন্থাগারের তালিকা দেখে নিন— সংগ্রহের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লাইব্রেরি অব কংগ্রেসই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার। ১৮০০ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারে সংগৃহীত বইয়ের সংখ্যা দুই কোটি ৯০ লাখ। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ব্রিটিশ লাইব্রেরি। ১৭৫৩ সালে প্রতিষ্ঠিত এ গ্রন্থাগারটি যুক্তরাজ্যের জাদুঘরের একটি অংশ হিসেবেও বিবেচিত হয়। এই গ্রন্থাগারের সংগৃহীত বইয়ের সংখ্যা এক কোটি ৮০ লাখ। ১৮৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া রাশিয়ার মস্কোতে অবস্থিত রাশিয়ান স্টেট লাইব্রেরির বইয়ের সংখ্যা এক কোটি ৭০ লাখ। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অব ফ্রান্স নামের গ্রন্থাগারটিতে মোট বই রয়েছে এক কোটি ৪০ লাখ। আর এ গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় ১৪৬১ সালে।  ১৬৩৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে প্রতিষ্ঠিত হয় হার্ভার্ড ইউনিভার্সিটি লাইব্রেরি। আর এ গ্রন্থাগারে সংরক্ষিত বইয়ের সংখ্যা হলো এক কোটি ৩৬ লাখ।  ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া জার্মানির ফ্রাঙ্কফুটে অবস্থিত ডয়েচ বিবলিওথেক গ্রন্থাগারে সংরক্ষিত বই রয়েছে এক কোটি ১৩ লাখ। মোছাব্বের হোসেন সূত্র: ওয়ান্ডার ফ্যাক্টস